কিসের মাধ্যমে হরমোন, এনজাইম ও লিপিড বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়?

Updated: 1 year ago
  • রক্তরস
  • অনুচক্রিকা
  • লোহিত রক্ত কনিকা
  • শ্বেত রক্ত কণিকা
278
ব্যাখ্যাঃ

মানবদেহে রক্ত একটি গুরুত্বপূর্ণ তরল যোজক কলা। রক্তের প্রধান দুটি উপাদান হলো রক্তরস (Plasma) এবং রক্তকণিকা (Blood Corpuscles)।

        
  • রক্তরস (Plasma): এটি রক্তের প্রায় ৫৫% অংশ জুড়ে থাকে এবং এর ৯০-৯২% পানি। রক্তরসে বিভিন্ন ধরনের জৈব ও অজৈব পদার্থ দ্রবীভূত অবস্থায় থাকে, যেমন— প্রোটিন, গ্লুকোজ, অ্যামিনো অ্যাসিড, খনিজ লবণ, ভিটামিন, হরমোন, এনজাইম, অ্যান্টিবডি, বর্জ্য পদার্থ (ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন), এবং লিপিড (চর্বি)। রক্তরস এই সমস্ত উপাদানকে শরীরের বিভিন্ন অঙ্গে পরিবহন করে। এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং রক্তচাপ বজায় রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, হরমোন, এনজাইম ও লিপিড প্রধানত রক্তরসের মাধ্যমেই বিভিন্ন অঙ্গে প্রবাহিত হয়।

  •     
  • অনুচক্রিকা (Platelets): এদের প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তপাত বন্ধ করা।

  •     
  • লোহিত রক্ত কণিকা (Red Blood Cells - RBCs): এদের প্রধান কাজ হলো হিমোগ্লোবিনের সাহায্যে ফুসফুস থেকে অক্সিজেন পরিবহন করে দেহের প্রতিটি কোষে পৌঁছে দেওয়া এবং কোষ থেকে কার্বন ডাই অক্সাইড ফুসফুসে ফিরিয়ে আনা।

  •     
  • শ্বেত রক্ত কণিকা (White Blood Cells - WBCs): এরা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থায় অংশ নেয় এবং জীবাণু ও বহিরাগত পদার্থের বিরুদ্ধে লড়াই করে দেহকে রক্ষা করে।

সুতরাং, হরমোন, এনজাইম ও লিপিড পরিবহনের মূল মাধ্যম হলো রক্তরস।

Satt AI
Satt AI
4 days ago

এনজাইমঃ জীবদেহে অনন্য অণুঘটক হচ্ছে এনজাইম বা উৎসেচক। এদের সবগুলোই প্রোটিন জাতীয়। এনজাইম নিজেরা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশ গ্রহণ না করে কোষীয় বিক্রিয়ার হার হ্রাস-বৃদ্ধি ঘটিয়ে বিক্রিয়ার সাম্যতা সৃষ্টি করতে সহায়তা করে । বিক্রিয়া শেষে অপরিবর্তিত ভাবে মুক্ত হয়ে যায়। Enzyme শব্দটির উদ্ভব হয়েছে গ্রিক en = in, zyme = yeast থেকে। ১৮৭৮ খ্রিস্টাব্দে জার্মান শারীরতত্ত্ববিদ Kuhne সর্বপ্রথম enzyme শব্দটি ব্যবহার করেন। জার্মান বিজ্ঞানী Edward Buchner ১৮৯৭ খ্রিস্টাব্দে চিনির ফারমেনটেশন ঘটানোর জন্য দায়ী যৌগটিকে zymasc এনজাইম হসেবে শনাক্ত করেন। এজন্য তাঁকে ১৯০৭ খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার প্রদান করা হয়। ১৯২৬ খ্রিস্টাব্দে James B. Sumner নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম উদ্ভিদকোষ থেকে urease নামক একটি এনজাইমকে স্ফটিকাকারে পৃথক রতে সক্ষম হন এবং বলেন এনজাইমগুলো প্রোটিন। পরবর্তীতে আরও এনজাইম পৃথক করা হয় এবং সর্বজনভাবে কৃত হয়-এনজাইম হলো প্রোটিন জাতীয় পদার্থ ।সজীব কোষে বিদ্যমান যে প্রোটিন জৈব-রাসায়নিক বিক্রিয়ার হারকে নিয়ন্ত্রণ করে কিন্তু বিক্রিয়া শেষে অপরিবর্তিত থাকে তাকে এনজাইম বা উৎসেচক বলে। এনজাইমকে জৈব অণুঘটক-ও বলা হয়।

এনজাইমের ভৌত বৈশিষ্ট্য/ধর্ম (Properties of Enzyme): এনজাইমের বৈশিষ্ট্য হলো- 


* প্রধানত প্রোটিন দ্বারা তৈরী এবং কোষে সাধারণত কোলয়েড (colloid) রূপে থাকে।
* কার্যকর হওয়ার পূর্বে এদের পানি প্রয়োজন হয়। - এরা জীবিত কোষেই তৈরি হয়।
* এনজাইম রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত করে কিন্তু নিজে পরিবর্তিত হয় না। 
* প্রতিটি এনজাইম নির্দিষ্ট সাবস্ট্রেটের উপর ক্রিয়া করে এবং তাঁদের নির্দিষ্ট পরিবর্তন ঘটায়। যেমন- লাইপেজ চর্বিকে ফ্যাটি এসিড ও গ্লিসারলে পরিণত হয়।
* প্রায় সকল এনজাইম পানিতে দ্রবণীয় তবে লিপোপ্রোটিন দ্বারা তৈরী এনজাইমগুলো পানিতে দ্রবণীয় নয়। এরা অ্যালকোহলে (১০০%) অদ্রবণীয়।*এনজাইমের সক্রিয়তা একটি নির্দিষ্ট তাপমাত্রার ওপর নির্ভরশীল। সাধারণত ২৫-৪০° সেলসিয়াস তাপমাত্রায় এনজাইমের ক্রিয়া সবচেয়ে ভাল। বেশি তাপমাত্রায় এনজাইম নষ্ট হয়ে যায়। কিন্তু কম তাপে নষ্ট হয় না, তবে তার কার্যকারিতা কমে যায় অথবা বন্ধ হয়ে যায়। 
*একটি নির্দিষ্ট এনজাইম একটি নির্দিষ্ট pH (হাইড্রোজেন আয়ন) সীমায় সর্বাধিক সক্রিয়। উদাহরণস্বরূপ, পেপসিন ২ pH মাত্রায় এবং ট্রিপসিন ৮.২ pH মাত্রায় সবচেয়ে সক্রিয় । 
*এনজাইম স্বল্প পরিমাণে খুব সক্রিয়। উদাহরণ, এক অণু ক্যাটালেজ এনজাইম প্রায় পঞ্চাশ লক্ষ হাইড্রোজেন পারঅক্সাইড অণুকে ভেঙ্গে পানি ও হাইড্রোজেনে পরিবর্তন করতে পারে।

এনজাইমের রাসায়নিক প্রকৃতিঃ

*এনজাইম প্রোটিন হওয়ায় এরা কোলয়েডধর্মী
*এনজাইম অণু প্রোটিন অণুর মতো বৃহদাকার এবং প্রোটিনের মতো আণবিক ওজনসম্পন্ন।
* কিছু সংখ্যক স্নেহ বিশ্লেষণকারী এনজাইম ছাড়া সব এনজাইমই পানি, অ্যালকোহল ও গ্লিসারলে দ্রবণীয়। 
*সব এনজাইমই প্রোটিন, তাই প্রোটিন গঠনকারী অ্যামিনো এসিডই এনজাইমের মূল গাঠনিক উপাদান।
*এনজাইমের সাথে প্রোটিন নয় এমন একটি অংশ যুক্ত থাকতে পারে। সংযুক্ত অংশটি। প্রোটিনের সাথে দৃঢ়ভাবে আবদ্ধ থাকলে তাকে প্রস্থেটিক গ্রুপ এবং শিথিলভাবে আবদ্ধ থাকলে তাকে কো-এনজাইম বলে।

Related Question

View All
  • প্রোথ্রম্বিন
  • প্লাজমিন
  • সেরোটোনিন
  • থ্রোম্বোপ্লাস্টিন
246
Updated: 1 year ago
  • ডিএনএ লাইগেজ
  • HindIII
  • প্রাইমেজ
  • আইসোমারেজ
251
Updated: 11 months ago
  • লাইসোজাইম
  • টায়ালিন
  • মন্টেজ
  • পেপসিম
189
Updated: 6 months ago
  • মলটেজ
  • জাইমেজ
  • ইনভার্টেজ
  • গবগুলোর
3.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই