'তাপসী' নাটকটি কে রচনা করেছেন?
'তাপসী' নাটকটি কে রচনা করেছেন?
-
ক
শরৎচন্দ্র চট্রােপাধ্যায়
-
খ
দ্বিজেন্দ্রলাল রায়
-
গ
মীর মশাররফ হোসেন
-
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
দ্বিজেন্দ্রলাল রায় (১৯ জুলাই ১৮৬৩ - ১৭ মে ১৯১৩) ছিলেন একজন বিশিষ্ট বাঙালি কবি, নাট্যকার ও সংগীতস্রষ্টা।
তিনি ডি. এল. রায় নামেও পরিচিত ছিলেন। তিনি প্রায় ৫০০ গান রচনা করেন।
এই গানগুলি বাংলা সংগীত জগতে দ্বিজেন্দ্রগীতি নামে পরিচিত। তাঁর বিখ্যাত গান "ধনধান্যে পুষ্পে ভরা", "বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ" ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
তিনি অনেকগুলি নাটক রচনা করেন।
তাপসী নাটকটি রচনা করেন তিনি।
দ্বিজেন্দ্রলাল রায় (১৮৬৩-১৯১৩)
প্রখ্যাত কবি, গীতিকার ও সুরকার এবং বিশেষভাবে নাট্যকার হিসেবে স্বকীয়তার পরিচয় দিয়েছেন দ্বিজেন্দ্রলাল রায়। রবীন্দ্র যুগের হয়েও তিনি তাঁর কবিতায় নতুন আঙ্গিক ও ছন্দে এবং ব্যঙ্গ ও হাস্যরসাত্মকভাবে মৌলিকতার পরিচয় দিয়েছেন।
- দ্বিজেন্দ্রলাল রায় (ডি.এল রায়) নদীয়ার কৃষ্ণনগরে ১৯ জুলাই, ১৮৬৩ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি বিখ্যাত সাংস্কৃতিক প্রতিষ্ঠান 'পূর্ণিমা সম্মিলন' (১৯০৫) এর প্রতিষ্ঠাতা ছিলেন এবং 'ইভনিং ক্লাব' নামে অপর একটি সংগঠনের সাথে জড়িত ছিলেন।
- বাংলা সাহিত্যে প্যারোডি রচনার পথিকৃৎ দ্বিজেন্দ্রলাল রায়।
- তিনি বাংলা সমবেত কণ্ঠসংগীতের প্রবর্তক।
- তিনি বাংলা নাটকে সার্থক দ্বন্দ্বমূলক চরিত্র সৃষ্টির প্রথম পুরোধা ব্যক্তিত্ব।
- তিনি ১৭ মে, ১৯১৩ সালে মারা যান।
দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত কাব্যের নাম 'আর্যগাথা' (১৮৮২): এটি তাঁর ছাত্রাবস্থায় প্রকাশিত হয়।
| মেবার পতন (নাটক) | দ্বিজেন্দ্রলাল রায় |
| মেবার রাজ (উপন্যাস) | স্বর্ণকুমারী দেবী |
দ্বিজেন্দ্রলাল রায়ের কাব্যগ্রন্থগুলো:
'আর্যগাথা' (১ম ভাগ- ১৮৮২, ২য় ভাগ- ১৮৯৩)।
Lyrics of Ind (১৮৮৬): এটি ইংরেজিতে রচিত। 'মন্দ্র' (১৯০২), 'আলেখ্য' (১৯০৭), 'ত্রিবেণী' (১৯১২)।
ব্যঙ্গকবিতা: 'আষাঢ়ে' (১৮৯৯), 'হাসির গান' (১৯০০)।
ডি এল রায়ের নাটকগুলো:
ঐতিহাসিক নাটক:
'সাজাহান' (১৯০৯): সম্রাট শাজাহানের ওপর রচিত প্রথম নাটক। তিনিই প্রথম শাহজাহানকে নিয়ে নাটক লেখেন। 'ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা / তাহার মাঝে আছে দেশ এক- সকল দেশের সেরা; ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে-দেশ, স্মৃতি দিয়ে ঘেরা; / এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি / সকল দেশের রাণী সে যে-আমার জন্মভূমি।'- গানটি এ নাটকের। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।/১৩তম বিসিএস লিখিত।
'চন্দ্রগুপ্ত' (১৯১১): গ্রিক ও ভারতীয় সম্পর্কের একটি বিশেষ মুহূর্তই এ নাটকের পটভূমি।
'প্রতাপসিংহ' (১৯০৫), 'দুর্গাদাস' (১৯০৬), 'নূরজাহান' (১৯০৮), 'মেবারপতন' (১৯০৮), 'তারাবাঈ' (১৯০৩), 'সিংহল বিজয়' (১৯১৬), 'তাপসী'।
রোমান্টিক ও পৌরাণিক নাটক: 'সীতা' (১৯০২), 'ভীষ্ম' (১৯১৪), 'সোহরাব-রুস্তম' (১৯০৮)।
কাব্যনাট্য: 'পাষাণী' (১৯০০)।
সামাজিক নাটক: 'পরপারে' (১৯১২), 'বঙ্গনারী' (১৯১৬)।
নকশা ও প্রহসন: 'কল্কি অবতার' (১৮৯৫), 'বিরহ' (১৮৯৭), 'একঘরে' (১৮৯৯), 'এ্যহস্পর্শ' (১৯০০), 'প্রায়শ্চিত্ত' (১৯০২), 'পূনর্জন্ম' (১৯১১), 'আনন্দ বিদায়' (১৯১২)।
Related Question
View All-
ক
রজনীকান্ত সেন
-
খ
দ্বিজেন্দ্রলাল রায়
-
গ
লালন শাহ
-
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
ক
দ্বিজেন্দ্রলাল রায়
-
খ
কামিনী রায়
-
গ
রবীন্দ্রমোহন বাগচী
-
ঘ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
-
খ
নজিবর রহমান
-
গ
দ্বিজেন্দ্রলাল রায়
-
ঘ
মীর মোশাররফ হোসেন
-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
-
খ
কাজী নজরুল ইসলাম
-
গ
রজনীকান্ত
-
ঘ
দ্বিজেন্দ্রলাল রায়
-
ক
কাজী নজরুল ইসলাম
-
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
গ
দ্বিজেন্দ্রলাল রায়
-
ঘ
সুকান্ত ভট্টাচার্য
-
ক
দ্বিজেন্দ্রলাল রায়
-
খ
রবীন্দ্রনাথ ঠাকুর
-
গ
জসীমউদ্দীন
-
ঘ
মধুসূদন দত্ত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন