তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
তেভাগা আন্দোলন কেন্দ্রিক উপন্যাস কোনটি?
-
ক
অক্টোপাস
-
খ
নাঢ়াই
-
গ
কালো বরফ
-
ঘ
ক্রীতদাসের হাসি
শওকত আলী রচিত তেভাগা আন্দোলনকেন্দ্রিক উপন্যাস হলো 'নাঢ়াই'। এই উপন্যাসে - গরিব কৃষকের ঘরে এক বালক সন্তানের অল্পবয়সী মা ফুলমতি বিধবা হলে শুরু হয় তার বাঁচার লড়াই। লোভ, লালসা, সম্পদ আর সম্ভ্রম লুণ্ঠনের নানান চক্রান্তের বিরুদ্ধে তাকে লড়াই করতে হয়। তবে লড়াই ক্রমে একাকার হয়ে যায় গরিব কৃষকের লড়াই তেভাগার সঙ্গে। এই প্রক্রিয়ার বিবরণ নিয়েই লেখা শওকত আলীর উপন্যাস 'নাঢ়াই'। 'অক্টোপাস' হলো শামসুর রাহমানের একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। 'কালো বরফ' হলো মাহমুদুল হকের দেশ ভাগ নিয়ে লেখা উপন্যাস। আর 'ক্রীতদাসের হাসি' হলো শওকত ওসমানের একটি উপন্যাস যাতে স্বৈরশাসক আইয়ূব খানের শাসনামলকে ব্যঙ্গ করা হয়েছে।
শওকত আলী (১৯৩৬-২০১৮)
বিশিষ্ট সাংবাদিক ও কথাসাহিত্যিক শওকত আলী বিংশ শতাব্দীর শেষভাগে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে গল্প ও উপন্যাস লিখে বিশেষ খ্যাতি অর্জন করেন। মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রাই হচ্ছে তাঁর উপন্যাসের মূল বিষয়বস্তু। বাংলাদেশের আঞ্চলিক জীবনের অন্ত্যজ শ্রেণির জীবনচিত্র অঙ্কনে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
- শওকত আলী ১২ জানুয়ারি, ১৯৩৬ সালে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে জন্মগ্রহণ করেন।
- ছাত্রজীবনে তাঁর প্রথম লেখা গল্প কলকাতার 'নতুন সাহিত্য' পত্রিকায় প্রকাশিত হয়।
- ১৯৯৩ সালে সরকারি সংগীত কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর গ্রহণ করেন।
- তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৬৮), ফিলিপস্ সাহিত্য পুরস্কার (১৯৮৬- এয়ী উপন্যাসের জন্য), একুশে পদক (১৯৯০) পান।
- তিনি ২৫ জানুয়ারি, ২০১৮ সালে বৃহস্পতিবার ৮:১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মৃত্যুবরণ করেন।
শওকত আলীর উপন্যাসসমূহ:
‘পিঙ্গল আকাশ' (১৯৬৩): এ উপন্যাসে নারীহৃদয়ের আশা- আকাঙ্ক্ষার ও ব্যর্থতার পরিচয় ফুটে উঠেছে।
‘যাত্রা” (১৯৭৬): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। কেন্দ্রীয় চরিত্র: অধ্যাপক রায়হান ।
‘প্রদোষে প্রাকৃতজন' (১৯৮৪): সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমিতে এর কাহিনি বিস্তৃত। অত্যাচারী সামন্তবর্গের বিরুদ্ধে প্রতিবাদ করে অন্ত্যজ হিন্দু ও বৌদ্ধদের দল। সামাজিক বৈষম্য, অর্থনৈতিক টানাপোড়েন বিশেষ করে আর্য ও অনার্য মানুষের মধ্যে পারস্পরিক অসাম্য এ উপন্যাসের বিষয়।
‘কুলায় কালস্রোত' (১৯৮৬): রাখী নামের শিক্ষিত একজন নারীর ব্যক্তিজীবন রাজনৈতিক টানাপোড়েন ক্ষত-বিক্ষত হয়। শেষ পর্যন্ত মুক্তির উদ্দেশ্যে সে ঢাকা ছেড়ে মফস্বল শহর ঠাকুরগাঁও- এর দিকে যাত্রা করে। মূলত এটি ১৯৬৫- ৬৯ সালের সময়কার উত্তাল রাজনৈতিক প্রেক্ষিতে ব্যক্তিজীবন বিপর্যয়ের উপাখ্যান।
‘ ওয়ারিশ ' (১৯৮৯): মানব সভ্যতার ইতিহাস ও ক্রমবিকাশ রঞ্জু চরিত্রের মাধ্যমে লেখক প্রকাশ করেছেন।
‘উত্তরের খেপ' (১৯৯২): ট্রাক ড্রাইভার বাবা ও বিহারী মায়ের সন্তান হায়দারের সাথে বিয়ে হয় বড়লোকের নাতনি মরিয়মের। এর কিছুদিন পরেই আবার মরিয়মের বিয়ে হয় কুচক্রীর সাথে। তৃতীয় ব্যক্তি হিসেবে আগমন ঘটে মিঠুর, কাহিনি মোড় নেয় ভিন্ন দিকে। আমাদের গ্রামীণ বাস্তবতার উজ্জ্বল রূপ এ উপন্যাস।
‘দক্ষিণায়নের দিন' (১৯৮৫), 'পূর্বরাত্রি পূর্বদিন' (১৯৮৬), ‘যেতে চাই' (১৯৮৮), ‘বাসর মধুচন্দ্রিমা' (১৯৯০), ‘হিসাব-নিকাশ’ (১৯৯৮), ' দলিল ' (২০০১), ‘উত্তরের ছাপ’ (২০০২), ‘ বসত', 'স্থায়ী ঠিকানা' , 'কোথায় আমার ঘরবাড়ি’ , ‘ ত্রিপদী ’, ‘দুই রকম’, ‘ পতন ’, ‘ভিতরগড়ের তিন মূর্তি' (কিশোর উপন্যাস)
শওকত আলীর গল্পসমূহ:
‘উন্মুল বাসনা’ (১৯৬৮), ‘লেলিহান স্বাদ’ (১৯৭৮), ‘শুন হে লক্ষিন্দর' (১৯৮৮), ‘বাবা আপনে যান’ (১৯৯৪)।
শওকত আলীর ত্রয়ী উপন্যাস :
‘দক্ষিণায়নের দিন’, ‘কুলায় কালস্রোত’, ‘পূর্বরাত্রি পূর্বদিন' ।
Related Question
View All-
ক
ভাষা আন্দোলন
-
খ
মুক্তিযুদ্ধ
-
গ
তেভাগা আন্দোলন
-
ঘ
কোনটি নয়
-
ক
ভাষা- আন্দোলন
-
খ
গণ- অভ্যুত্থান
-
গ
মুক্তিযুদ্ধ
-
ঘ
যুদ্ধবিজয়ের উল্লাস
-
ক
দক্ষিণায়ণের দিন
-
খ
কুলায় কালস্রোত
-
গ
পূর্বরাত্রি পূর্বদিন
-
ঘ
পিঙ্গল আকাশ
-
ক
শহীদুল্লা কায়সার
-
খ
সৈয়দ ওয়ালীউল্লাহ
-
গ
শওকত আলী
-
ঘ
রিজিয়া রহমান
-
ক
সেলিম আল দীন
-
খ
সৈয়দ শামসুল হক
-
গ
শওকত ওসমান
-
ঘ
শওকত আলী
-
ক
শওকত ওসমান
-
খ
রফিক আজাদ
-
গ
শওকত আলী
-
ঘ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন