'খ্রিষ্টাব্দ' হচ্ছে_
-
ক
তৎসম শব্দ
-
খ
মিশ্র শব্দ
-
গ
অর্ধ - তৎসম শব্দ
-
ঘ
বিদেশী শব্দ
'খ্রিষ্টাব্দ' হচ্ছে_মিশ্র শব্দ।
দুইটি ভিন্ন ধরনের শব্দ সমাসবদ্ধ হয়ে বা অন্য কোনো উপায়ে একত্রিত হলে ওই নতুন শব্দটিকে বলা হয় মিশ্র শব্দ। এক্ষেত্রে যে দুইটি শব্দ মিলিত হলো, তাদের শ্রেণিবিভাগ চিনতে পারাটা খুব জরুরি। যেমনঃ
রাজা - বাদশা (তৎসম + ফারসি),
হাটবাজার (বাংলা + ফারসি),
হেড - মৌলভি (ইংরেজি + ফারসি),
হেড - পন্ডিত (ইংরেজি + তৎসম),
খ্রিষ্টাব্দ (ইংরেজি + তৎসম),
ডাক্তারখানা (ইংরেজি + ফারসি)।
ব্যাকরণ-
ব্যাকরণ (= বি + আ + √কৃ + অন) শব্দটির বুৎপত্তিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ। সংজ্ঞা : যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার-বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্ক নির্ণয় ও প্রয়োগবিধি বিশদভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা: ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহারবিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং লেখায় ও কথায় ভাষা প্রয়োগের সময় শুদ্ধাশুদ্ধি নির্ধারণ সহজ হয় বাংলা ব্যাকরণ : যে শাস্ত্রে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের গঠনপ্রকৃতি ও স্বরূপ বিশ্লেষিত হয় এবং এদের সম্পর্ক ও সুষ্ঠু প্রয়োগবিধি আলোচিত হয়, তাই বাংলা ব্যাকরণ । বাংলা ব্যাকরণে আলোচ্য বিষয প্রত্যেক ভাষারই চারটি মৌলিক অংশ থাকে। যেমন—
১. ধ্বনি (Sound)
২. শব্দ (Word )
৩. বাক্য (Sentence )
৪. অর্থ (Meaning)
সব ভাষার ব্যাকরণেই প্রধানত নিম্নলিখিত চারটি বিষয়ের আলোচনা করা হয়
১. ধ্বনিতত্ত্ব (Phonology)
২. শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব ((Morphology)
৩. বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এবং
৪. অর্থতত্ত্ব (Semantics)
এ ছাড়া অভিধানতত্ত্ব (Lexicography) ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয় ।
Related Question
View All'বাংলা ভাষার ব্যাকরণ' প্রথম রচনা করেন কে?
-
ক
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
-
খ
নাথানিয়েল ব্র্যাসি হ্যালহেড
-
গ
মাইকেল মধুসূদন দত্ত
-
ঘ
রাজা রামমোহন রায়
ভাষার সংবিধান কোনটি?
-
ক
বর্ণমালা
-
খ
ধ্বনি
-
গ
সমাস
-
ঘ
ব্যাকরণ
বাংলা ভাষার ব্যাকরণ প্রথম কখন প্রকাশিত হয়?
-
ক
১৭৪৩
-
খ
১৮৩৪
-
গ
১৭৩৪
-
ঘ
১৮৪৩
বাংলা ব্যাকরনে 'পদ' বলতে কি বোঝায়?
-
ক
কবিতার চরণ
-
খ
যে কোন শব্দ
-
গ
বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
-
ঘ
প্রত্যয়ন শব্দ
‘পাণিনি' ছিলেন?
-
ক
নাট্যকার
-
খ
কৰি
-
গ
ব্যাকরণবিদ
-
ঘ
শিক্ষক
কোন বানানটি শুদ্ধ?
-
ক
শ্বশুর
-
খ
শ্বসুর
-
গ
শুশুর
-
ঘ
শশুর
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!