কৌণিক ভরবেগের একক কোনটি?

Updated: 1 year ago
  • kgms-2
    0%
    0 votes
  • kgm^2s-2
    100%
    1 votes
  • Kgms.
    0%
    0 votes
  • kgms-1
    0%
    0 votes
708
ব্যাখ্যাঃ

কৌণিক ভরবেগ (\(L\)) হলো একটি কণার রৈখিক ভরবেগ (\(p\)) এবং ঘূর্ণন অক্ষ থেকে কণার অবস্থান ভেক্টর (\(r\)) এর ভেক্টর গুণফল। গাণিতিকভাবে, \(L = r \times p\)।

আমরা জানি,

  • রৈখিক ভরবেগ \(p = mv\), যেখানে \(m\) ভর (একক: kg) এবং \(v\) বেগ (একক: ms-1)। তাই রৈখিক ভরবেগের একক হলো \(kg \cdot ms^{-1}\) বা \(kgms^{-1}\)।
  • অবস্থান ভেক্টর \(r\) এর একক হলো মিটার (m)।

সুতরাং, কৌণিক ভরবেগ \(L\) এর একক হবে:

\(L\) এর একক = \(r\) এর একক \(\times\) \(p\) এর একক

= \(m \times (kgms^{-1})\)

= \(kgm^2s^{-1}\)

বিকল্পভাবে, কৌণিক ভরবেগকে জড়তার ভ্রামক (\(I\)) এবং কৌণিক বেগ (\(\omega\)) এর গুণফল হিসেবেও প্রকাশ করা যায়: \(L = I\omega\)।

  • জড়তার ভ্রামক \(I = mr^2\), এর একক হলো \(kgm^2\)।
  • কৌণিক বেগ \(\omega\), এর একক হলো \(s^{-1}\) (রেডিয়ান একটি মাত্রাবিহীন রাশি)।

সুতরাং, \(L\) এর একক = \(kgm^2 \cdot s^{-1} = kgm^2s^{-1}\)।

কৌণিক ভরবেগের একককে জুল-সেকেন্ড (\(J \cdot s\)) হিসেবেও প্রকাশ করা হয়।

যেহেতু, \(1\) জুল (\(J\)) = \(1\) নিউটন-মিটার (\(Nm\)) = \(1\ (kgms^{-2})m = 1\ kgm^2s^{-2}\)।

তাহলে, \(J \cdot s = (kgm^2s^{-2}) \cdot s = kgm^2s^{-1}\)।

উপরে প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে কোনোটিই \(kgm^2s^{-1}\) এর সাথে সরাসরি মেলে না।

  • অপশন 1: \(kgms^{-2}\) হলো বলের একক (নিউটন)।
  • অপশন 2: \(kgm^2s^{-2}\) হলো শক্তির একক (জুল)।
  • অপশন 3: \(Kgms\) হলো \(kg \cdot m \cdot s\), যা কোনো পরিচিত ভৌত রাশির একক নয়।
  • অপশন 4: \(kgms^{-1}\) হলো রৈখিক ভরবেগের একক।

প্রদত্ত শর্ত বা তথ্য অনুযায়ী এখানে কোনো অপশনই সঠিক নয়। কৌণিক ভরবেগের সঠিক একক হলো \(kgm^2s^{-1}\) অথবা জুল-সেকেন্ড (\(J \cdot s\))।

Satt AI
Satt AI
2 months ago

     চলন গতির ক্ষেত্রে আমরা দেখেছি m ভরের কোনো বস্তু v  বেগে গতিশীল হলে তার ভরবেগ তথা রৈখিক ভরবেগ P=mv একটি গুরুত্বপূর্ণ রাশি। ঘূর্ণনগতির ক্ষেত্রে ভরবেগের অনুরূপ রাশি হচ্ছে কৌণিক ভরবেগ। কোনো বিন্দুর m সাপেক্ষে ভরবেগের ভ্রামকই হচ্ছে কণাটির কৌণিক ভরবেগ।

    সংজ্ঞা : কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘূর্ণায়মান কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর এবং ভরবেগের ভেক্টর গুণফলকে ঐ বিন্দু বা অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ বলে।

চিত্র :৪.১৮

   ব্যাখ্যা : ঘূর্ণন কেন্দ্রের সাপেক্ষে কোনো কণার ব্যাসার্ধ ভেক্টর বা অবস্থান ভেক্টর r এবং ঐ কণার ভরবেগ হলে, p বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ হচ্ছে,

L=r×p... (4.32)

ঘূর্ণন কেন্দ্র থেকে দূরত্বে কোনো কণার ভরবেগ p হলে ঐ বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগের মান L হবে-

L = rp sinθ

বা, L = pr sinθ

এখানে θ হচ্ছে  r এবং 'p  এর অন্তর্ভুক্ত কোণ। কিন্তু r sin θ হচ্ছে ঘূর্ণন কেন্দ্র থেকে ভরবেগের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব (চিত্র : ৪-১৮)। সুতরাং কোনো কণার ভরবেগ এবং ঘূর্ণন কেন্দ্র থেকে ভরবেগের ক্রিয়ারেখার লম্ব দূরত্বের গুণফলই হচ্ছে ঐ বিন্দুর সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগের মান ।

 দিক : কৌণিক ভরবেগ একটি ভেক্টর রাশি। এর দিক  r×pএর দিকে।

একটি ডানহাতি স্কুকে r এবং 'pএর সমতলে লম্বভাবে স্থাপন করে  r থেকে 'p এর দিকে ক্ষুদ্রতর কোণে ঘুরালে যে দিকে অগ্রসর হয় সেদিকে।

মাত্রা ও একক : কৌণিক ভরবেগের মাত্রা হচ্ছে ভরবেগ × দূরত্বের মাত্রা অর্থাৎ ML2T-1 এবং এর একক হচ্ছে kg m2s-1

তাৎপর্য : কোনো বস্তুর কৌণিক ভরবেগ 30 kg ms-1 বলতে বোঝায় ঐ বস্তুর কৌণিক ভরবেগ 1 kgm2

জড়তার ভ্রামকবিশিষ্ট কোনো বস্তুর কৌণিক বেগ 30 rad s-1 হলে যে কৌণিক ভরবেগ হবে তার সমান।

বি: দ্র: কোনো অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান দৃঢ় বস্তুর কৌণিক ভরবেগ হয় ঐ ঘূর্ণন অক্ষের সাপেক্ষে।

 

কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের সম্পর্ক

    ধরা যাক, একটি বস্তু কোনো একটি অক্ষের সাপেক্ষে ω সমকৌণিক দ্রুতিতে ঘূর্ণায়মান। উক্ত বস্তুর যেকোনো একটি কণার ভর m1 ঘূর্ণন অক্ষ থেকে কণাটির লম্ব দূরত্ব r1 এবং কণাটির বেগ v1 হলে

   ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কণাটির কৌণিক ভরবেগ, P1r1 = m1v1r1

=m1 ωr21  [ :- v₁ = ω r₁ ]

ω m1r21

   অনুরূপে ঘূর্ণন অক্ষের সাপেক্ষে m2 ভরের কৌণিক ভরবেগ = ω m2r21। এভাবে প্রতিটি বস্তুকণার জন্য কৌণিক = ভরবেগ বের করে তাদের সমষ্টি নিলে সম্পূর্ণ বস্তুটির কৌণিক ভরবেগ L পাওয়া যাবে।

L= ωm₁r₁² + ωm₂r₂² +  ωm3r3²+...…

= ω ( m₁r₁² + m₂r₂² + m3r3² +…..)

=ωm1r21

=ωI….. (4.33)

বা, L=Iω=Idθdt

  :- এখানে I হলো ঘূর্ণন অক্ষের সাপেক্ষে বস্তুটির জড়তার ভ্রামক . কৌণিক ভরবেগ = জড়তার ভ্রামক x কৌণিক বেগ।

Related Question

View All
Updated: 1 month ago
  • জড়তার ভ্রামক
  • দ্বন্দ্বের ভ্রামক
  • ভর ভ্রামক
  • কৌণিক ভরবেগ
19
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই