"তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন। নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।"- কোন কবির রচনা ?

Updated: 5 months ago
  • আলাওল
  • সৈয়দ সুলতান
  • আবদুল হাকিম
  • দৌলত কাজী
4.4k
উত্তরঃ

আবদুল হাকিম আনুমানিক ১৬২০ খ্রিষ্টাব্দে চট্টগ্রাম জেলার সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। স্বদেশের ও স্বভাষার প্রতি তার ছিল অটুট ও অপরিসীম প্রেম। তার আটটি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলঃ ‌‌ইউসুফ - জুলেখা, লালমতি, সয়ফুলমুলুক, শিহাবুদ্দিননামা, নসীহতনামা, কারবালাশহরনামা। তিনি ১৬৯০ খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন| বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সেসময় একশ্রেণির লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন :

যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি। ।

আবদুল হাকিম (১৬২০-১৬৯০)

সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিম। মধ্যযুগে মুসলমানগণ বাংলাকে নিজেদের ভাষা মনে না করে ফারসি-আরবি-উর্দুকে আপন ভাষা মনে করতো। এই পরভাষাপ্রীতিকে আঘাত করার জন্য তিনি বিভিন্ন শ্লেষমূলক কবিতা রচনা করেন। তিনি সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন এবং সে লক্ষ্যে বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনের পরামর্শ দিয়েছেন।

  • আবদুল হাকিম ১৬২০ সালে সন্দ্বীপের সুধারাম/ নোয়াখালী জেলার বাবুপুরে জন্মগ্রহণ করেন।
  • তিনি ১৬৯০ সালে মারা যান।

আবদুল হাকিম এর ৮টি কাব্য পাওয়া গেছে। । 'ইউসুফ জোলেখা', 'নূরনামা', 'দোররে মজলিশ', 'লালমতী সয়ফুলমুলক', 'হানিফার লড়াই', 'শিহাবুদ্দীন নামা', 'নসীহৎনামা', 'কারবালা ও শহরনামা'।

নূরনামা গ্রন্থঃ

'নূরনামা' ফারসি নীতিকাব্য 'নূরনামাহ' অবলম্বনে রচিত। বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির 'নূরনামা' কাব্যটি বিশেষ প্রশংসিত। এ কাব্যের কবিতা 'বঙ্গবাণী'তে কবির মাতৃভাষার প্রতি প্রেম ও অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় ফুটে উঠেছে।

কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।

সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।

তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।

নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।

যেই দেশে যেই বাক্য কহে নরগণ।

সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জনা।।

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।

সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।

দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।

নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়। (বঙ্গবাণী)

Related Question

View All
  • সন্দ্বীপ
  • কুতুবদিয়া
  • খুলনা
  • রাজশাহী
44
  • কাজী দৌলত
  • সৈয়দ সুলতান
  • শাহ মুহাম্মদ সগীর
  • আব্দুল হাকিম
  • কোনটিই নয়
476
  • দৌলৎ কাজী
  • গরীবুল্লাহ
  • আবদুল হাকিম
  • আলাওল
387
  • মাইকেল মধুসুদন দত্ত
  • রামনিধি গুপ্ত
  • অতুল প্রসাদ সেন
  • আবদুল হাকিম
596
Updated: 5 months ago
  • আলাওল

  • আবদুল হাকিম

  • কায়কোবাদ

  • মধুসুধন দত্ত

608
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই