অ্যামপ্লিফায়ার হিসাবে ব্যবহার হয়-

Updated: 1 week ago
  • ডায়োড
  • LED
  • ট্রানজিস্টার
  • সবকটি ঠিক
309
ব্যাখ্যাঃ

ট্রানজিস্টার।

ডায়োড এবং LED হল অর্ধপরিবাহী যন্ত্র, কিন্তু এগুলি অ্যামপ্লিফায়ার হিসাবে ব্যবহার করা যায় না। ট্রানজিস্টার হল একটি অর্ধপরিবাহী যন্ত্র যা অ্যামপ্লিফায়ার, সার্কিট সুইচ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস হিসাবে ব্যবহার করা যেতে পারে।

ট্রানজিস্টারের বিবর্ধক গুণক হল একটি পরিমাপ যা ট্রানজিস্টর দ্বারা প্রদত্ত আউটপুট সিগন্যালের আকারকে ইনপুট সিগন্যালের আকার দ্বারা ভাগ করে দেওয়ার মাধ্যমে নির্ধারিত হয়। বিবর্ধক গুণকটি সাধারণত 10 থেকে 1000 এর মধ্যে থাকে।

ট্রানজিস্টার অ্যামপ্লিফায়ারগুলি বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সিস্টেমে ব্যবহৃত হয়, যেমন রেডিও, টেলিভিশন, মাইক্রোফোন, অডিও সিস্টেম এবং ইলেকট্রনিক গান।

Sakib Uddin Rony
Sakib Uddin Rony
2 years ago

   যে যন্ত্র এর অন্তর্গামীতে প্রদত্ত সংকেত বহির্গামীতে বিবর্ধিত করে তাকে অ্যাম্পলিফায়ার বলে। ইলেকট্রনিক অ্যাম্পলিফায়ার দুর্বল অন্তর্গামী সংকেতকে বৃহৎ বহির্গামী সংকেতে পরিণত করে। ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহৃত হয়। ১০.২৭ চিত্রে একটি সাধারণ নিঃসারক বিবর্ধকের বর্তনী দেখানো হয়েছে। নিঃসারক-পীঠ জংশনে একটি দুর্বল অন্তর্গামী সংকেত প্রদান করা হয় এবং সংগ্রাহক বর্তনীতে সংযুক্ত রোধ RL থেকে বহির্গামী সংকেত গ্রহণ করা হয়। ভালো বিবর্ধন বা অ্যাম্পলিফিকেশন পাওয়ার জন্য অন্তর্গামী বর্তনীকে সর্বদা সম্মুখী বায়াস করা হয় এবং তা করার জন্য অন্তর্গামী বর্তনীতে অন্তর্গামী সংকেতের অতিরিক্ত একটি ডি.সি. ভোল্টেজ VBB প্রয়োগ করতে হয় যাকে বায়াস ভোল্টেজ বলে।

   সম্মুখী ঝোঁক দেওয়ায় অন্তর্গামী বর্তনীতে রোধ খুব কম হয়। নিঃসারক সংগ্রাহক বর্তনী অর্থাৎ বহির্গামী বর্তনীতে Vcc ব্যাটারির মাধ্যমে বিমুখী ঝোঁক প্রদান করা হয় ।

   নিঃসারক পীঠ জংশনে প্রযুক্ত সংকেতের ধনাত্মক অর্ধচক্রের সময় জংশনের সম্মুখ ঝোঁক বৃদ্ধি পায় ফলে অধিক পরিমাণ ইলেকট্রন নিঃসারক থেকে পীঠ-এর মধ্য দিয়ে সংগ্রাহকে প্রবাহিত হয় এবং সংগ্রাহক প্রবাহ বৃদ্ধি পায়। এই বেড়ে যাওয়া সংগ্রাহক প্রবাহ (Ic) লোড রেজিস্ট্যান্স RL-এ অধিক পরিমাণ বিভব পতন সৃষ্টি করে।

চিত্র :১০.২৭

  অর্থাৎ বহির্গামীতে অধিক ভোল্টেজ পাওয়া যায়। সংকেতের ঋণাত্মক অর্ধচক্রের জন্য নিঃসারক পীঠ জংশনের সম্মুখী ঝোঁক হ্রাস পায় ফলে সংগ্ৰাহক প্রবাহও কমে যায়। সংগ্রাহক প্রবাহ কমে যাওয়ায় বহির্গামী ভোল্টেজও হ্রাস পায় তবে তা' অন্তর্গামী থেকে বেশি হয়। এভাবে ট্রানজিস্টর কোনো দুর্বল সংকেতকে অ্যাম্পলিফাই বা বিবর্ধিত করে। 

 

   বাস্তবক্ষেত্রে বিবর্ধনের জন্য অনেকগুলো ট্রানজিস্টর ব্যবহার করা হয়ে থাকে। একটির বহির্গামী অপরটির অন্তর্গামী হিসেবে কাজ করে।

   ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ারকে মাইক, ইন্টারকম, অ্যালার্ম, রেডিও ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

প্রবাহ বিবর্ধন গুণক : 

   সাধারণ পীঠ বিন্যাসে অন্তর্গামী প্রবাহ হচ্ছে নিঃসারক প্রবাহ IB এবং বহির্গামী প্রবাহ হচ্ছে সংগ্রাহক প্রবাহ Ic। সংগ্রাহক পীঠ ভোল্টেজ VCB ধ্রুব থাকলে Ic ও IE এর অনুপাতকে বলা হয় প্রবাহ বিবর্ধন গুণক α। গাণিতিকভাবে,

α=IclEVcB.. (10.3)

প্রবাহ লাভ

সাধারণ নিঃসারক বিন্যাসের বেলায় অন্তর্গামী প্রবাহ হচ্ছে পীঠ প্রবাহ lB এবং বহির্গামী প্রবাহ হচ্ছে সংগ্রাহক প্রবাহ Ic. ধ্রুব VcE (সংগ্রাহক নিঃসারক ভোল্টেজের) এর বেলায়, Ic এর পরিবর্তন lc ও IB এর পরিবর্তন lB এর অনুপাতকে বলা হয় প্রবাহ লাভ β। সুতরাং

β=lclBVCE

Related Question

View All
Updated: 9 months ago
  • 98000
    0%
    0 votes
  • 88000
    100%
    1 votes
  • 70000
    0%
    0 votes
  • 49000
    0%
    0 votes
122
Updated: 1 year ago
  • ক্ষমতা লাভ = প্রবাহ লাভ ÷ ভোল্টেজ লাড

  • ভোল্টেজ লাভ = প্রবাহ লাভ × ক্ষমতা লাভ

  • ক্ষমতা লাভ = ডোল্টেজ লাভ × (প্রবাহ লাড)

  • ক্ষমতা লাড = প্রবাহ লাভ × ভোল্টেজ লাভ

86
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই