”আমার বন্ধু রাশেদ” উপন্যাসের রচয়িতা কে?

Updated: 7 months ago
  • রকিব হাসান
  • মহাম্মদ জাফর ইকবাল
  • হুমায়ূন আহমেদ
  • আনিসুল হক
2.3k
উত্তরঃ

'আমার বন্ধু রাশেদ' একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস। এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। আর এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন মোরশেদুল ইসলাম।

TI Ripon
TI Ripon
2 years ago
ছোটদের স্ক্র্যাচ প্রোগ্রামিং বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল

জাফর ইকবাল (১৯৫২- )

বাংলাদেশের জনপ্রিয় শিশুসাহিত্যিক ও কলাম লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল। তিনি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ এবং রম্য ম্যাগাজিন 'উম্মাদ' এর সম্পাদক ও কার্টুনিস্ট আহসান হাবীবের সহোদর। তিনি সুদীর্ঘ ১৮বছর ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি এবং বেল কমিউনিকেশন্সে বিজ্ঞানী হিসেবে কাজ করে ১৯৯৪ সালে দেশে ফিরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি তড়িৎ কৌশল বিভাগের প্রধান।

  • ড. জাফর ইকবাল ২৩ ডিসেম্বর, ১৯৫২ সালে সিলেটে জন্মগ্রহণ করেন।
  • তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান ও মা আয়েশা খাতুন।
  • তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনি লেখা ও জনপ্রিয়করণের পথিকৃৎ হিসেবে খ্যাত।
  • তিনি বাংলা একাডেমি পুরস্কার (২০০৪) পান।

তাঁর প্রকাশিত প্রথম সায়েন্স ফিকশন গল্পের নাম:

তাঁর বিখ্যাত সাহিত্যকর্মসমূহ:

গল্পগ্রন্থ: 'একজন দুর্বল মানুষ' (১৯৯২), 'ছেলেমানুষী' (১৯৯৩), 'মধ্যরাত্রিতে তিন দূর্ভাগা তরুণ' (২০০৪)।

উপন্যাস: 'আকাশ বাড়িয়ে দাও' (১৯৮৭), 'বিবর্ণ তুষার' (১৯৯৩), 'দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর' (১৯৯৪), 'মহব্বত আলীর একদিন' (২০০৬)।

বৈজ্ঞানিক গ্রন্থ :

'জলজ' (২০০০): ৫টি গল্পের সমন্বয়ে রচিত এ গ্রন্থের অন্যতম গল্প 'মহাজাগতিক কিউরেটর'।

‘কপোট্রনিক সুখ দুঃখ' (১৯৭৬), ‘মহাকাশে মহাত্রাস' (১৯৭৭), ‘ক্রুগো' (১৯৮৮), 'বিজ্ঞানী সফদর আলীর মহা আবিষ্কার' (১৯৯২), 'নিঃসঙ্গ গ্রহচারী' (১৯৯৪), নগ্ন নগ্ন তিন শূন্য তিন (১৯৯৬), অতিমানবী' (১৯৯৮), ফিনিক্স' (২০০০), ‘অবনীল’ (২০০৪), জলমানব (২০০৭), অক্টোপাসের চোখ (২০০৯), 'প্রডিজি' (২০১১), ব্লাকহোলের বাচ্চা (২০১০)।

শিশুতোষ গ্রন্থ :

সাগরের যত খেলনা (২০০২), রতন ' (২০০৮), ‘ ঘাসফড়িং (২০০৮), 'ভূতের বাচ্চা কটকটি' (২০০১)।

কিশোর সাহিত্য:

“হাতকাটা রবিন' (১৯৭৬), দীপু নাম্বার টু (উপন্যাস) (১৯৮৪): (এ উপন্যাস অবস্থানে চলচ্চিত্র নির্মিত হয়), আমার বন্ধু রাশেদ (১৯৯৪): (এ উপন্যাস অবলম্বনে চলচ্চিত্র নির্মিত হয়), 'বুবনের বাবা' (১৯৯৮), 'কাজলের দিনরাত্রি (২০০২), নাট বল্টু (২০০৮), ' রাশা (২০১০), ' ইস্টিশন' (২০১৩)

ভ্রমণকাহিনিঃ

'আমেরিকা' (১৯৯৭), “তোমাদের প্রশ্ন আমার উত্তর' (২০০৪), 'রঙিন চশমা' (২০০৭)

বিজ্ঞান বিষয়ক রচনা:

'দেখা আলো না দেখা রূপ (১৯৮৬), "নিউরণে অনুরণন' (২০০২), আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড : প্রশ্ন ও উত্তর" , "থিউরী অফ রিলেটিভিট “

কলাম সংকলন:

‘সাদাসিদে কথা' (১৯৯৫- চলমান)।

ভৌতিক রচনা:

‘প্রেত' (১৯৮৩), ‘পিশাচিনী' (১৯৯২), ‘নিশিকন্যা' (২০০৩), ‘ছায়ালীন’ (২০০৬), ‘দানব’ (২০০৯)

মুক্তিযুদ্ধ বিষয়ক রচনা: 'মুক্তিযুদ্ধের ইতিহাস' (২০০৯), 'ছোটদের মুক্তিযুদ্ধের ইতিহাস'।

Related Question

View All
  • নিঃসঙ্গ গ্রহচারী
  • রাজু ও আগুনালির ভূত
  • কপোট্রনিক সুখ দুঃখ
  • যারা বায়োবট
  • রোবট
1.4k
  • হুমায়ূন আহমেদ
  • রাবেয়া খাতুন
  • মুহম্মদ জাফর ইকবাল
  • সেলিনা হোসেন
636
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই