অনুসর্গ কি?

Updated: 4 months ago
  • ক

    অব্যয়

    7%
    1 votes
  • খ

    শব্দ বিভক্তি

    86%
    12 votes
  • গ

    নাম বিভক্তি

    7%
    1 votes
  • ঘ

    ক্রিয়া বিভক্তি

    0%
    0 votes
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় — সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর — জুনিয়র শিক্ষক - 2024
3.3k
ব্যাখ্যাঃ

সঠিক উত্তরঃ অব্যয় ও শব্দ বিভক্তি
নোট- বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে  ব্যবহৃত হয়ে হয়ে বাক্যের 

অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বলে ।

সুত্রঃ এনসিটিবি বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণী।

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে, আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, সেগুলোকে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
অনুসর্গগুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয়, আবার কখনো বা ‘কে’ এবং ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে। যেমন-

  • বিনা : দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে
  • সনে : ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে
  • দিয়ে : তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার ‘কে' বিভক্তিযুক্ত শব্দের পরে)

বাংলা ভাষায় বহু অনুসর্গ আছে। যেমন—
প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পর্যন্ত অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কর্তৃক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর, ভেতর ইত্যাদি ।
এদের মধ্যে দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক, হইতে (হতে), চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসর্গ বিভক্তিরূপে ব্যবহৃত হয়। কারক প্রকরণে এদের উদাহরণ সন্নিবিষ্ট হয়েছে।


অনুসর্গের প্রয়োগ
১।বিনা/বিনে : কর্তৃ কারকের সঙ্গে – তুমি বিনা (বিনে) আমার কে আছে ?
বিনি :  করণ কারকের সঙ্গে – বিনি সুতায় গাঁথা মালা ।
বিহনে :  উদ্যম বিহনে কার পুরে মনোরথ?


২.সহ : সহগামিতা অর্থে – তিনি পুত্রসহ উপস্থিত হলেন।
সহিত : সমসূত্রে অর্থে – শত্রুর সহিত সন্ধি চাই না।
সনে  : বিরুদ্ধগামিতা অর্থে – ‘দংশনক্ষত শ্যেন বিহঙ্গ যুঝে ভুজঙ্গ সনে।’

সঙ্গে  তুলনায় – মায়ের সঙ্গে এ মেয়ের তুলনা হয় না ।


৩. অবধি : পর্যন্ত অর্থে – সন্ধ্যা অবধি অপেক্ষা করব।


৪.পরে : স্বল্প বিরতি অর্থে — এ ঘটনার পরে আর এখানে থাকা চলে না ।
পর : দীর্ঘ বিরতি অর্থে শরতের পরে আসে বসন্ত ৷

৫. পানে : প্রতি, দিকে অর্থে – ঐ তো ঘর পানে ছুটেছেন
‘  শুধু তোমার মুখের পানে চাহি বাহির হনু।'


৬.মতো  ন্যায় অর্থে – বেকুবের মতো কাজ করো না।
তরে  মত অর্থে - এ জন্মের তরে বিদায় নিলাম ।


৭. পক্ষে  সক্ষমতা অর্থে – রাজার পক্ষে সব কিছুই সম্ভব।

সহায় অর্থে –আসামির পক্ষে উকিল কে?


৮. মাঝে  মধ্যে অর্থে – ‘সীমার মাঝে অসীম তুমি'।
একদেশিক অর্থে এ দেশের মাঝে একদিন সব ছিল।
ক্ষণকাল অর্থে – নিমেষ মাঝেই সব শেষ ।
মাঝারে : ব্যাপ্তি অর্থে – ‘আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।


৯.কাছে  নিকটে অর্থে – আমার কাছে আর কে আসবে?
কর্মকারকে ‘কে’ বোঝাতে – ‘রাখাল শুধায় আসি ব্রাহ্মণের কাছে।'


১০.প্রতি  প্রত্যেক অর্থে – মণপ্রতি পাঁচ টাকা লাভ দেব।
দিকে বা ওপর অর্থে – ‘নিদারুণ তিনি অতি অতি, নাহি দয়া তব প্রতি।'


১১. হেতু : নিমিত্ত অর্থে –‘কী হেতু এসেছ তুমি, কহ বিস্তারিয়া । '
জন্যে নিমিত্ত অর্থে – ‘এ ধন-সম্পদ তোমার জন্যে। '
সহকারে : সঙ্গে অর্থে – আগ্রহ সহকারে কহিলেন।
বশত : কারণে অর্থে – দুর্ভাগ্যবশত সভায় উপস্থিত হতে পারিনি।

Related Question

View All
  • ক
    সর্বনাম
  • খ
    অনুসর্গ
  • গ
    উপসর্গ
  • ঘ
    অব্যয়
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় সাধারণ অনুসর্গ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ - সহকারী সচিব (ড্রাফটিং) (৯ম গ্রেড) Ministry of Law, Justice and Parliamentary Affairs – Assistant Secretary (Drafting) - 2026 Combined Bank Officer - 2025 EED – SAE (Civil) - 2025 CS Office Kushtia – Health Assistant - 2025 Combined Bank Officer - 2022
137
Updated: 8 months ago
  • ক
    অভিমুখে, কাছে
  • খ
    বলে, কয়ে
  • গ
    আপন, তুমি
  • ঘ
    জোরে, আস্তে
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) - সহকারী পরিচালক
210
Updated: 2 months ago
  • ক
    দুই
  • খ
    তিন
  • গ
    চার
  • ঘ
    পাঁচ
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর - পেশকার DLRS – Peshkar - 2025 DGFP FWV - 2023
644
  • ক
    সংযোজক
  • খ
    সমুচ্চয়ী
  • গ
    অনুকার
  • ঘ
    অনুসর্গ
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা (স্কুল পর্যায়) (15-03-2024)
2.9k
  • ক

    ৪ প্রকার

  • খ

    ১ প্রকার

  • গ

    ৩ প্রকার

  • ঘ

    ২ প্রকার

বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজ — প্রভাষক
1.6k
Updated: 8 months ago
  • ক
    অব্যয়
  • খ
    বিশেষণ
  • গ
    ক্রিয়া বিভক্তি
  • ঘ
    শব্দ বিলুপ্তি
বাংলা অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ — এটিএম/এরোড্রাম কর্মকর্তা (এটিএমঃএটিসিও)/সিএনএস প্রকৌশলী
523
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই