কৃষ্ণাঙ্গরা দেখতে বিশ্রী বলে নিম্নমানের কাজ তাদেরই মানায়।' এ শ্রমবিভাজন কিসের রূপ পরিগ্রহ করে?

Updated: 8 months ago
  • ক
    সন্ত্রাসবাদে
  • খ
    বর্ণবাদে
  • গ
    নৈরাজ্যবাদে
  • ঘ
    ফ্যাসিবাদে
84
ব্যাখ্যাঃ

প্রশ্নোক্ত উক্তিটি সরাসরি জাতি বা বর্ণের ভিত্তিতে বৈষম্যমূলক শ্রমবিভাজনকে নির্দেশ করে। যখন নির্দিষ্ট কোনো জাতিগোষ্ঠী বা বর্ণের মানুষকে তাদের শারীরিক বৈশিষ্ট্য (যেমন: গায়ের রঙ) বা কথিত 'বিশ্ৰী' চেহারার কারণে সমাজের নিচু স্তরের বা 'নিম্নমানের কাজ'-এর জন্য উপযুক্ত মনে করা হয়, তখন সেই ধারণাকে
বর্ণবাদ (Racism) বলা হয়। বর্ণবাদ হচ্ছে এমন একটি বিশ্বাস যেখানে মনে করা হয় যে, মানবজাতিকে বিভিন্ন স্বতন্ত্র জাতিতে ভাগ করা যায় এবং কিছু জাতিগতভাবে অন্য জাতির চেয়ে উৎকৃষ্ট বা নিকৃষ্ট হয়। এই বিশ্বাসের ভিত্তিতে সৃষ্ট বৈষম্য, নিপীড়ন, ও বৈষম্যমূলক শ্রমবিভাজন হলো বর্ণবাদের মূল বৈশিষ্ট্য।

        
  • বর্ণবাদ (Racism): প্রশ্নোক্ত পরিস্থিতিতে কৃষ্ণাঙ্গদের দেখতে বিশ্রী বলে তাদের নিম্নমানের কাজের জন্য উপযুক্ত মনে করা হচ্ছে। এটি সরাসরি জাতিগত বৈষম্য এবং শ্রমবিভাজনে বর্ণবাদের প্রতিফলন।

  •     
  • সন্ত্রাসবাদ (Terrorism): এটি রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য সাধনের জন্য সহিংসতা বা ভীতি প্রদর্শনের ব্যবহারকে বোঝায়, যা প্রশ্নোক্ত ধারণার সাথে সম্পর্কহীন।

  •     
  • নৈরাজ্যবাদ (Anarchism): এটি এমন একটি রাজনৈতিক দর্শন যা বিশ্বাস করে যে সরকার বা কর্তৃত্বের কোনো রূপ অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক এবং সমাজকে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে পরিচালিত করা উচিত। এটিও প্রশ্নোক্ত ধারণার সাথে সরাসরি সম্পর্কিত নয়।

  •     
  • ফ্যাসিবাদ (Fascism): এটি এক ধরনের চরম-ডানপন্থী, কর্তৃত্ববাদী অতি-জাতীয়তাবাদী রাজনৈতিক মতাদর্শ ও আন্দোলন, যা সাধারণত একনায়কতান্ত্রিক ক্ষমতা, বিরোধিতার জোরপূর্বক দমন এবং সমাজ ও অর্থনীতির দৃঢ় নিয়ন্ত্রণের দ্বারা চিহ্নিত। ফ্যাসিবাদ বর্ণবাদকে অন্তর্ভুক্ত করতে পারে, তবে প্রশ্নটি সুনির্দিষ্টভাবে শ্রমবিভাজনে জাতিগত বৈষম্যের কথা বলছে, যা বর্ণবাদের প্রত্যক্ষ রূপ। সুতরাং, বর্ণবাদ একটি আরও সুনির্দিষ্ট এবং সঠিক উত্তর।

Satt AI
Satt AI
3 months ago

ফ্রেডারিক উইলিয়াম দ্য ক্লার্ক (১৯৩৬ খ্রিষ্টাব্দ) (Frederik Willem de Klerk 1936): ফ্রেডারিক উইলিয়াম ডি ক্লার্ক দক্ষিণ আফ্রিকার বিশিষ্ট রাজনীতিবিদ হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ শাসনের সমর্থক রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির নেতা। তিনি ১৯৮৯ থেকে ১৯৯৪ খ্রিষ্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বর্ণবাদের সমর্থক সরকারের সর্বশেষ শ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকায় বর্ণবৈষম্য দূরীকরণে সহায়তা করেন। সব বৈষম্য দূর করে রাষ্ট্রের সব নাগরিকের সমান অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ তিনিই প্রথম গ্রহণ করেন। শ্বেতাঙ্গ শাসনের সমর্থক রাজনৈতিক দল ন্যাশনাল পার্টির দায়িত্ব গ্রহণ করে তিনি দক্ষিণ আফ্রিকাকে বর্ণবৈষম্যহীন দেশরূপে গঠনের ঘোষণা দেন। তিনি ১৯৯০ খ্রিষ্টাব্দের African National Congress (ANC) এবং The Communist Party of South Africa-এর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন।

নেলসন ম্যান্ডেলাসহ অন্য রাজনৈতিক বন্দিদের মুক্ত করে দেন। তিনি দক্ষিণ আফ্রিকার নতুন সংবিধান প্রণয়নের জন্য আলোচনার দ্বার উন্মুক্ত করে দেন। তার সময়কালকে বলা হয় ন্যাশনাল পার্টি ও আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের মধ্যে আলোচনার যুগ। ১৯৯২ খ্রিষ্টাব্দে তার উদ্যোগে গণভোটের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে বর্ণবৈষম্যের অবসান হয়। বর্ণবৈষম্য দূরীকরণের জন্য তিনি ১৯৯৩ খ্রিষ্টাব্দে নেলসন ম্যান্ডেলার সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান। দক্ষিণ আফ্রিকায় গণতন্ত্রের নতুন যুগের সূচনা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রেক্ষাপটে তারা এই পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৯৪ খ্রিষ্টাব্দে নেলসন ম্যান্ডেলা রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৭ খ্রিষ্টাব্দে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নেন। তিনি বিশ্বমানবতার কল্যাণের লক্ষ্যে আন্তর্জাতিক বিভিন্ন সভা, সমিতি ও সেমিনারে বক্তৃতা দেন। শ্বেতাঙ্গ হয়েও কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে তার অবদান চিরস্মরণীয়।'

মার্টিন লুথার কিং জুনিয়র (১৯২৯-১৯৬৮) (Martin Luther King Jr. (1929-1968): ১৯৬৩ খ্রিষ্টাব্দের ২৮শে আগস্ট ওয়াশিংটনে লাখ লাখ মানুষের মিছিলে মার্টিন লুথার কিং-এর দেওয়া বক্তৃতা 'I have a dream...' কখনো ভোলার নয়। সেই বক্তৃতায় মার্টিন লুথার আমেরিকার স্বাধীনতার ঘোষণায় সব মানুষের সমান অধিকারের প্রসঙ্গ টেনে বলেন, "স্বাধীনতার শতবর্ষ পরেও মর্মান্তিক সত্য হচ্ছে, নিগ্রোরা আজও মুক্ত নয়। নিজ বাসভূমেই নিগ্রো মানুষেরা নির্জীব দশায় পড়ে আছে....।"
মার্টিন লুথার বলেন, "বন্ধুরা, বর্তমানের প্রতিকূলতা ও বাধা সত্ত্বেও আমি আজও স্বপ্ন দেখি। আমার এ স্বপ্নের শেকড় পাতা আমেরিকান স্বপ্নের গভীরে। আমি স্বপ্ন দেখি, একদিন এ জাতি জাগবে এবং বাঁচিয়ে রাখবে এ বিশ্বাস: আমার এ সত্যকে স্বতঃসিদ্ধভাবে গ্রহণ করেছি; সব মানুষ সমান।

আমি স্বপ্ন দেখি, একদিন জর্জিয়ার লাল পাহাড়ে সাবেক দাস আর সাবেক দাস মালিকের সন্তানরা ভ্রাতৃত্বের এক টেবিলে বসতে সক্ষম হবে। আমি স্বপ্ন দেখি, একদিন মরুময় মিসিসিপি রাজ্য, অবিচার আর নিপীড়নের উত্তাপে দম বন্ধ করা মিসিসিপি হয়ে উঠবে মুক্তি আর সুবিচারের মরূদ্যান। আমি স্বপ্ন দেখি, আমার চার সন্তান একদিন এমন এক জাতির মধ্যে বাস করবে, যেখানে তাদের চামড়ার রং দিয়ে নয় তাদের চরিত্রের গুণ দিয়ে তারা মূল্যায়িত হবে। আমি স্বপ্ন দেখি, একদিন আলাবামা রাজ্যে সেখানকার গভর্নরের ঠোঁট থেকে কেবলই বিধিনিষেধ আর গঞ্জনার বাণী ঝরে সেখানকার পরিস্থিতি এমনভাবে বদলে যাবে যে, কালো বালক আর বালিকারা সাদা বালক আর বালিকাদের সঙ্গে ভাই-বোনের মতো হাত ধরাধরি করবে। আমি স্বপ্ন দেখি, একদিন সব উপত্যকা উত্তীর্ণ হবে, সব পাহাড়-পর্বত হবে আনত, এবড়োখেবড়ো জমিন মসৃণ হবে, আঁকাবাঁকা জায়গাগুলো সমান হবে এবং ঈশ্বরের জয় উদ্ভাসিত হবে এবং একসঙ্গে সব মানব তা চাক্ষুষ করবে।
.... এ-ই আমার স্বপ্ন।"২

বিশ্বসভ্যতার এক নিন্দনীয় ও সমালোচনার বিষয় বর্ণবাদ, যা মানব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আফ্রিকার কালো মানুষেরাই বেশি বর্ণবৈষম্যের শিকার। শ্বেতকায় মানুষগুলো অশ্বেতকায় মানুষের প্রতি যে বৈষম্যমূলক ঘৃণ্য আচরণ করে তা-ই বর্ণবাদ। মানুষের ষষ্ঠ ইন্দ্রিয়ের একটি হচ্ছে তার ত্বক। চামড়ার বর্ণগত তারতম্যের কারণে কেউ সাদা, কেউ কালো, আবার কেউ বর্ণসংকর। নৃতাত্ত্বিকভাবে নরগোষ্ঠীকে প্রধানত চার ভাগে ভাগ করা হয়েছে। ককেশয়েড, অস্ট্রালয়েড, মঙ্গোলয়েড এবং নিগ্রোয়েড। পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ককেশয়েড অর্থাৎ শ্বেতাঙ্গরা অন্য বর্ণের বিশেষ করে নিগ্রোদের বা কৃষ্ণাঙ্গদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ করে তা-ই বর্ণবাদ। এটি মনোচৈতন্যের একটি বিষয়। আফ্রিকার কৃষ্ণাঙ্গ জনগণের উপর সাম্রাজ্যবাদী শক্তির জঘন্যতম নিষ্ঠুর প্রথাই বর্ণবাদ। একবিংশ শতাব্দীতে এসে মানবতাবিরোধী এ প্রথা থেকে মুক্তির আন্দোলনের অগ্রদূত ছিলেন মহাত্মা গান্ধী, যাকে অনুসরণ করেন বিশ্বমানবতার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা এবং আরেক জীবন্ত কিংবদন্তি ডেসমন্ড টুটু। এ মনীষীদের আন্দোলনে বর্ণবাদ আজ ইতিহাসের পাতায় আবদ্ধ। এ অধ্যায়ের বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎদের জানা শিক্ষার্থীদের জন্য অতি জরুরি। এতে তাদের মানবিক দৃষ্টিভঙ্গি জাগ্রত হবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও ইতিবাচক আচরণ সৃষ্টিতে এ অধ্যায়ের পাঠগুলো সহায়ক ভূমিকা রাখবে।

বর্ণবাদ বিরোধী আন্দোলন-ড. সৈয়দ মো. আব্দুল্লাহ আল মামুন চৌধুরী স্যারে এর লেখা বই

Related Question

View All
  • ক
    কলকাতায়
  • খ
    দিল্লিতে
  • গ
    মাদ্রাজে
  • ঘ
    বোম্বাইয়ে
329
  • ক
    মোহনদাস
  • খ
    মার্টিন লুথার কিং
  • গ
    নেলসন ম্যান্ডেলা
  • ঘ
    ডেসমন্ড টুটু
328
  • ক
    নিগ্রোয়েড
  • খ
    অস্ট্রালয়েড
  • গ
    মঙ্গোলয়েড
  • ঘ
    ককেশয়েড
346
  • ক
    লন্ডনে
  • খ
    রাজকোটে
  • গ
    নাটালে
  • ঘ
    দক্ষিণ আফ্রিকায়
331
  • ক
    মহাত্মা গান্ধী
  • খ
    থেরো
  • গ
    থারম্যান
  • ঘ
    রেভারেন্ড ডেনিয়েল
164
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই