ইলেক্ট্রনীয় মতবাদ অনুযায়ী যোজ্যতা হলো -

Updated: 2 weeks ago
  • ক
    কোন মৌলের একটি পরমাণু অপর একটি হতে যতটি ইলেক্ট্রন গ্রহণ বা প্রদান করে
  • খ
    কোন মৌলের একটি পরমাণু অপর একটি পরমাণু হতে যতটি প্রোটিন গ্রহণ করে
  • গ
    কোন মৌলের একটি পরমাণু অপর একটি মৌলের পরমাণুকে যতটি ইলেক্ট্রন প্রদান করে
  • ঘ
    যৌগ গঠনের ক্ষেত্রে কোন মৌলের একটি পরমাণু অপর মৌলের একটি পরমাণু হতে যতটি ইলেক্ট্রন গ্রহণ করে
512
ব্যাখ্যাঃ      পরমাণু A   e⁻ বর্জন / প্রদান         ইলেকট্রন স্থানান্তর      পরমাণু B   e⁻ গ্রহণ      যোজ্যতা = গৃহীত, বর্জিত বা শেয়ারকৃত e⁻ সংখ্যা

ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী, যৌগ গঠনকালে নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য কোনো মৌলের একটি পরমাণু অপর মৌলের পরমাণু হতে যতটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন (প্রদান) কিংবা শেয়ার করে, সেই সংখ্যাকে মৌলটির যোজ্যতা (Valency) বলে (যেমন: \(\text{NaCl}\) গঠনে \(\text{Na}\) একটি \(\text{e}^-\) বর্জন করে এবং \(\text{Cl}\) একটি \(\text{e}^-\) গ্রহণ করায় উভয়ের যোজ্যতা \(1\))।

 

দুটি হাইড্রোজেন পরমাণুর মধ্যে দুটি ইলেকট্রন শেয়ারের মাধ্যমে একটি হাড্রোজেন অণুর (H2) সৃষ্টি

সমযোজী বন্ধন (ইংরেজি: Covalent bond) হল এমন এক ধরনের রাসায়নিক বন্ধন যেখানে পরমাণুসমূহ তাদের নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের বা ভাগাভাগির মাধ্যমে আবদ্ধ থাকে। এই ইলেক্ট্রন জোড়াগুলি ভাগ করা জোড়া বা বন্ধন জোড়া হিসাবে পরিচিত , এবং পরমাণুর মধ্যে আকর্ষণ এবং বিকর্ষণকারী শক্তির স্থিতিশীল ভারসাম্য, যখন বজায় থাকে তখন তাকে সমযোজী বন্ধন বলা হয়। ইলেকট্রন শেয়ার করা পরমাণুদ্বয়ের মধ্যেকার আকর্ষণ ও বিকর্ষণের ফলে যে সুস্থিত ভারসাম্য বল তৈরি হয় তাই সমযোজী বন্ধনের সৃষ্টি করে। অনেক অণু ইলেকট্রনের এই শেয়ারিং এর ফলে প্রতিটি পরমাণুকে একটি স্থিতিশীল ইলেকট্রনিক কনফিগারেশনের সাথে মিল রেখে একটি সম্পূর্ণ ভ্যালেন্স শেল এর সমতুল্য শক্তি অর্জন করতে সাহায্য করে। জৈব রসায়নে, সমযোজী বন্ধন আয়নিক বন্ধনের তুলনায় অনেক বেশি সাধারণ।

সমযোজী বন্ধন এদের গঠনের ধরন অনুযায়ী পাই-বন্ধন (π-বন্ধন), সিগমা বন্ধন (σ-বন্ধন),ধাতু-থেকে-ধাতু বন্ধন, অ্যাগস্টিক মিথস্ক্রিয়া,বাঁকানো বন্ধন এবং ত্রিকেন্দ্রীক দ্বিইলেক্ট্রন বন্ধন এবং ত্রিকেন্দ্রীক চার-ইলেক্ট্রন বন্ধন ইত্যাদি ধরনের হয়ে থাকে। সমযোজী বন্ধন শব্দটির প্রচলন ১৯৩৯ সাল থেকে শুরু হয়।

পরমাণুসমুহের মধ্যে সমযোজী বন্ধন তখনই গঠিত হয় যখন এদের তড়িৎ ঋণাত্মকতার মান সমান বা অতি নিকটবর্তী হয়। শেয়ারকৃত ইলেকট্রন যদি দুটি পরমাণুর মধ্যে নির্দিষ্ট না থেকে অনেকগুলি পরমাণু দ্বারা শেয়ার হয়ে থাকে তখন একে ডিলোকালাইজড ইলেকট্রন বলা হয়।আর সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগ পানিতে দ্রবণীয় নয়, তবে যেসকল সমযোজী বন্ধনে আবদ্ধ যৌগের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি তারা পোলার যৌগ গঠন করে যার কারণে এরা পানিতে দ্রবণীয় হয়।

Related Question

View All
Updated: 4 months ago
  • ক

    R3C+ > R2HC+ > RH2C+ >+CH3

  • খ

    CH3+ > RH2C+ > R2HC+ > R3C+

  • গ

    R2HC+>RH2C+>R3C+>+CH3

  • ঘ

    CH3+>R3C+ > RH2C+ > R2HC+

89
  • ক
    ক্যাটায়ন
  • খ
    রাসায়নিকভাবে নিষ্ক্রিয়
  • গ
    অ্যানায়ন
  • ঘ
    রাসায়নিকভাবে বেশি সক্রিয়
  • ঙ
    প্রকৃতিতে প্রচুর পরিমাণে থাকে
1.4k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই