Notice

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (CGA) পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ৯৭টি শূন্য পদে নিয়োগ

Office of the Controller General of Accounts CGA Job Circular 2026: Apply Online for 97 Posts

হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (CGA) পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ৯৭টি শূন্য পদে নিয়োগ

সমন্বিত তথ্য ও বিস্তারিত বিবরণ:

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৯ জুলাই ২০২৬ খ্রি. তারিখ হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (CGA) নতুন পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | Office of the Controller General of Accounts CGA Job Circular 2026 প্রকাশিত হয়েছে । হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় ও এর অধীন দপ্তরসমূহে ১৯তম ও ২০তম গ্রেডের ২টি ক্যাটাগরিতে সর্বমোট ৯৭ জন প্রকৃত বাংলাদেশি নাগরিককে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করার লক্ষ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ।

উল্লেখ্য, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের পূর্বের নিয়োগ বিজ্ঞপ্তি নং: ০৭.০৩.০০০০.০০২.১৭.০০২.২১-১২৩৮, তারিখ: ২৭ ডিসেম্বর, ২০২১ খ্রি.-এর প্রেক্ষিতে যেসকল প্রার্থী ইতঃপূর্বে আবেদন করেছিলেন, তাদের নতুন করে পুনরায় আবেদন করার প্রয়োজন নেই । যোগ্য প্রার্থীরা শুধুমাত্র অনলাইনে টেলিটকের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন ।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য (Important Information):

  • প্রতিষ্ঠানের নাম: হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় (সিজিএ) ।
  • মোট पदসংখ্যা: ৯৭টি ।
  • পদের গ্রেড: ১৯তম ও ২০তম গ্রেড ।
  • আবেদনের বয়সসীমা: ০১-০৭-২০২৬ খ্রি. তারিখে সাধারণ প্রার্থীর বয়সসীমা সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে । (বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়) ।
  • আবেদন শুরুর তারিখ (Application Start): ০৬ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ সকাল ১০:০০ টা থেকে ।
  • আবেদনের শেষ তারিখ (Application Deadline): ২৭ আগস্ট ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ টা পর্যন্ত
  • আবেদন ফি (Application Fee): টেলিটক সার্ভিস চার্জসহ অফেরতযোগ্য মোট ৫৬/- টাকা
  • আবেদনের প্রক্রিয়া (Application Process): আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত টেলিটক ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে ।

পদের নাম, সংখ্যা ও শিক্ষাগত যোগ্যতা (Post Details):

ক্রমিক নংপদের নাম, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০১৫)শূন্য পদের সংখ্যাশিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
০১

সর্টার (গ্রেড-১৯)

 

টাকা ৮,৫০০-২০,৫৭০/-

৪০ (চল্লিশ) টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
০২

অফিস সহায়ক (গ্রেড-২০)

 

টাকা ৮,২৫ো-২০,০১০/-

৫৭ (সাতান্ন) টি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (SSC) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।
 সর্বমোট শূন্য পদ৯৭টি  

টেলিটকের মাধ্যমে আবেদন ফি প্রদানের নিয়মাবলী (Fee Payment via SMS):

অনলাইনে আবেদনপত্র (Application Form) যথাযথভাবে সাবমিট করার পর প্রার্থীর ছবি ও স্বাক্ষরযুক্ত একটি Applicant's Copy পাওয়া যাবে, যেখানে একটি User ID দেওয়া থাকবে । এই User ID ব্যবহার করে প্রার্থীকে অনলাইন আবেদনের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বরের মাধ্যমে ০২টি SMS করে পরীক্ষা ফি ও টেলিটক সার্ভিস চার্জ বাবদ অফেরতযোগ্য সর্বমোট ৫৬/- টাকা জমা দিতে হবে । (ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রেও একই ফি প্রযোজ্য) ।

  • প্রথম SMS: CGA User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
  • Example: CGA ABCDEF 
  • দ্বিতীয় SMS: CGA YES PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে ।
  • Example: CGA YES 12345678 

(বিশেষ সতর্কবার্তা: অনলাইনে আবেদনের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না ।)

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র (Required Documents):

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ ও কাগজপত্রের মূলকপি প্রদর্শনপূর্বক প্রতিটির ০১টি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে :

১। প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ।

২। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ।

৩। ইউনিয়ন পরিষদের প্রশাসক/চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।

৪। জাতীয় পরিচয়পত্র (NID) অথবা জন্ম নিবন্ধন সনদ ।

৫। অনলাইন আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি (Applicant's Copy) ।

৬। কোটা দাবির সমর্থনে সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল সনদ/প্রমাণপত্র ।

৭। চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি ছাড়পত্রের মূলকপি ।

CGA Job Circular 2026, cga teletalk com bd notice, Controller General of Accounts Job, হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয় নিয়োগ ২০২৬, সিজিএ অফিস সহায়ক নিয়োগ, সিজিএ পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি, স্যাট একাডেমি সরকারি চাকরি।

প্রবেশপত্র ও পরীক্ষা পদ্ধতি: নিয়োগ পরীক্ষার তারিখ, সময়সূচি এবং পরীক্ষা কেন্দ্রের নাম পরবর্তীতে হিসাব মহানিয়ন্ত্রক এর কার্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট www.cga.gov.bd এবং যোগ্য প্রার্থীদের মোবাইলে SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে । SMS-এ প্রাপ্ত User ID ও Password ব্যবহার করে পরবর্তীতে প্রবেশপত্র (Admit Card Download) প্রিন্ট করে নিতে হবে । পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যেকোনো নির্ভরযোগ্য আপডেট পেতে স্যাট একাডেমির নোটিশ বোর্ডে নিয়মিত চোখ রাখুন।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Jul 12, 2026, 11:02 AM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...