Notice

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের নন-পুলিশ কর্মচারী নিয়োগ বিজ্ঞপ্তি

Non-Police Employee Recruitment Notice of Dhaka Metropolitan Police Headquarters

সুপ্রিয় চাকরিপ্রত্যাশীগণ আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৪ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স (DMP) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটির তথ্য অনুযায়ী মোট ৫টি ক্যাটাগরিতে ১৩তম থেকে ২০তম গ্রেডে মোট ২০ জনকে নিয়োগ প্রদান করা হবে। বাংলাদেশের সকল জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দাগণ এই নিয়োগে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের বয়স ০১/১১/২০২৬ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োজিত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স (DMP) নিয়োগ বিজ্ঞপ্তি | পদসংখ্যা ২০ এর গুরুত্বপূর্ণ তথ্য:

  • মোট পদসংখ্যা: ২০টি।
  • মোট ক্যাটাগরি: ৫টি।
  • আবেদনের বয়সসীমা: আগ্রহী প্রার্থীদের বয়স ০১/১১/২০২৬ খ্রি. তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনের সময়সীমা: ১২ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০:০০ ঘটিকা হতে ৩০ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত।
  • আবেদন ফি: ১৩তম থেকে ১৬তম গ্রেডের জন্য ১১২ টাকা এবং ২০তম গ্রেডের জন্য ৫৬ টাকা (সকল পদের অনগ্রসর নাগরিকদের জন্য ৫৬ টাকা)।
  • আবেদনের মাধ্যম: আবেদনকারী প্রার্থীকে teletalk.com.bd থেকে অনলাইনে আবেদন করতে হবে এবং টেলিটক প্রি-পেইড সিম ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। [1]

পদের নাম, পদসংখ্যা, বেতনস্কেল ও শিক্ষাগত যোগ্যতা:

১. পদের নাম: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) [1]

  • পদসংখ্যা: ০১ (এক) টি।
  • বেতনস্কেল: ২৪,০০০ - ৫৮,০০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। [1]

২. পদের নাম: কম্পিউটার অপারেটর (গ্রেড-১৩) [1]

  • পদসংখ্যা: ০৬ (ছয়) টি।
  • বেতনস্কেল: ২৪,০০০ - ৫৮,০০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। [1]

৩. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪) [1]

  • পদসংখ্যা: ০৩ (তিন) টি।
  • বেতনস্কেল: ২৩,৫০০ - ৫৬,৮০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। [1]

৪. পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) [1]

  • পদসংখ্যা: ০৮ (আট) টি।
  • বেতনস্কেল: ২১,৯০০ - ৫২,৯০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড হতে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। [1]

৫. পদের নাম: অফিস সহায়ক (গ্রেড-২০) [1]

  • পদসংখ্যা: ০২ (দুই) টি।
  • বেতনস্কেল: ২০,০০০ - ৪৮,৪০০/- টাকা।
  • শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। [1]

এই চাকরির বিস্তারিত বিবরণ ও আবেদনের শর্তাবলি:

১। ০১/১১/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর অথবা বয়স নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ প্রজ্ঞাপন প্রযোজ্য হবে। তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। [1]

২। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। [1]

৩। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি, শর্তাবলি, করণীয় সংক্রান্তে এবং পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন ও বিস্তারিত তথ্যাদি পাবেন। [1]

৪। সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরি প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি পত্র প্রদর্শন করতে হবে। [1]

৫। মিথ্যা তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করলে তা বাতিল বলে গণ্য হবে। [1]

৬। সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। তবে বিজ্ঞপ্তির ক্রমিক নং-(১) হতে ক্রমিক নং-(৪) এ বর্ণিত পদসমূহের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ এবং ক্রমিক নং-(৫) এ বর্ণিত অফিস সহায়ক পদের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন। মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে Online-এ দাখিলকৃত Application Form এর প্রিন্ট কপিসহ নিম্নোক্ত দলিলাদির মূলকপি দাখিল করতে হবে: [1]

  • ক। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি রঙিন ছবি; [1]
  • খ। সকল শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) ও কম্পিউটার প্রশিক্ষণ সনদের মূলকপি; [1]
  • গ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কমিশনারের নিকট হতে নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব ও চারিত্রিক বৈশিষ্ট্যের মূল সনদ; [1]
  • ঘ। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার পুত্র-কন্যাদের আবেদনের ক্ষেত্রে তার স্বপক্ষে আবেদনকারীকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধার সনদপত্রের মূলকপি ও মুক্তিযোদ্ধার সরকারি গেজেট; [1]
  • ঙ। শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সর্বশেষ সরকারি নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ। [1]

৭। শূন্যপদ পূরণ সংক্রান্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখার প্রজ্ঞাপন নং-০৫.০০.০০০.১৭০.১১.০১৪.২৪-১৪১, তারিখ-২৩/৭/২০২৪খ্রি. যথাযথভাবে প্রতিপালন/অনুসরণ করা হবে। [1]

৮। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে), মৌখিক পরীক্ষা ও যোগদানের সময়সূচি ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকার নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.dmp.gov.bd) এবং প্রার্থীদের মুঠোফোনে এসএমএস (SMS) এর মাধ্যমে জানানো হবে। [1]

৯। পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে কোনো প্রকার যাতায়াত ভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না। [1]

১০। আবেদনকারীকে তার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আবেদনে উল্লেখ করতে হবে। [1]

১১। যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারী আদালত কর্তৃক নৈতিক স্খলনজনিত অভিযোগে দণ্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তাহলে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না। [1]

১২। শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে প্রার্থীদেরকে পরামর্শ দেয়া যাচ্ছে। [1]

১৩। উপরে উল্লেখ করা হয়নি কিন্তু প্রযোজ্যতা রয়েছে এমন ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত বিধি-বিধান প্রযোজ্য হবে। [1]

অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:

(ক) পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: [1]

  • i) Online-এ আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২/১১/২০২৬ খ্রিঃ সকাল-১০:০০ ঘটিকা।
  • ii) Online-এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩০/১১/২০২৬ খ্রিঃ বিকাল-০৫:০০ ঘটিকা।
    (উক্ত সময় সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ online-এ আবেদনপত্র submit-এর সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।) [1]

(খ) Online আবেদন পত্রে প্রার্থী তাঁর রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০ pixel) ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০ pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ KB হতে হবে। [1]

(গ) Online আবেদন পত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু Online-এ আবেদনপত্র Submit করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। [1]

(ঘ) প্রার্থী Online-এ পূরণকৃত আবেদন পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন। [1]

(ঙ) SMS প্রেরণের নিয়মাবলি ও পরীক্ষার ফি প্রদান:
Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর Upload করে আবেদনপত্র Submit করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে। যদি Applicant's Copy তে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই কেবল পুনরায় (Web-এ) আবেদন করতে পারবেন। উল্লেখ্য যে, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত Applicant's Copy-তে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত PDF কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। [1]

Applicant's Copy-তে একটি User ID নম্বর দেওয়া থাকবে এবং User ID নম্বর ব্যবহার করে প্রার্থী যেকোনো Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং ১ থেকে ৪ নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ১২/- টাকাসহ মোট ১১২/- টাকা এবং ক্রমিক নং-০৫ এর জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- টাকা ও Teletalk এর সার্ভিস চার্জ ৬/- টাকাসহ মোট ৫৬/- টাকা (অফেরতযোগ্য) অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন। (সকল পদের অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে মোট ৫৬/- টাকা জমা দিতে হবে।) [1]

  • প্রথম SMS: DMPUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    • Example: DMP ABCDEF & send to 16222
    • Reply: Applicant's Name, TK-112/56 will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type DMPYESPIN and send to 16222. [1]
  • দ্বিতীয় SMS: DMPYESPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
    • Example: DMP YES 12345678 & send to 16222
    • Reply: Congratulations! Applicant's Name, Payment Completed Successfully for DMP Application for (Post name) User ID is (ABCDEF) and password (xxxxxxxx). [1]

      কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

 

 

 

 

 

 

 

 

 

 

Md Kawsar Ali Deadline: Nov 30, 2026, 05:00 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...