কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
কোন বর্ণের আলোর প্রতিসরণ সবচাইতে বেশি?
-
ক
বেগুনী
-
খ
সবুজ
-
গ
লাল
-
ঘ
হলুদ
বেগুনি আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি।
লাল আলোর প্রতিসরণ সবচেয়ে কম।
লাল আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে বেশি।
বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ সবচেয়ে কম।
বেগুনি আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি।
লাল আলোর বিক্ষেপণ সবচেয়ে কম।
বেগুনি বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে বেশি।
লাল আলোর বিচ্যুতি সবচেয়ে কম।
"লাল রঙ এর শুধুমাত্র তরঙ্গ দৈর্ঘ- টাই বেশি, বাকি সব বেগুনীর বেশি ।
বেগুনী বর্ণের আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি।
বিস্তারিত:
- আলোর প্রতিসরণ (Refraction) হলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবেশের সময় আলোর পথের পরিবর্তন। প্রতিসরণ সূচক (Refractive Index) আলোর বেগের সঙ্গে সম্পর্কিত, এবং এটি আলোর তরঙ্গদৈর্ঘ্যের উপর নির্ভর করে।
- বেগুনী রঙের আলোতে তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম, ফলে এর প্রতিসরণ সূচক সবচেয়ে বেশি হয়। তাই বেগুনী আলোর প্রতিসরণ অন্যান্য রঙের চেয়ে বেশি হয়।
অন্যান্য রঙের প্রতিসরণ:
- লাল রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই এর প্রতিসরণ সবচেয়ে কম।
- সবুজ এবং হলুদ রঙের প্রতিসরণ বেগুনী এবং লালের মাঝামাঝি হয়।
সুতরাং, বেগুনী আলোর প্রতিসরণ সবচেয়ে বেশি।
আলোর প্রতিসরণ (Refraction of Light)

আলোকরশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমদ্বয়ের বিভেদ তলে তীর্যকভাবে আপতিত আলোকরশ্মির দিক পরিবর্তন করার ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। আলোর প্রতিসরণ জন্য পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যায়। বায়ুমণ্ডলীয় আলোর প্রতিসরণের জন্য সূর্যোদয়ের খানিকটা পূর্বে ও পরে সূর্যকে দেখা যায়, চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় এবং রাতের আকাশে তারাগুলো ঝিকমিক করে বলে মনে হয়।
প্রতিসরণাঙ্ক: আলোকরশ্মি যখন এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে তীর্যকভাবে প্রবেশ করে তখন নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইন-এর অনুপাত যে ধ্রুব হয় তাকে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক বলে।
ক্রান্তি কোণ: আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে প্রতিসরিত হওয়ার সময় আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণের মান ৯০° হয়, অর্থাৎ প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেষে চলে যায় তাকে হালকা মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যমর ক্রান্তি কোণ বলে।
Related Question
View All-
ক
এক্স রে-তে
-
খ
সিটি স্ক্যানে
-
গ
এম আর আই-এ
-
ঘ
কোনটিই নয়
-
ক
প্রতিফলন
-
খ
পূর্ণ আভ্যন্তরীন প্রতিফলন
-
গ
বিচ্ছুরণ
-
ঘ
প্রতিসরণ
-
ক
লাল
-
খ
বেগুনি
-
গ
নীল
-
ঘ
সবুজ
-
ক
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
-
খ
প্রতিসরণ
-
গ
বিচ্ছুরণ
-
ঘ
পোলারয়ন
-
ক
আলোর প্রতিফলন
-
খ
আলোর প্রতিসরণ
-
গ
পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
-
ঘ
সংকট কোণ
-
ক
বায়ুমন্ডলী প্রতিসরণ
-
খ
আলোর বিচ্ছুরণে
-
গ
অপবর্তনে
-
ঘ
দৃষ্টিভ্রমে
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন