কোন প্রক্রিয়ায় অপ্রতিসম ইথার তৈরি করা যায় না?
কোন প্রক্রিয়ায় অপ্রতিসম ইথার তৈরি করা যায় না?
-
ক
উইলিয়ামসন সংশ্লেষণ পদ্ধতি
-
খ
গ্রিগনার্ড বিকারক ও হ্যালোজেনেটেড ইথার হতে
-
গ
ইথানল বাষ্প ও গাঢ় H₂SO₄ হতে
-
ঘ
সবগুলো
ইথার কি? (What is Ether in Bengali/Bangla?)
দুটি অ্যালকাইল বা দুটি অ্যারাইল গ্রুপ বা একটি অ্যালকাইল ও একটি অ্যারাইল গ্রুপ একটি অক্সিজেন পরমাণুর মাধ্যমে পরস্পর যুক্ত থাকলে যে শ্রেণির যৌগ গঠিত হয়, তাদের ইথার বলে। ইথারের সাধারণ সংকেত R-O-R´ যেখানে R ও R´ হল অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ। R ও R´ উভয়ই অ্যালকাইল গ্রুপ হলে, সেই ইথারকে অ্যালিফেটিক ইথার এবং কোনো একটি বা উভয়েই অ্যারাইল গ্রুপ হলে, সেই ইথারকে অ্যারোমেটিক ইথার বলে। ইথার ও মনোহাইড্রিক অ্যালকোহল উভয়েরই সাধারণ সংকেত CnH2n+2O। সুতরাং একই সংকেত বিশিষ্ট ইথার ও মনোহাইড্রিক অ্যালকোহল পরস্পরের সমাণু। কম আণবিক ভর বিশিষ্ট ইথারসমূহ সাধারণ উষ্ণতায় গ্যাসীয় বা উদ্বায়ী তরল পদার্থ এবং দাহ্য।
ইথারের অণুতে H-বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় আম্লিক প্রোটন নেই। তাই ইথারকে প্রোটন বিহীন দ্রাবক বলা হয়।
ইথার ও অ্যালকোহলের মধ্যে পার্থক্য কি?

ইথারের সাধারণ সংকেত হল R–O–R এবং অ্যালকোহলের সাধারণ সংকেত হল R–O–H। ইথারের কার্যকরী মূলক হচ্ছে ≡C–O–
C≡ এবং অ্যালকোহলের কার্যকরী মূলক হচ্ছে ≡C–O–H। ফলে অ্যালকোহল অপেক্ষা ইথার রাসায়নিকভাবে কম সক্রিয় হয়। নিচে ইথার ও অ্যালকোহলের পার্থক্য তুলে ধরা হলো–
ইথার
- ইথার পানিতে অদ্রবণীয়।
- ইথারের স্ফুটনাঙ্ক ৩৫°C।
- সামান্য ঝাঁঝালো গন্ধযুক্ত।
- ইথার জারক পদার্থ দ্বারা সহজে জারিত হয় না।
- ইথার সোডিয়াম ধাতু ও অ্যাসিটাইল ক্লোরাইডসহ কোন বিক্রিয়া দেয় না।
অ্যালকোহল
- অ্যালকোহল পানিতে দ্রবণীয়।
- অ্যালকোহলের স্ফুটনাঙ্ক ৭৮.৩°C।
- সুমিষ্ট অ্যালকোহলীয় গন্ধ।
- অ্যালকোহল জারক পদার্থ দ্বারা জারিত হয়ে প্রথমে অ্যালডিহাইড ও পরে কার্বক্সিলিক এসিড উৎপন্ন করে।
- অ্যালকোহল সোডিয়াম ধাতু ও অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে।
Related Question
View All-
ক
উটর্জ বিক্রিয়া
-
খ
উইলিয়ামসন সংশ্লেষণ বিক্রিয়া
-
গ
ওজোনীকরণ বিক্রিয়া
-
ঘ
হ্যালোফরম বিক্রিয়া
-
ক
3
-
খ
5
-
গ
4
-
ঘ
6
-
ক
HI
-
খ
HBr
-
গ
ধাতব Na
-
ঘ
PCl5
-
ক
কার্যকরী মূলক সমাণুতা
-
খ
অবস্থান সমাণুতা
-
গ
মেটামারিজম
-
ঘ
টটোমারিজম
-
ক
R−MgX
-
খ
R−ONa
-
গ
R−CN
-
ঘ
R−CONH2
-
ক
উদ্বায়ী নয়
-
খ
রাসায়নিকভাবে বেশ নিষ্ক্রিয়
-
গ
H-বন্ধন সম্ভব
-
ঘ
উচ্চ স্ফুটনাঙ্কবিশিষ্ট
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন