কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা কার অমর কীর্তি?
-
ক
স্বর্ণকুমারী দেবী
-
খ
সেলিনা হোসেন
-
গ
আল মাহমুদ
-
ঘ
কাদম্বরী দেবী
জোড়াসাঁকো ঠাকুর বাড়ি থেকে ১২৯২ বঙ্গাব্দের বৈশাখ মাসে জ্ঞানদানন্দিনী দেবীর সম্পাদনায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কার্যাধ্যক্ষতায় মাসিক 'বালক' পত্রিকা প্রকাশিত হয়। এক বছর পর, ১২৯৩ বঙ্গাব্দের বৈশাখ মাসে (১৮৮৬ খ্রিষ্টাব্দ) এটি 'ভারতী' পত্রিকার সাথে একীভূত হয়, যার ফলে এর প্রথম সংখ্যা প্রকাশে কিছুটা বিলম্ব ঘটেছিল। একীভূত হওয়ার পর এই নতুন পর্যায়ের নির্দিষ্ট সম্পাদকের নাম সরাসরি জানা না গেলেও ধারণা করা হয় তৎকালীন ভারতীর সম্পাদিকা স্বর্ণকুমারী দেবীই এর সম্পাদনার দায়িত্বে ছিলেন।
বাঙালি কবি, কথাসাহিত্যিক, সংগীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। ঠাকুর বাড়ির শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে তিনি শিক্ষা লাভ করেন।
- স্বর্ণকুমারী দেবী ২৮ আগস্ট, ১৮৫৫ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। তাঁর পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর; পিতামহি: দিগম্বরী দেবী; পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী।
- তিনি 'ভারতী' (১৮৭৭) পত্রিকা সম্পাদনা (১৮৮৪-৯৪) করেন। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা তাঁর অমর কীর্তি।
- অনাথ ও বিধবাদের সাহায্যার্থে ঠাকুর বাড়ির অন্যদের নিয়ে 'সখিসমিতি' (১৮৮৬) গঠন করেন। এ নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ সমিতির অর্থ সংগ্রহের জন্য তিনি 'মায়ার খেলা' নাটকটি রচনা করেন।
- কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদর (১৯২৭) লাভ করেন।
- তিনি ৩ জুলাই, ১৯৩২ সালে মারা যান।
স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মসমূহঃ
উপন্যাস: 'দীপনির্বাণ' (১৮৭৬): এটি তার প্রথম প্রকাশি উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা।
'মেবার রাজ' (১৮৭৭), 'ছিন্ন মুকুল' (১৮৭৯), 'মালতী (১৮৮০), 'হুগলির ইমাম বাড়ি' (১৮৮৮), 'বিদ্রেহ (১৮৯০), 'স্নেহলতা' (১৮৯২), 'কাহাকে' (১৮৯৮) 'বিচিত্রা' (১৯২০), 'স্বপ্নবাণী' (১৯২১), 'মিলনরাত্রি' (১৯২৫)
নাটক: 'বসন্ত উৎসব' (১৮৭৯), 'বিবাহ উৎসব' (১৯০১ 'দেবকৌতুক' (১৯০৫), 'কনে বদল' (১৯০৬), 'পাকচত্র (১৯০৬), 'রাজকন্যা' (১৯১১), 'নিবেদিতা' (১৯১৭) 'যুগান্ত' (১৯২২), 'দিব্যকমল' (১৯৩০)।
কাব্য: 'গাথা' (১৮৯০), 'কবিতা ও গান' (১৮৯৫)।
বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ: 'পৃথিবী' (১৮৮২)।
Related Question
View All-
ক
দ্বারকানাথ ঠাকুর
-
খ
দেবেন্দ্রনাথ ঠাকুর
-
গ
রথীন্দ্রনাথ ঠাকুর
-
ঘ
প্রমথ চৌধুরী
-
ক
দেবী
-
খ
দীপনির্বাণ
-
গ
নির্বাণদীপ
-
ঘ
দীপশিখা
-
ক
বেগম রোকেয়া
-
খ
কাদম্বরী দেবী
-
গ
স্বর্ণকুমারী দেবী
-
ঘ
নুরুন্নাহার ফয়জুননেসা
-
ক
নিরুপমা দেবী
-
খ
কামিনী রায়
-
গ
স্বর্ণকুমারী দেবী
-
ঘ
মানকুমারী বসু
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন