নজরুলের কোন গ্রন্থটি নিষিদ্ধ হয়েছিল?
-
ক
বিষের বাঁশি
-
খ
অগ্নিবীণা
-
গ
মৃত্যুক্ষধা
-
ঘ
পুবের হাওয়া
নজরুলের প্রথম যে বইটি নিষিদ্ধ হয় তার নাম “যুগবাণী”।
‘নবযুগ’ পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন হলো এই ‘যুগবাণী’ প্রবন্ধ গ্রন্থটি।
⮚ ১৯২২ সালের ২৩ নভেম্বর ফৌজদারি বিধির ৯৯এ ধারানুসারে তৎকালীন বাংলার ব্রিটিশ সরকার বইটি বাজেয়াপ্ত করে (গেজেট নং - ১৬৬৬১পি)। সেন্ট্রাল প্রভিন্স ও বর্মা সরকার যুগপৎ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে “যুগবাণী” নিষিদ্ধ ঘোষণা করে।
⮚ তৎকালীন গোয়েন্দা প্রতিবেদনে ‘যুগবাণী’কে একটি ভয়ংকর বই হিসেবে চিহ্নিত করে বলা হয়, লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন।
⮚ ‘ক্রীতদাস মানসিকতার’ ভারতীয় জনগণকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে শাসনভার দখলের মন্ত্রণা জোগাচ্ছেন।
✅ দ্বিতীয় পর্যায়ে নিষিদ্ধ ঘোষিত হয় নজরুলের দুটি কবিতার বই “বিষের বাঁশি” ও “ভাঙার_গান”।
⮚ ১৯২৪ সালের ২২ অক্টোবর (মতান্তরে ২৪ অক্টোবর) গেজেট ঘোষণায় (গেজেট নং-১০৭২পি) ‘বিষের বাঁশি’ নিষিদ্ধ হয়।
⮚ ‘ভাঙার গান’ নিষিদ্ধ ঘোষণা করা হয় ১৯২৪ সালের ১১ নভেম্বর।
✅ কবির সর্বশেষ_নিষিদ্ধ হওয়া গ্রন্থ “চন্দ্রবিন্দু”। এটি একটি গীতিগ্রন্থ।
⮚ ১৪ অক্টোবর ১৯৩১ তারিখে ‘চন্দ্রবিন্দু’ নিষিদ্ধ হয় (গেজেট নং - ১৭৬২৫)।
উল্লেখ্য,
১৯২২ থেকে ১৯৩১ সাল পর্যন্ত কাজী নজরুল ইসলামের মোট ৫টি গ্রন্থ নিষিদ্ধ হয়।
গ্রন্থগুলো হচ্ছে -
➤ যুগবাণী
➤ বিষের বাঁশি
➤ ভাঙ্গার গান
➤ প্রলয় শিখা ও
➤ চন্দ্রবিন্দু
এই নিষিদ্ধ গ্রন্থগুলোর বেশিরভাগের নিষেধাজ্ঞাই ব্রিটিশ আমলেই প্রত্যাহার করা হয়েছিলো।
❌ নজরুলের আরও কিছু বই বাজেয়াপ্ত করার সুপারিশ থাকলেও শেষ পর্যন্ত নিষিদ্ধ হয়নি।
যেমন- অগ্নিবীণা, সঞ্চিতা, ফণিমনসা, সর্বহারা, রুদ্রমঙ্গল - এ বইগুলো বাজেয়াপ্ত করার সুপারিশ থাকলেও নিষিদ্ধ হয়নি।
জেনে রাখা ভালো,
‘আনন্দময়ীর_আগমনে’ কবিতার জন্য কবিকে এক বছর কারাবন্দি হয়ে থাকতে হয়েছিল। ২৬ সেপ্টেম্বর ১৯২২ সালে ‘ধূমকেতু’র ১২-তম সংখ্যায় ওই কবিতাটি প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে, ৮ই নভেম্বর, ১৯২২ তারিখে কবিকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয়।
উপসংহার:
উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় -
✔কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত গ্রন্থ/প্রবন্ধগ্রন্থ -- “যুগবাণী”।
✔কাজী নজরুলের প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ -- “বিষের বাঁশি”।
✔ কাজী নজরুলের সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ (গীতিগ্রন্থ) -- “চন্দ্রবিন্দু”।
✔ ‘আনন্দময়ীর আগমনে’ কবিতার জন্য কাজী নজরুল প্রথম কারাবরণ করেছিলেন।
❌ ‘অগ্নিবীণা’ কাব্যগ্রন্থটি কখনই নিষিদ্ধ হয় নি।
➥ রেফারেন্স:
☞ নিষিদ্ধ নজরুল, শিশির কর।
☞ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
☞ প্রথম আলো ও দৈনিক সমকালে প্রকাশিত নজরুল জন্মবার্ষিকীর বিশেষ সংখ্যা
"বিষের বাঁশি" কাজী নজরুল ইসলাম রচিত প্রথম নিষিদ্ধ গ্রন্থ।
এ গ্রন্থটি আগস্ট ১৯২৪ প্রকাশিত হয় এবং অক্টোবর ১৯২৪ সালে নিষিদ্ধ হয়।
তার মোট নিষিদ্ধ গ্রন্থ হলো - ৫ টি - বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যুগবাণী।
Related Question
View All-
ক
ব্যথার দান
-
খ
বাঁধনহারা
-
গ
ঝিলিমিলি
-
ঘ
বিষের বাঁশি
-
ক
উপন্যাস
-
খ
গল্পগ্রন্থ
-
গ
কাব্যগ্রন্থ
-
ঘ
গীতিনাট্য
-
ক
লাঙ্গল
-
খ
প্রগতি
-
গ
সমকাল
-
ঘ
কল্লোল
-
ক
রবীন্দ্রনাথ ঠাকুর
-
খ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
-
গ
কাজী নজরুল ইসলাম
-
ঘ
হুমায়ূন আহমেদ
-
ক
রিক্তের বেদন
-
খ
যুগবাণী
-
গ
চিত্তনামা
-
ঘ
সঞ্চিতা
-
ক
অগ্নিবীণা
-
খ
শিউলিমালা
-
গ
মৃত্যুক্ষুধা
-
ঘ
ঝিলিমিলি
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন
