ইংরেজরা বাংলায় নীল চাষ শুরু করেন কেন?  

Updated: 2 months ago
  • ব্যবসায় করার জন্য
  • উৎপাদন বাড়ানোর জন্য
  • ধানের ফলন কমে যাওয়ার জন্য
  • কর আদায়ের সুবিধার্থে
2.1k
ব্যাখ্যাঃ

ইংরেজরা বাংলায় নীল চাষ শুরু করার প্রধান কারণ ছিল তাদের বাণিজ্যিক স্বার্থ এবং ইউরোপে নীলের উচ্চ চাহিদা। শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডের বস্ত্রশিল্পে নীলের ব্যাপক চাহিদা তৈরি হয়, যা কাপড় রং করতে ব্যবহৃত হতো। ভারত থেকে উৎপাদিত নীল অত্যন্ত লাভজনক ছিল এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্যবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করতে পারত। স্থানীয় কৃষকদের ধান বা অন্যান্য খাদ্যশস্যের পরিবর্তে নীল চাষে বাধ্য করা হতো, যা বাংলার অর্থনীতি ও কৃষকদের জীবনে গভীর প্রভাব ফেলেছিল।

        
  • ১. ব্যবসায় করার জন্য: এটিই সঠিক উত্তর। ইউরোপে, বিশেষ করে ইংল্যান্ডের বস্ত্রশিল্পে নীলের চাহিদা ছিল ব্যাপক। নীল ছিল একটি অত্যন্ত লাভজনক পণ্য, যা ব্রিটিশ বণিকদের জন্য বিশাল বাণিজ্যিক সুযোগ তৈরি করেছিল।

  •     
  • ২. উৎপাদন বাড়ানোর জন্য: এটি একটি পরোক্ষ কারণ, মূল উদ্দেশ্য ছিল ব্যবসা। নীলের উৎপাদন বাড়ানো হয়েছিল কারণ ব্যবসায়িক চাহিদা ছিল।

  •     
  • ৩. ধানের ফলন কমে যাওয়ার জন্য: এটি ভুল। ধানের ফলন কমে যাওয়ার কারণে নয়, বরং ধান চাষ বন্ধ করে কৃষকদের নীল চাষে বাধ্য করা হয়েছিল, যা বাংলায় খাদ্য সংকটের কারণ হয়েছিল।

  •     
  • ৪. কর আদায়ের সুবিধার্থে: এটিও ভুল। নীল চাষ কর আদায়ের সুবিধার জন্য শুরু হয়নি। বরং নীল চাষ থেকে প্রাপ্ত অর্থ ব্রিটিশদের জন্য সরাসরি লাভজনক ছিল এবং তারা কৃষকদের উপর শোষণ চালিয়েছিল।

Satt AI
Satt AI
3 days ago

বাংলার কৃষক একসময়ে সূর্য ওঠা ভোরে লাঙ্গল কাঁধে ছুটত তার ফসলের জমিতে । ফিরত অস্তগামী সূর্যকে সামনে রেখে । তার ঘরে অন্ন-বস্ত্রের প্রাচুর্য ছিল না, তবে অভাবও ছিল না । অভাব ছিল না আনন্দ-উৎসবের । বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকত। জারি, সারি, কীর্তন, যাত্রাপালা গানে জমে উঠত গ্রামবাংলার সন্ধ্যার আসর। কিন্তু, পনেরো শতকের শেষ দিকে ইউরোপীয় বণিক সম্প্রদায়ের আগ্রাসী আগমন ধীরে ধীরে কেড়ে নিতে থাকে বাংলার কৃষকের মুখের হাসি, তাদের আনন্দ-উৎসব । এরই চূড়ান্ত পরিণতি ঘটে ইংরেজ বণিকদের রাজনৈতিক শক্তি হিসেবে উত্থান ও প্রতিষ্ঠার মাধ্যমে ।

প্রথমে তারা ধ্বংস করেছিল গ্রামবাংলার কুটির শিল্প, তারপর তাদের নজর পড়ে এদেশের উর্বর জমির ওপর। অতিরিক্ত অর্থের লোভে ভূমি রাজস্ব আদায়ে একের পর এক পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকে । যে পরীক্ষার নিষ্ঠুর বলি হয় বাংলার কৃষক-সাধারণ মানুষ । এ কারণে বিদ্রোহ করা ছাড়া কোনো উপায় থাকে না তাদের। এ বিদ্রোহের সময়কাল ছিল আঠারো শতকের শেষার্ধ থেকে উনিশ শতকের শেষার্ধ পর্যন্ত। পরবর্তী পর্যায়ে কৃষক আন্দোলন ব্যাপক রূপ নেয়।

একই সঙ্গে পাশ্চাত্যের আধুনিক চিন্তার প্রভাব পড়ে এ সমাজের শিক্ষিত মহলে । ফলে, হিন্দু সমাজে যেমন শিল্প, সাহিত্যে নবজাগরণের সূত্রপাত ঘটে, তেমনি উদ্ভব ঘটে মুক্তচিন্তা ও মুক্তবুদ্ধি চর্চার। শুরু হয় কুসংস্কার, গোঁড়ামি দূর করে হিন্দুধর্মের সংস্কার। মুসলমান শিক্ষিত সমাজেও সংস্কারের মাধ্যমে তাদের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ও যুগোপযোগী করে গড়ে তোলার চেষ্টা চলে।
মূলত আঠারো ও উনিশ শতক জুড়ে এই অঞ্চলের আর্থ-সামাজিক ও রাজনীতিতে এক নতুন ভাবধারার উন্মেষ ঘটে। এই পরিবর্তনের প্রথম সূচনা করে বাংলার কৃষক ও সাধারণ মানুষ ।

এই অধ্যায় শেষে আমরা-

  • ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ আন্দোলনের প্রেক্ষাপট এবং এর তাৎপর্য বিশ্লেষণ করতে পারব;
  • নবজাগরণ ও সংস্কার আন্দোলনে বিশেষ ব্যক্তিবর্গের অবদান মূল্যায়ন করতে পারব;
  • ইংরেজ শাসনের বিরুদ্ধে যুদ্ধ ও প্রতিরোধ আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হব;
  • বিভিন্ন সংস্কারক ও সংস্কার কর্মকাণ্ড জানার মাধ্যমে মুক্তচিন্তায় অনুপ্রাণিত হব ।

Related Question

View All
  • চাকরিতে
  • ব্যবসায়
  • ভাইয়ের মৃত্যুতে পাওয়া
  • বোনের মৃত্যুতে পাওয়া
641
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই