ইলেকট্রন 2p থেকে 3s শক্তিন্তরে স্তানান্তরের ফলে আলোক রশ্মি হসাবে গতি-

Updated: 9 months ago
  • ক
    বিকিরিত হয়
  • খ
    শোষিত বা বিকরিত হয় না
  • গ
    নুতন ধরনের পরমাণু সৃষ্টি হয়
  • ঘ
    শোষিত হয়
782
ব্যাখ্যাঃ

সঠিক উত্তর: শোষিত হয়

ব্যাখ্যা:

  • শক্তিস্তর: পরমাণুর চারপাশে ইলেকট্রন নির্দিষ্ট শক্তিস্তরে ঘুরে বেড়ায়। এই শক্তিস্তরগুলোকে n=1, n=2, n=3 ইত্যাদি সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়।
  • শক্তি শোষণ: যখন একটি ইলেকট্রন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে স্থানান্তরিত হয়, তখন তাকে শক্তি শোষণ করতে হয়। এই শক্তি সাধারণত আলোর একটি ফোটনের আকারে আসে।
  • আমাদের প্রশ্নে: ইলেকট্রন 2p (নিম্ন শক্তিস্তর) থেকে 3s (উচ্চ শক্তিস্তর) স্তরে যাচ্ছে। অর্থাৎ, ইলেকট্রনকে উচ্চ শক্তিস্তরে উঠতে শক্তি প্রয়োজন। এই শক্তিটি আলোর একটি ফোটন থেকে আসবে।
  • ফলে: ইলেকট্রন আলো শোষণ করে এবং উচ্চ শক্তিস্তরে চলে যায়।

অন্যান্য বিকল্প কেন ভুল:

  • বিকিরিত হয়: যখন একটি ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে স্থানান্তরিত হয়, তখন শক্তি নির্গত হয়। এখানে ইলেকট্রন উর্ধ্বমুখী যাচ্ছে, তাই শক্তি নির্গত হবে না।
  • শোষিত বা বিকরিত হয় না: এই বিকল্পটি সম্পূর্ণ ভুল। ইলেকট্রনের শক্তিস্তর পরিবর্তনের সাথে শক্তির শোষণ বা নির্গমন অবশ্যই জড়িত।
  • নুতন ধরনের পরমাণু সৃষ্টি হয়: শুধুমাত্র ইলেকট্রনের শক্তিস্তর পরিবর্তনের ফলে নতুন কোনো পরমাণু সৃষ্টি হয় না।

সুতরাং, সঠিক উত্তর হল: শোষিত হয়।

Nayel Hosan
Nayel Hosan
2 years ago

বোর পরমাণুর মডেল :


ম্যাক্স প্লাঙ্কের বিকিরন কোয়ান্টাম তত্ত্বের উপর ভিত্তি করে পরমাণুর এবং একই সাথে পারমানবিক বর্ণালী ব্যাখ্যার জন্য নীলস বোর ১৯১৩ সালে তাঁর বিখ্যাত পরমাণু মডেল প্রকাশ করেন। বোর পরমাণুর মডেলের প্রধান তিনটি স্বীকার্য হচ্ছে -

১.ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তিস্তরের ধারণা:

পরমাণুতে যে সব ইলেকট্রন থাকে তারা নিউক্লিয়ানকে কেন্দ্র করে ইচ্ছমত যে কোন বৃত্তাকার কক্ষপথে বিচরণ করতে পারে না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তকার কক্ষপথে কোন রুপ শক্তি বিকিরণ না করে অনবরত ঘুরতে থাকে। এই কক্ষপথগুলোকে শক্তিস্তর বলে। শক্তিস্তর নির্দেশকারী এই সংখ্যাগুলোকে প্রধান কোয়ান্টাম বলে (n)। এই শক্তিস্তরগুলোকে 1,2,3...... ইত্যাদি পূর্ণ সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এই শক্তিস্তরগুলোকে ইংরেজী অক্ষর K,L,M,N... ইত্যাদি দ্বারাও প্রকাশ করা হয়। নিউক্লিয়াস হতে যত দূরে যাওয়া যায় কক্ষপথের শক্তি ততই বৃদ্ধি পায় ।

২.শক্তি শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা :

নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে যেকোন একটিতে বিচরণকালে ইলেকট্রন কোন শক্তি বর্জনও করে না, শোষণও করে না অথাৎ এই কক্ষপথগুলিতে ইলেকট্রন স্থির না থাকলেও এদের শক্তি স্থির থাকে । ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে স্থানান্তরিত শক্তির শোষণ বা বিকিরণ ঘটে। উচ্চ শক্তিস্তর (যার শক্তি E2) হতে নিম্ন শক্তিস্ত (যার শক্তি E1) এ স্থানান্তরিত হলে যে শক্তি বিকিরণ হয় তার পরিমাণ হবে (E2– E1) । আবার নিম্ন শক্তিস্তর (যার শক্তি E1) হতে উচ্চ শক্তিস্ত (যার শক্তি E2) এ স্থানান্তরিত হলে যে শক্তি বিকিরণ হয় তার পরিমাণ হবে (E2 - E1 ) । অতএব শোষিত বা বিকিরিত শক্তিকে নিম্নের সমীকরনের সাহায্যে প্রকাশ করা হয়।





বোর পরমাণুর মডেলের সীমাবদ্ধতা :

১. এই মডেল যে সকল পরমাণু বা আয়নে একটি মাত্র ইলেকট্রন থাকে (যেমন- H, He, Li2+) তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণলী ব্যাখ্যা করতে পারে না

২. ইলেকট্রন যখন এক শক্তিস্তর হতে অপর শক্তিস্তরে স্থানান্তরিত হয় তখন বোর পরমাণু মডেল অনুসারে বর্ণালিতে একটি করে রেখা সৃষ্টি হওয়ার কথা, কিন্তু বাস্তবে অধিকতর সূক্ষ্ম যন্ত্র দ্বারা পরীক্ষা করলে দেখা যায়, পারমাণবিক বর্ণলির প্রতিটি রেখা একাধিক সূক্ষ্ম রেখায় বিভক্ত হয়ে পড়ে। বোরের মতবাদ এর কোন ব্যাখ্যা দিতে পারে না। অবশ্য পরবর্তীতে বোর মতবাদের সম্প্রসারন করে বিজ্ঞানী সমারফিল্ড এর ব্যাখ্য প্রদান করে।

৩. বোর মতবাদ হাইজেনবার্গ এর অনিশ্চয়তার নীতি, স্টার্ক ফলাফল, জীম্যান ফলাফল ব্যাখ্যা করতে পারে না ।

Related Question

View All
Updated: 3 months ago
  • ক
    বোর পরমাণু মডেল শুধু e- এর কণা ধর্ম ব্যাখ্যা করতে পারে
  • খ
    কেন্দ্রাতিগ বল তৈরি হয় e- এর ঘূর্ণনের জন্য
  • গ
    অরবিটের প্রবর্তক বৈজ্ঞানিক বোর
  • ঘ
    চুম্বক ক্ষেত্রের প্রভাবে পারমাণবিক বর্ণালি জোড় সংখ্যায় বিভক্ত হয়
50
  • ক
    জিম্যান প্রভাব
  • খ
    স্টার্ক প্রভাব
  • গ
    ফটোইলেকট্রিক প্রভাব
  • ঘ
    কম্পটন প্রভাব
32
  • ক
    -RH1n2
  • খ
    RH1n12-1n22
  • গ
    RH1n22-1n22
  • ঘ
    hν
108
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই