উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা কত?

Updated: 10 months ago
  • ক
    ১০০ নটিক্যাল মাইল
  • খ
    ৩৭০.০ কি.মি
  • গ
    ৩০০ নটিক্যাল মাইল
  • ঘ
    ১৫০ মাইল
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা প্রতিরক্ষা মন্ত্রণালয় — সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর — জুনিয়র শিক্ষক - 2024
1.5k
ব্যাখ্যাঃ

কোনো দেশের ভূভাগ থেকে সাগরের প্রথম ১২ নটিক্যাল মাইল পর্যন্ত ঐ দেশের সার্বভৌম সামুদ্রিক অঞ্চল হিসেবে পরিগণিত। এর পরবর্তী ২০০ নটিক্যাল মাইল জুড়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চল যার পরে ৩০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত হয় মহীসোপান। মহীসোপান এলাকার সামুদ্রিক সম্পদের মালিক সংশ্লিষ্ট দেশ।

মহাদেশীয় ভূভাগের জলনিমজ্জিত নিকটবর্তী এলাকাকে মহীসোপান বলা হয়। ভূগোলের ভাষায় সমুদ্রতীরবর্তী দেশের সাগরের দিকে পানির নিচে যে ভূখণ্ড ধীরে ধীরে ঢালু হয়ে যে নেমে যায় সেটাই মহীসোপান। মহীসোপানকে সংশ্লিষ্ট দেশের বর্ধিত অংশ বলে ধরা হয়ে থাকে। বাংলাদেশের উপকূলভাগের মহীসোপানের বিস্তার স্থানবিশেষে বিভিন্ন। যেমন বাংলাদেশের দক্ষিণ উপকূলভাগে হিরণ পয়েন্ট ও সোয়াচ অব নো গ্রাউন্ডের মধ্যে এর বিস্তার ১০০ কিলোমিটারের কম। অন্যদিকে কক্সবাজার উপকূলে মহীসোপানের বিস্তার ২৫০ কিলোমিটারের অধিক

সমুদ্রসীমার অঞ্চল (Maritime Zones) বলতে মহাসাগর বা সমুদ্রের সেই সকল অংশকে বোঝায়, যার উপর উপকূলীয় রাষ্ট্র বা আন্তর্জাতিক সম্প্রদায় আন্তর্জাতিক আইন অনুযায়ী নির্দিষ্ট অধিকার ও কর্তৃত্ব প্রয়োগ করতে পারে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতিসংঘের সমুদ্র আইন সনদ ১৯৮২ অনুসারে সমুদ্রসীমা বিভিন্ন ভাগে বিভক্ত, যেমন—রাষ্ট্রীয় জলসীমা (১২ নটিকাল মাইল), সংলগ্ন অঞ্চল (২৪ নটিকাল মাইল), একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল বা EEZ (২০০ নটিকাল মাইল), মহীসোপান এবং মুক্ত সাগর। রাষ্ট্রীয় জলসীমার মধ্যে রাষ্ট্র পূর্ণ সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে, সংলগ্ন অঞ্চলে শুল্ক, অভিবাসন ও স্বাস্থ্য আইন কার্যকর করা যায় এবং EEZ অঞ্চলে মৎস্য সম্পদ ও প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও আহরণের একচেটিয়া অধিকার রাষ্ট্রের থাকে। মহীসোপান হলো সমুদ্রতলের সেই অংশ যেখানে রাষ্ট্র খনিজ সম্পদ আহরণের অধিকার ভোগ করে, যা বিশেষ ক্ষেত্রে ৩৫০ নটিকাল মাইল পর্যন্ত বিস্তৃত হতে পারে। মুক্ত সাগর হলো ২০০ নটিকাল মাইলের বাইরে অবস্থিত সমুদ্রাঞ্চল, যেখানে সকল রাষ্ট্র নৌচালনা, বিমান চলাচল, বৈজ্ঞানিক গবেষণা ও মৎস্য আহরণের স্বাধীনতা ভোগ করে। বাংলাদেশ ১৯৭৪ সালের সমুদ্রসীমা আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন সনদের আলোকে তার সমুদ্রসীমা নির্ধারণ করেছে এবং ২০১২ সালে মায়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে আন্তর্জাতিক আদালতের রায়ের মাধ্যমে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষত বাঁকা ও পরিবর্তনশীল উপকূলরেখা এবং পলিবাহিত নদীর কারণে বাংলাদেশের সমুদ্রসীমা নির্ধারণ জটিল হলেও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে আজ বাংলাদেশ বঙ্গোপসাগরে তার ন্যায্য অধিকার ও সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

বাংলাদেশের সমুদ্রসীমার চার স্তর:

✅রাজনৈতিক জলসীমা/আঞ্চলিক সমুদ্রসীমা: ১২ নটিক্যাল মাইল

✅সন্নিহিত অঞ্চল (Contiguous Zone): ২৪ নটিক্যাল মাইল

✅একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চল (EEZ): ২০০ নটিক্যাল মাইল

✅মহীসোপান (Continental Shelf): ৩৫৪ নটিক্যাল মাইল

Related Question

View All
  • ক
    ৬
  • খ
    ৮
  • গ
    ১০
  • ঘ
    কোনটি নয়
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা কর্ণফুলী গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি (KGTDCL) - টেকনিশিয়ান
56
Updated: 2 months ago
  • ক
    প্যারাগুয়ে
  • খ
    মিশর
  • গ
    বেলজিয়াম
  • ঘ
    উরুগুয়ে
সাধারণ জ্ঞান দর্শন সমুদ্রসীমা বিখ্যাত খাল বিশ্বের প্রধান প্রধান সমুদ্রবন্দর বাংলাদেশ সরকারি কর্ম কমিশন — পানি সম্পদ মন্ত্রণালয় — বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর — সহকারী পরিচালক (প্রশাসন) BPSC BHWDB Assistant Director (Admin) - 2026 BREB – Meter Reader cum Messenger - 2024 JU C Unit - 2022 BSEC – Personal Officer - 2021 MAT - 2007
100
Updated: 9 months ago
  • ক
    Black Sea
  • খ
    Persian Gulf
  • গ
    Red Sea
  • ঘ
    Baltic Sea
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা সমন্বিত ৮ ব্যাংক ও ১ আর্থিক প্রতিষ্ঠান — অফিসার (জেনারেল)
263
Updated: 8 months ago
  • ক
    Carbon and Oxygen
  • খ
    Nitrogen and Oxygen
  • গ
    Helium and Lithium
  • ঘ
    Hydrogen and Helium
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা বাংলাদেশ ব্যাংক — সহকারী পরিচালক (সহকারী পরিচালক)
1.3k
Updated: 2 months ago
  • ক
    ২২ নটিক্যাল মাইল
  • খ
    ১২ নটিক্যাল মাইল
  • গ
    ২২০ নটিক্যাল মাইল
  • ঘ
    ২০০ নটিক্যাল মাইল
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-2019-(৪র্থ ধাপ-৫১২৪-03) (22-06-2019) Primary Teacher (Phase 4) - 2019 DU D Unit - 1995
3.8k
Updated: 2 months ago
  • ক
    ২২
  • খ
    ৪৪
  • গ
    ২০০
  • ঘ
    ৩৫০
সাধারণ জ্ঞান সমুদ্রসীমা ১৩ তম বিজেএস (সহকারী জজ) প্রাথমিক পরীক্ষা BRDB Accountant - 2022 13th BJS Preli - 2019 11th BCS Preli - 1991
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই