বাংলা সাহিত্যে প্রথম মহিলা ঔপন্যাসিকের নাম কী?

Updated: 5 months ago
  • বেগম রোকেয়া
  • কাদম্বরী দেবী
  • স্বর্ণকুমারী দেবী
  • নুরুন্নাহার ফয়জুননেসা
9.1k
উত্তরঃ

১৮৭৬ সালে স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস দীপনির্বাণ প্রকাশিত হয়। ইতিপূর্বে ১৮৫২ সালে হানা ক্যাথরিন মুলেনস তার ফুলমণি ও করুণার বৃত্তান্ত প্রকাশ করে বাংলা ভাষার প্রথম ঔপন্যাসিকের মর্যাদা লাভ করেছিলেন।; কিন্তু স্বর্ণকুমারী দেবীই ছিলেন প্রথম বাঙালি মহিলা ঔপন্যাসিক

বাঙালি কবি, কথাসাহিত্যিক, সংগীতকার ও সমাজ সংস্কারক স্বর্ণকুমারী দেবী ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের প্রথম মহিলা ঔপন্যাসিক। ঠাকুর বাড়ির শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশে তিনি শিক্ষা লাভ করেন।

  • স্বর্ণকুমারী দেবী ২৮ আগস্ট, ১৮৫৫ সালে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন।
  • তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন। তাঁর পিতামহ: প্রিন্স দ্বারকানাথ ঠাকুর; পিতামহি: দিগম্বরী দেবী; পিতা: দেবেন্দ্রনাথ ঠাকুর; মাতা: সারদা দেবী।
  • তিনি 'ভারতী' (১৮৭৭) পত্রিকা সম্পাদনা (১৮৮৪-৯৪) করেন। এ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। কিশোর পত্রিকা 'বালক' প্রতিষ্ঠা তাঁর অমর কীর্তি।
  • অনাথ ও বিধবাদের সাহায্যার্থে ঠাকুর বাড়ির অন্যদের নিয়ে 'সখিসমিতি' (১৮৮৬) গঠন করেন। এ নামটি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এ সমিতির অর্থ সংগ্রহের জন্য তিনি 'মায়ার খেলা' নাটকটি রচনা করেন।
  • কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক 'জগত্তারিণী স্বর্ণপদর (১৯২৭) লাভ করেন।
  • তিনি ৩ জুলাই, ১৯৩২ সালে মারা যান।

স্বর্ণকুমারী দেবীর সাহিত্যকর্মসমূহঃ

উপন্যাস: 'দীপনির্বাণ' (১৮৭৬): এটি তার প্রথম প্রকাশি উপন্যাস, যা জাতীয়তাবাদী চেতনায় লেখা।

'মেবার রাজ' (১৮৭৭), 'ছিন্ন মুকুল' (১৮৭৯), 'মালতী (১৮৮০), 'হুগলির ইমাম বাড়ি' (১৮৮৮), 'বিদ্রেহ (১৮৯০), 'স্নেহলতা' (১৮৯২), 'কাহাকে' (১৮৯৮) 'বিচিত্রা' (১৯২০), 'স্বপ্নবাণী' (১৯২১), 'মিলনরাত্রি' (১৯২৫)

নাটক: 'বসন্ত উৎসব' (১৮৭৯), 'বিবাহ উৎসব' (১৯০১ 'দেবকৌতুক' (১৯০৫), 'কনে বদল' (১৯০৬), 'পাকচত্র (১৯০৬), 'রাজকন্যা' (১৯১১), 'নিবেদিতা' (১৯১৭) 'যুগান্ত' (১৯২২), 'দিব্যকমল' (১৯৩০)।

কাব্য: 'গাথা' (১৮৯০), 'কবিতা ও গান' (১৮৯৫)।

বিজ্ঞানবিষয়ক প্রবন্ধ: 'পৃথিবী' (১৮৮২)।

Related Question

View All
  • স্বর্ণকুমারী দেবী
  • সেলিনা হোসেন
  • আল মাহমুদ
  • কাদম্বরী দেবী
824
Updated: 3 months ago
  • দ্বারকানাথ ঠাকুর
  • দেবেন্দ্রনাথ ঠাকুর
  • রথীন্দ্রনাথ ঠাকুর
  • প্রমথ চৌধুরী
2.7k
Updated: 4 months ago
  • নিরুপমা দেবী
  • কামিনী রায়
  • স্বর্ণকুমারী দেবী
  • মানকুমারী বসু
10.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই