নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস?

Updated: 5 months ago
  • ক
    অক্সিজেন
  • খ
    মিথেন
  • গ
    নাইট্রোজেন
  • ঘ
    হাইড্রোজেন
36
ব্যাখ্যাঃ

গ্রিনহাউস গ্যাস (Greenhouse gas) হলো বায়ুমণ্ডলের এমন কিছু গ্যাস যা পৃথিবীর পৃষ্ঠ থেকে বিকিরিত তাপ শোষণ করে এবং পুনরায় বিকিরণ করে বায়ুমণ্ডলকে উষ্ণ রাখে। এই গ্যাসগুলো সূর্যের আলো প্রবেশ করতে দেয়, কিন্তু পৃথিবীর তাপকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয়, যা পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এই প্রভাবকে গ্রিনহাউস প্রভাব বলা হয়।

নিচের অপশনগুলোর মধ্যে:

        
  • মিথেন (\(CH_4\)): মিথেন একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। এটি কার্বন ডাইঅক্সাইডের চেয়েও বেশি তাপ আটকে রাখতে সক্ষম, যদিও বায়ুমণ্ডলে এর পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের চেয়ে অনেক কম। জলাভূমি, ধানক্ষেত, পশুপালন এবং প্রাকৃতিক গ্যাস উত্তোলন থেকে মিথেন নির্গত হয়। তাই, এটি একটি গ্রিনহাউস গ্যাস।
  •     
  • অক্সিজেন (\(O_2\)): অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ২১% জুড়ে রয়েছে এবং এটি জীবন ধারণের জন্য অত্যাবশ্যক। এটি গ্রিনহাউস গ্যাস নয়, কারণ এটি তাপ শোষণ ও বিকিরণ করে না।
  •     
  • নাইট্রোজেন (\(N_2\)): নাইট্রোজেন পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৭৮% জুড়ে রয়েছে। এটিও গ্রিনহাউস গ্যাস নয়।
  •     
  • হাইড্রোজেন (\(H_2\)): হাইড্রোজেন বায়ুমণ্ডলে খুব কম পরিমাণে থাকে এবং এটি গ্রিনহাউস গ্যাস হিসেবে বিবেচিত হয় না।

সুতরাং, মিথেন হলো একটি গ্রিনহাউস গ্যাস।

Satt AI
Satt AI
3 months ago

(Green House Effect)

'গ্রিন হাউস' বা 'সবুজ ঘর' কথাটি প্রকৃতপক্ষে রূপক অর্থে ব্যবহার করা হয়ে থাকে। শীতপ্রধান দেশে তাপমাত্রার অপ্রতুলতার কারণে কাচ নির্মিত ঘরে সূর্যের তাপ ধরে রেখে সবজি উৎপাদন করা হয়। এক্ষেত্রে মাটিতে প্রতিফলিত সূর্যরশ্মি এবং উত্তপ্ত মাটি হতে পরিচলন প্রক্রিয়ায় তাপ বাইরে যেতে না পারায় তাপমাত্রা বেড়ে যায়। ফলে ঘর গরম থাকে। বৈশ্বিক ক্ষেত্রে 'গ্রিন হাউস' বা 'সবুজ ঘর' প্রতিক্রিয়া বলতে বায়ুমণ্ডলে কিছু সংখ্যক গ্যাসের অতিমাত্রায় বৃদ্ধিজনিত কারণে সৌরতাপের অতিরিক্ত শোষণ ও পরবর্তীতে নিষ্ক্রমণে বাধা প্রদানকে বোঝায়। এই ঘটনার অনিবার্য ফল হিসাবে ভূমণ্ডল অতিরিক্ত উত্তপ্ত হয়ে স্বাভাবিক জীব ও পরিবেশ হুমকির মুখে পড়ছে, যাকে 'গ্রিন হাউস প্রতিক্রিয়া' (Green house effect) বলে অভিহিত করা হচ্ছে।

গ্রিন হাউস প্রতিক্রিয়ার সংঘটন প্রক্রিয়া (Process of Green House Effect)

গ্রিন হাউস প্রতিক্রিয়া মূলত একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা বায়ুমণ্ডলের উষ্ণায়ন ঘটায়। সূর্যরশ্মি বায়ুমণ্ডলে প্রবেশের পর এর কিছু অংশ মহাশূণ্যে ফিরে যায় এবং অবশিষ্টাংশ গ্রিন হাউস গ্যাস কর্তৃক শোষিত ও পুনরায় বিকিরিত হয়ে বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি করে। বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের এই স্বাভাবিক প্রক্রিয়াটি বর্তমানে বিঘ্নিত হচ্ছে মূলত মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে। বিশেষ করে বর্তমান প্রযুক্তিভিত্তিক সভ্যতায় ব্যাপকহারে জীবাশ্ম জ্বালানি (কয়লা, তেল, গ্যাস) পোড়ানো হচ্ছে, কৃষির প্রয়োজনে বন উজাড় করা হচ্ছে। ফলে বিশ্বব্যাপী গ্রিন হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পাচ্ছে। পরিণতিতে বিশ্ব উষ্ণায়ন ঘটছে, যাকে বলা হচ্ছে গ্রিন হাউস প্রতিক্রিয়া। সুতরাং, গ্রিস হাউস প্রতিক্রিয়া সংঘটনে আমরা নিচের ধাপগুলো উল্লেখ করতে পারি

ধাপ-১: সূর্যরশ্মির বিকিরণ ভূপৃষ্ঠস্থ বায়ুমণ্ডলে প্রবেশ করে; এর কিছু অংশ মহাশূণ্যে ফিরে যায়।
ধাপ-২: অবশিষ্ট সৌরশক্তি, স্থলভাগ এবং সমুদ্রভাগে শোষিত হয়, পৃথিবীকে উত্তপ্ত করে।
ধাপ-৩: ভূ-পৃষ্ঠে প্রতিফলিত দীর্ঘ তাপ রশ্মি মহাশূন্যে ফিরে যায়।
ধাপ-৪:গ্রিন হাউস গ্যাস (যেমন- কার্বন ডাইঅক্সাইড) কিছু তাপশক্তি সংরক্ষণ করে। ভূপৃষ্ঠ উষ্ণ রাখে এবং জীবজগতকে বাঁচিয়ে রাখে।
ধাপ-৫: মানুষের অপরিণামদর্শী কর্মকাণ্ড যেমন- জীবাশ্ম জ্বালানি পোড়ানো, বন উজাড়করণ প্রভৃতি বায়ুতে গ্রিন ** হাউস গ্যাসের ঘনত্ব বৃদ্ধি করে।
ধাপ-৬: অতিরিক্ত গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলে ও ভূপৃষ্ঠে অতিরিক্ত তাপ ধরে রেখে বৈশ্বিক উষ্ণায়ন ঘটায়; আর এটাই গ্রিন হাউস প্রতিক্রিয়া।
সংক্ষেপে গ্রিন হাউস প্রতিক্রিয়া সম্পর্কে বলা যায়, এটা বায়ুমণ্ডলে মানবসৃষ্ট কার্বন ডাইঅক্সাইড ও অপরাপর কার্বন যৌগের (মিথেন, ক্লোরোফ্লুরো কার্বন, কার্বন মনোক্সাইড, পারফ্লোরোমিথেন ইত্যাদি) আবরণের জন্য অতিরিক্ত উষ্ণায়ন।

সারণি-৬.৩: গ্রিন হাউস গ্যাসের মানবসৃষ্ট উৎসসমূহ:

গ্রিন হাউস গ্যাসমানবসৃষ্ট উৎসসমূহ
কার্বন ডাইঅক্সাইড (CO2)জীবাশ্ম জ্বালানি, কাঠ পোড়ানো, সিমেন্ট উৎপাদন, বনভূমি নিধন ও ভূমি ব্যবহার পরিবর্তন।
মিথেন  (CH4)গ্যাস, খনিজ তৈল অথবা কয়লা উত্তোলনকালীন নির্গমন, জীবজগতের ধ্বংস অথবা প্রাণী পোড়ানো, আর্দ্রভূমির ধানচাষ, বর্জ্য বা আবর্জনার স্তূপ, জবেহকৃত পশুর অবশিষ্টাংশ পচন।
কার্বন মনোক্সাইড (CO)জীবাশ্ম জ্বালানি পোড়ানো, জীব বা প্রাণী পোড়ানো।
ক্লোরোফ্লুরো কার্বন (CFC).রেফ্রিজারেটর, এরোসল স্প্রে, ফোম প্যাকেজিং, এয়ারকন্ডিশনার ইত্যাদি।
মিথেন হাইড্রোকার্বনজ্বালানি থেকে বাষ্পীভবন (তরল অথবা অন্যবিধ জ্বালানি)।
পারফ্লোরো মিথেন (CF4)অ্যালুমিনিয়াম উৎপাদন।
নাইট্রাস অক্সাইড (N2O)সার, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, ক্রান্তীয় নির্বনায়ন ও দাবানল, বনভূমি বা পতিত ভূমির কৃষি ভূমিতে রূপান্তর।
নাইট্রোজেনের অক্সাইডসমূহ (NOx)জীবাশ্ম জ্বালানি পোড়ানো, উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ পোড়ানো।
সালফার হেক্সা ফ্লোরাইড (SF4)অপরিবাহী ফ্লুইড।

উৎস: Santro, S.C. 2005, শহীদ, ২০১৪

পৃথিবীতে তাপ ও শক্তির মূল উৎস সূর্যের আলো। সূর্যরশ্মি পৃথিবীতে আসে ক্ষুদ্র তরঙ্গের আকারে মূলত দৃশ্যমান স্বচ্ছ আলো হিসেবে। এর সবটাই পৃথিবী শোষণ করে না। ইনফ্রারেড রেডিয়েশনের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে অতিরিক্ত তাপ মহাশূন্যে ফিরে যায়। বায়ুমণ্ডলে কিছু গ্যাস আছে, যাদের অণু দৃশ্যমান আলোর জন্য স্বচ্ছ এবং তা ভূপৃষ্ঠে পড়তে কোনো বাধা পায় না। কিন্তু এরা ইনফ্রারেড রশ্মি বা অবলোহিত রশ্মি (Infrared ray) শোষণ করে। ফলে বিকিরিত তাপের সবটুকু মহাশূন্যে চলে যাবার বদলে একাংশ আবহাওয়ামণ্ডলে থেকে যায়। কতটা তাপ এভাবে থেকে যাবে তা নির্ভর করে কী পরিমাণ এই ধরনের গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে তার ওপর।

বায়ুমণ্ডলে এ ধরনের গ্যাসের পরিমাণ যত বাড়বে ততই বায়ুমণ্ডলে তাপ আটকে রাখার মতো একটি ঢাকনি সৃষ্টি হবে। এটি গ্রিন হাউসের কাঁচের ঢাকনির মতো কাজ করবে এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করবে।

জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন-ড. মোহাম্মদ মনিরুজ্জামান স্যার এর লেখা বই

Related Question

View All
  • ক
    হিলিয়াম
  • খ
    হাইড্রোজেন
  • গ
    নাইট্রোজেন
  • ঘ
    মিথেন
73
Updated: 5 months ago
  • ক
    মিথেন
  • খ
    নাইট্রোজেন
  • গ
    নাইট্রাস অক্সাইড
  • ঘ
    কার্বন মনোঅক্সাইড
57
  • ক
    অক্সিজেন
    100%
    1 votes
  • খ
    নাইট্রাস অক্সাইড
    0%
    0 votes
  • গ
    মিথেন
    0%
    0 votes
  • ঘ
    কার্বন মনোক্সাইড
    0%
    0 votes
317
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই