উদ্দীপকটি দেখে প্রশ্নের উত্তর দাও

ওপরের চিত্রটির মাধ্যমে প্রকাশ করা যায়-
i. সমাজের অসংগতি
ii. স্বৈরাচারের দুঃশাসন
iii. শাসকের শোষণ
নিচের কোনটি সঠিক?

Updated: 6 months ago
  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii
142
ব্যাখ্যাঃ

উপরের চিত্রটি একটি ব্যঙ্গচিত্র (caricature)। ব্যঙ্গচিত্র হলো এমন এক ধরনের ছবি যেখানে কোনো ব্যক্তি বা বস্তুর বৈশিষ্ট্যগুলোকে হাস্যরসাত্মক বা সমালোচনামূলকভাবে অতিরঞ্জিত করে ফুটিয়ে তোলা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো সমাজের বিভিন্ন দিক, যেমন – ভুলভ্রান্তি, অসংগতি, কিংবা কোনো ব্যক্তির স্বৈরাচারী মনোভাব বা শোষণমূলক আচরণকে তুলে ধরা।

আলোচ্য চিত্রটিতে একটি মানুষের মুখাবয়বকে অতিরঞ্জিত করে আঁকা হয়েছে, যা সাধারণত সমাজে ক্ষমতাধর বা প্রভাবশালী ব্যক্তিদের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরতে ব্যবহৃত হয়। এই ধরনের চিত্রণ সাধারণত নিম্নোক্ত বিষয়গুলো প্রকাশ করে:

        
  • i. সমাজের অসংগতি: ব্যঙ্গচিত্রের মাধ্যমে সমাজের বিভিন্ন ভুল নীতি, বৈষম্য, অবিচার বা ত্রুটিপূর্ণ দিকগুলোকে হাস্যরসের মোড়কে উপস্থাপন করা হয়, যা সমাজের অসংগতিকেই নির্দেশ করে।
  •     
  • ii. স্বৈরাচারের দুঃশাসন: যদি চিত্রটি কোনো শাসক বা ক্ষমতাধর ব্যক্তির প্রতিনিধিত্ব করে, তবে এর অতিরঞ্জিত রূপটি তাদের দমনমূলক বা অত্যাচারী শাসনকে বোঝাতে পারে। ব্যঙ্গচিত্র প্রায়শই স্বৈরাচারী শাসকের ক্ষমতার অপব্যবহারকে কটাক্ষ করে।
  •     
  • iii. শাসকের শোষণ: সমাজের ক্ষমতাধর ব্যক্তিরা যখন সাধারণ মানুষের অধিকার হরণ করে বা তাদের উপর অন্যায়ভাবে প্রভাব খাটিয়ে সুবিধা আদায় করে, তখন তাকে শাসকের শোষণ বলা হয়। ব্যঙ্গচিত্রের মাধ্যমে এই শোষণমূলক আচরণকেও ফুটিয়ে তোলা সম্ভব।

যেহেতু একটি ব্যঙ্গচিত্র তার চরিত্র এবং ব্যবহারের উপর ভিত্তি করে এই তিনটি বিষয়ই প্রকাশ করতে পারে, তাই প্রদত্ত চিত্রটি সমাজের অসংগতি, স্বৈরাচারের দুঃশাসন এবং শাসকের শোষণ—সবকিছুকেই নির্দেশ করতে সক্ষম।

সুতরাং, i, ii ও iii তিনটি বিবৃতিই সঠিক।

Satt AI
Satt AI
1 day ago

আমরা নানাভাবে মতপ্রকাশ করি। কথা বলে, লিখে, ছবি এঁকে, গান গেয়ে আরো অনেক উপায়ে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার এরকম কয়েকটি মাধ্যম। এগুলো নির্মল হাসির উপাদান হতে পারে, আবার হাসির মাধ্যমে সমাজের নানা অসংগতিও প্রকাশ করা যায়। শুধু তাই নয়, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতেও কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার ব্যবহার করা হয়। পৃথিবীর কোনো দেশে যখন বড়ো আন্দোলন হয়, তখন চিত্রশিল্পীরা কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকার মাধ্যমে আন্দোলনে অংশগ্রহণ করেন। এগুলোকে বলা যায় রাজনৈতিক কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার। এগুলো আন্দোলনে শক্তি জোগায় এবং মানুষকে আরো উজ্জীবিত করে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও অনেক বড়ো বড়ো আন্দোলন-সংগ্রাম হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে। নানা শ্রেণি-পেশা আর মতের মানুষ নেমে এসেছে রাস্তায়। তখন আমাদের চিত্রশিল্পীরাও এগিয়ে এসেছেন। তাঁরা মিছিল-মিটিং করেছেন, অন্যদের সাথে নানা কর্মসূচি পালন করেছেন। তবে অন্যদের চেয়ে আলাদা একটা কাজও করেছেন তাঁরা কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার এঁকে আন্দোলনকে শক্তিশালী করেছেন।

একটা কার্টুনের ছোট্ট ছবিতে প্রতিবাদের বা বিদ্রোহের যে প্রকাশ ঘটে, অনেক সময় হাজার কথায় তা প্রকাশ করা যায় না। অনেক সময় কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টারের ছবি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে। বহু মানুষ তাতে মনের ভাষা খুঁজে পায়। আন্দোলন গড়ে ওঠার জন্য সেগুলো শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করে। ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বারবার এটা দেখা গেছে। এসব আন্দোলন-সংগ্রামে বহু কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার আঁকা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সারা দেশের দেয়ালে দেয়ালে অসংখ্য গ্রাফিতি আঁকা হয়েছে।

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সময় শেখ তোফাজ্জল হোসেনের আঁকা একটি কার্টুনে দেখা যায়, একটি গরু ঘাস খাচ্ছে পূর্ব পাকিস্তানে, কিন্তু তার দুধ চলে যাচ্ছে পশ্চিম পাকিস্তানে। তখন আমাদের দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আমাদের দেশকে পশ্চিম পাকিস্তানি শাসকেরা শোষণ করতো। শোষণের কথাটা তিনি এভাবে প্রকাশ করেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিতুন কুণ্ডুর আঁকা একটি পোস্টার 'সদা জাগ্রত বাংলার মুক্তিবাহিনী' বিভিন্ন স্থানে লাগানো দেখলে সাধারণ মানুষ আশার আলো দেখতে পেত, আর পাকিস্তানি সৈন্যরা ভয় পেত।

১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানের আগে 'দেশ আজ বিশ্ব বেহায়ার খপ্পরে' শিরোনামে একটা ব্যঙ্গচিত্র এঁকেছিলেন পটুয়া কামরুল হাসান। সেটা তখন সারাদেশে ছড়িয়ে পড়েছিল। একটি ছবি আর একটিমাত্র বাক্য দেশের মানুষের জন্য অসাধারণ প্রেরণার উৎস হয়ে উঠেছিল।

গণবিরোধী শাসকেরা কার্টুন আঁকার জন্য অনেক সময় শিল্পীদের নির্যাতন করে, জেলখানায় বন্দি করে রাখে, এমনকি হত্যাও করে। এইসব ভয়ভীতি উপেক্ষা করেও অনেক চিত্রশিল্পী ছবি ও কার্টুন আঁকেন। জুলাই গণঅভ্যুত্থানের আগে একটি কার্টুনের শিরোনাম লিখেছিলেন বলে লেখক মুশতাক আহমেদকে জেলখানায় নির্যাতন করে হত্যা করা হয়েছিল। গণঅভ্যুত্থানের সময় চিত্রশিল্পী দেবাশিস চক্রবর্তী অনেক কার্টুন ও পোস্টার এঁকেছেন। এগুলো গণঅভ্যুত্থানের প্রেরণার উৎস হয়ে থাকবে।

তবে ২০২৪ সালের অভ্যুত্থানে নাম-না-জানা শিল্পীরাই সবচেয়ে বেশি কার্টুন আর ব্যঙ্গচিত্র এঁকেছেন। আন্দোলন চলার সময়ে এঁকেছেন, আন্দোলনের পরেও এঁকেছেন। সবচেয়ে বেশি এঁকেছেন সারাদেশের দেয়ালে। এগুলোকে গ্রাফিতি বলা হয়। এর পাশাপাশি শিল্পীরা বিপুল ব্যঙ্গচিত্র ও মিম প্রচার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বৈরশাসক সবার মুখ বন্ধ করে দিয়েছিল, কিন্তু কার্টুন-ব্যঙ্গচিত্র আর পোস্টার-মিমের মধ্য দিয়ে তার বিরুদ্ধে কথা বলা সম্ভব হয়েছিল। সারা দেশের দেয়াল জুড়ে আঁকা অসংখ্য গ্রাফিতি হয়ে উঠেছিল প্রতিবাদের ভাষা।

তাই আমাদের মনে রাখতে হবে, অন্যায়ের প্রতিবাদ শুধু লিখে বা কথা বলে নয় ছবি এঁকে, গান গেয়ে, এমনকি নৃত্য করেও করা যায়। এদেশের মানুষ যুগে যুগে নানা আন্দোলন-সংগ্রামে এমন প্রতিবাদ করেছেন। এইসব কার্টুন, ব্যঙ্গচিত্র ও পোস্টার তাই আমাদের ইতিহাসের সম্পদ। এগুলো আন্দোলনের স্মৃতি ধরে রাখবে, নতুন দিনের নতুন প্রয়োজনে আমাদের নতুনভাবে জাগিয়ে তুলবে।

Related Question

View All
  • শেখ তোফাজ্জল হোসেন
  • নিতুন কুণ্ডু
  • পটুয়া কামরুল হাসান
  • মুশতাক আহমেদ
143
Updated: 6 months ago
  • গ্রাফিতি
  • ব্যঙ্গচিত্র
  • পোস্টার
  • মিম
208
Updated: 6 months ago
  • পোস্টার
  • গ্রাফিতি
  • কার্টুন
  • ব্যঙ্গচিত্র
191
Updated: 6 months ago
  • রাজপথে
  • কাপড়ে
  • দেয়ালে
  • কাগজে
163
Updated: 1 year ago
  • গ্রাফিতি
  • ব্যঙ্গচিত্র
  • পোস্টার
  • কার্টুন
225
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই