কোন অনুবাদকের মাধ্যমে হাইলেভেল ল্যাংগুয়েজের একটি সম্পূর্ণ প্রোগ্রামকে একত্রে অনুবাদ করা হয়?

Updated: 1 year ago
  • ক
    কম্পাইলার
  • খ
    এসেম্বলার
  • গ
    ইন্ট্রারপ্রেটার
  • ঘ
    ট্রান্সফরমার
742
ব্যাখ্যাঃ

কম্পাইলার (Compiler) হলো একটি সিস্টেম সফটওয়্যার যা উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা (High-Level Language) যেমন C, C++, Java ইত্যাদি দ্বারা লেখা একটি সম্পূর্ণ সোর্স কোডকে (Source Code) একসাথে মেশিন ভাষায় (Machine Language) অনুবাদ করে। অনুবাদের পর এটি একটি এক্সিকিউটেবল ফাইল (Executable File) তৈরি করে, যা পরবর্তীতে সরাসরি চালানো যায়। এর ফলে প্রোগ্রামটি দ্রুত কার্যকর হয় এবং প্রতিবার চালানোর জন্য নতুন করে অনুবাদের প্রয়োজন হয় না।

অন্যান্য বিকল্পগুলোর ব্যাখ্যা:

        
  • এসেম্বলার (Assembler): এটি এসেম্বলি ভাষা (Assembly Language) দ্বারা লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় অনুবাদ করে। এসেম্বলি ভাষা একটি নিম্নস্তরের ভাষা যা মেশিন ভাষার কাছাকাছি।
  •     
  • ইন্ট্রারপ্রেটার (Interpreter): এটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা অনুবাদ করে, তবে কম্পাইলারের মতো পুরো প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে না। ইন্ট্রারপ্রেটার প্রোগ্রামের প্রতিটি নির্দেশকে (Instruction) লাইন বাই লাইন অনুবাদ করে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর করে। এটি কোনো এক্সিকিউটেবল ফাইল তৈরি করে না, তাই প্রতিবার প্রোগ্রাম চালানোর সময় এটি আবার অনুবাদ করতে হয়।
  •     
  • ট্রান্সফরমার (Transformer): এটি প্রোগ্রামিং ভাষার প্রেক্ষাপটে ব্যবহৃত কোনো অনুবাদক নয়।
Satt AI
Satt AI
3 months ago

বর্তমানে হাজার খানেক প্রোগ্রামিং ভাষা প্রচলিত। যদিও সব ভাষা সমানভাবে জনপ্রিয় নয়। ভাষা যে রকমই হোক না কেন, কম্পিউটারের প্রসেসর 1 আর 0 ছাড়া কিছু বোঝে না। তাই বিভিন্ন ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে রূপান্তর করতে হয়। এই কাজটি করার জন্য বিশেষ প্রোগ্রাম তৈরি করা হয়, যাকে

বলে অনুবাদক প্রোগ্রাম। নিচে তিন ধরনের অনুবাদকের কথা বলা হলো:

অ্যাসেম্বলার (Assembler) : অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন কোডে অনুবাদ করে অ্যাসেম্বলার নামক একটি প্রোগ্রাম ।

উচ্চ স্তরের যেসব প্রোগ্রামিং ভাষা, সেগুলোকে মেশিন কোডে অনুবাদ করার কাজটি করার জন্য দু ধরনের প্রোগ্রাম রয়েছে— কম্পাইলার (Compiler) ও ইন্টারপ্রেটার (Interpreter)। প্রতিটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষারই পৃথক কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার রয়েছে। এই দুই ধরনের অনুবাদক প্রোগ্রামের উদ্দেশ্য এক হলেও কাজের ধরনে কিছুটা ভিন্নতা রয়েছে।

কম্পাইলার (Compiler) : কম্পাইলার প্রথমে পুরো প্রোগ্রামটি পরীক্ষা করে দেখে যে এর ভাষার নিয়মকানুন (যাকে ইংরেজিতে বলে সিনট্যাক্স Syntax) ঠিক আছে কি না। যদি ঠিক থাকে, তখন সে পুরো প্রোগ্রামটি কম্পাইল করে মেশিন কোডে রূপান্তর করে। যেহেতু পুরো প্রোগামটি একবারে কম্পাইল করা হয় তাই প্রোগ্রামে কোনো ভুল থাকলে সব একসাথে দেখানো হয়। সে কারণে ভুলগুলো শুদ্ধ করা একটু জটিল। তবে কম্পাইল করার পর এই প্রোগ্রামগুলো অনেক দ্রুতগতিতে কাজ করে।

ইন্টারপ্রেটার (Interpreter) : ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রাম পরীক্ষা না করে প্রোগ্রামের প্রতিটি স্টেটমেন্ট (statement বা নির্দেশ) মেশিন কোডে রূপান্তর করে সেটিকে এক্সিকিউট করে। অর্থাৎ কোনো প্রোগ্রামে যদি দশটি স্টেটমেন্ট থাকে, তাহলে প্রথম স্টেটমেন্ট আগে মেশিন কোডে রূপান্তর হয়ে চলবে, তারপর দ্বিতীয় স্টেটমেন্ট, তারপর তৃতীয় স্টেটমেন্ট, এভাবে একে একে সব স্টেটমেন্ট এক্সিকিউট হবে। এ কারণে ভুল শুদ্ধ করা অনেক সহজ। কিন্তু একটি একটি করে স্টেটমেন্ট মেশিন কোডে রূপান্তরিত হয় বলে সময় তুলনামূলকভাবে বেশি লাগে।

Related Question

View All
  • ক
    গন্তব্য প্রোগ্রাম
  • খ
    গন্তব্য প্রোগ্রাম
  • গ
    ভিজুয়াল প্রোগ্রাম
  • ঘ
    অবজেক্ট প্রোগ্রাম
78
Updated: 7 months ago
  • ক
    এক লাইন এক লাইন করে অনুবাদ করে
  • খ
    একসাথে পুরো প্রোগ্রাম অনুবাদ করে
  • গ
    একসাথে পাঁচ লাইন করে অনুবাদ করে
  • ঘ
    অর্ধেক অর্ধেক লাইন অনুবাদ করে
181
  • ক
    কম্পাইলার (Compiler)
  • খ
    ইন্টারপ্রেটার (Interpreter)
  • গ
    অ্যাসেম্বলার (Assembler)
  • ঘ
    লিঙ্কার (Linker)
189
Updated: 1 year ago
  • ক
    ৮
  • খ
    ৪
  • গ
    ২
  • ঘ
    ৬
529
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই