নিচের কোনটি সত্য নয়?

Updated: 7 months ago
  • ’রজনী’ একটি নাটক ও উপন্যাস
  • ’মরুভাস্কর’ একটি প্রবন্ধ ও কাব্যগ্রন্থ
  • ’সাম্যবাদী’ একটি কাব্য গ্রন্থ ও পত্রিকা
  • ’দেনাপাওনা’ একটি ছোটগল্প ও উপন্যাস
307
No explanation available yet.

'রত্নবর্তী', 'রত্নাবলী' এবং 'রত্নদীপ'।

  • রত্নবর্তী (উপন্যাস) : মীর মশাররফ হোসেন
  • রত্নাবলী (নাটক) : রামনারায়ণ তর্করত্ন
  • রত্নদীপ (উপন্যাস) : প্রভাতকুমার মুখোপাধ্যায়

'মহাশ্মশান', 'মহাপতঙ্গ' এবং 'মহাভারত'।

  • মহাশ্মশান (মহাকাব্য) : কায়কোবাদ
  • মহাভারত (মহাকাব্য) : বেদব্যাস
  • মহাপতঙ্গ (গল্পগ্রন্থ) : আবু ইসহাক

'সাম্য' এবং 'সাম্যবাদী'।

  • সাম্য (প্রবন্ধ) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • সাম্যবাদী (কাব্যগ্রন্থ) : কাজী নজরুল ইসলাম
  • সাম্যবাদী (পত্রিকা) : খান মুহম্মদ মঈনুদ্দীন

'কৃষ্ণকান্তের উইল' ও 'বৈকুন্ঠের উইল'।

  • কৃষ্ণকান্তের উইল (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • বৈকুণ্ঠের উইল (উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

'কৃষ্ণচরিত', 'কৃষ্ণকুমারী', ‘কৃষ্ণপক্ষ’

  • কৃষ্ণচরিত (প্রবন্ধ) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • কৃষ্ণকুমারী (নাটক) : মাইকেল মধুসূদন দত্ত
  • কৃষ্ণপক্ষ (গল্পগ্রন্থ) : আবদুল গাফফার চৌধুরী
  • কৃষ্ণপক্ষ (উপন্যাস) : হুমায়ূন আহমেদ

'রজনী' 'শেষ রজনীর চাঁদ' (উপন্যাস)

  • রজনী (উপন্যাস) : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
  • রজনী (উপন্যাস) : হুমায়ূন আহমেদ
  • শেষ রজনীর চাঁদ' (উপন্যাস): আবদুল গাফফার চৌধুরী

'নীল-দর্পণ', 'জমীদার দর্পণ', 'নীল দংশন', এবং ‘নীললোহিত’

  • নীল-দর্পণ (নাটক) : দীনবন্ধু মিত্র
  • জমীদার দর্পণ (নাটক) : মীর মশাররফ হোসেন
  • নীল দংশন (উপন্যাস) : সৈয়দ শামসুল হক
  • নীললোহিত (গল্প) : প্রমথ চৌধুরী

'পথের পাঁচালী' ও 'পথের দাবী'।

  • পথের পাঁচালী (উপন্যাস): বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • পথের দাবী (উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

'চন্দ্রনাথ' ও 'চন্দ্রদ্বীপের উপাখ্যান'

  • চন্দ্রনাথ (উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • চন্দ্রদ্বীপের উপাখ্যান (উপন্যাস) : আবদুল গাফফার চৌধুরী

'বিধ্বস্ত নীলিমা' ও 'অরণ্যে নীলিমা'

  • বিধ্বস্ত নীলিমা (কাব্যগ্রন্থ) : শামসুর রাহমান
  • অরণ্যে নীলিমা (উপন্যাস) : আহসান হাবীব

‘কবর’

  • কবর (নাটক): মুনীর চৌধুরী
  • কবর (কবিতা): জসীমউদ্‌দীন

'খোয়াবনামা', 'জঙ্গনামা', 'নূরনামা', 'সফরনামা' এবং 'সিকান্দরনামা'

  • খোয়াবনামা (উপন্যাস): আখতারুজ্জামান ইলিয়াস
  • জঙ্গনামা (কাব্যগ্রন্থ) : দৌলত উজির বাহরাম খাননূরনামা
  • (কাব্যগ্রন্থ) : আবদুল হাকিম
  • সফরনামা (প্রবন্ধ) : আবুল ফজল
  • সিকান্দরনামা (কাব্যগ্রন্থ): আলাওল

'অরণ্য বহ্নি', 'অরণ্য গোধূলী', 'অরণ্যে নীলিমা', ‘আরণ্যক’

  • অরণ্য বহ্নি (উপন্যাস) তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
  • অরণ্য গোধূলী (উপন্যাস): বন্দে আলী মিয়া
  • অরণ্যে নীলিমা (উপন্যাস): আহসান হাবীব
  • আরণ্যক (উপন্যাস) : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

'স্পেনবিজয় কাব্য' ও 'স্পেন বিজয়ী মুসা'

  • স্পেনবিজয় কাব্য (মহাকাব্য) : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী
  • স্পেন বিজয়ী মুসা (নাটক): ইব্রাহিম খলিল

'শ্রীকৃষ্ণ বিজয়' 'গোরক্ষ বিজয়', 'গৌরাঙ্গ বিজয়', 'রসুল বিজয়', 'ধর্ম বিজয়' এবং 'সিন্ধু বিজয়'

  • শ্রীকৃষ্ণ বিজয় (নাটক): মালাধর বসু
  • গোরক্ষ বিজয় (কাব্যগ্রন্থ): শেখ ফয়জুল্লাহ
  • গৌরাঙ্গ বিজয় (গ্রন্থ): চূড়ামণি দাস
  • রসুল বিজয় (কাব্যগ্রন্থ): সৈয়দ সুলতান
  • ধর্ম বিজয় (নাটক) : রামনারায়ণ তর্করত্ন
  • সিন্ধু বিজয় (নাটক) : আকবর উদ্দীন

'কাশবনের কন্যা', 'কুচবরণ কন্যা', 'ধানকন্যা'।

  • কাশবনের কন্যা (উপন্যাস): শামসুদ্দীন আবুল কালাম
  • কুচবরণ কন্যা (কাব্যগ্রন্থ): বন্দে আলী মিয়া
  • ধানকন্যা (গল্প) : আলাউদ্দিন আল আজাদ

'ভবিষ্যতের বাঙালি', 'আত্মঘাতী বাঙালী', 'বাঙালীর ইতিহাস', 'সাবাস বাঙালী' 'বাঙালি ও বাংলা সাহিত্য'

  • ভবিষ্যতের বাঙালি (প্রবন্ধ): এস ওয়াজেদ আলি
  • আত্মঘাতী বাঙালী (প্রবন্ধ): নীরদচন্দ্র চৌধুরী
  • বাঙালীর ইতিহাস (প্রবন্ধ) নীহাররঞ্জন রায়
  • সাবাস বাঙালী (প্রবন্ধ) : অমৃতলাল বসু
  • বাঙালি ও বাঙলা সাহিত্য (প্রবন্ধ): ড. আহমদ শরীফ

'বাংলা সাহিত্যের কথা', 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত', ‘বাংলা সাহিত্যের রূপরেখা’

  • বাংলা সাহিত্যের কথা (প্রবন্ধ): ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  • বাঙ্গালা সাহিত্যের কথা (প্রবন্ধ) সুকুমার সেন
  • বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (প্রবন্ধ): আবদুল হাই ও সৈয়দ আলী আহসান
  • বাংলা সাহিত্যের রূপরেখা (প্রবন্ধ): গোপাল হালদার

'বাংলা ভাষার ইতিবৃত্ত', 'ভাষার ইতিবৃত্ত'।

  • বাংলা ভাষার ইতিবৃত্ত (প্রবন্ধ): ড. মুহম্মদ শহীদুল্লাহ্
  • বাংলা ভাষার ইতিবৃত্ত (প্রবন্ধ): সুকুমার সেন
  • ভাষার ইতিবৃত্ত (প্রবন্ধ): সুকুমার সেন

'বেদান্তগ্রন্থ', 'বেদান্তসার', ‘বেদান্তচন্দ্রিকা’

  • বেদান্তগ্রন্থ (প্রবন্ধগ্রন্থ) রাজা রামমোহন রায়
  • বেদান্তসার (প্রবন্ধগ্রন্থ) : রাজা রামমোহন রায়
  • বেদান্তচন্দ্রিকা (প্রবন্ধগ্রন্থ): মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

‘মানচিত্র’

  • মানচিত্র (কাব্যগ্রন্থ) : আলাউদ্দিন আল আজাদ
  • মানচিত্র (নাটক) : আনিস চৌধুরী

'সিরাজদ্দৌলা'

  • সিরাজদ্দৌলা (নাটক): গিরিশচন্দ্র ঘোষ
  • সিরাজউদ্দৌলা (নাটক): সিকান্দার আবু জাফর

'এলেবেলে'

  • এলেবেলে (নাটক) : জিয়া হায়দার
  • এলেবেলে (রম্যগল্প) : হুমায়ূন আহমেদ

'সঞ্চয়িতা', 'সঞ্চিতা'

  • সঞ্চয়িতা (কাব্য সংকলন): রবীন্দ্রনাথ ঠাকুর
  • সঞ্চিতা (কাব্য সংকলন): কাজী নজরুল ইসলাম

‘দেনাপাওনা’

  • দেনাপাওনা (ছোটগল্প): রবীন্দ্রনাথ ঠাকুর
  • দেনাপাওনা (উপন্যাস): শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

'শেষ লেখা', 'শেষের কবিতা', 'শেষ প্রশ্ন', 'শেষের পরিচয়', 'শেষ বিকেলের মেয়ে' 'শেষ পাণ্ডুলিপি', 'শেষ কথা'

  • শেষ লেখা (কাব্যগ্রন্থ): রবীন্দ্রনাথ ঠাকুর
  • শেষের কবিতা (উপন্যাস): রবীন্দ্রনাথ ঠাকুর
  • শেষ প্রশ্ন (উপন্যাস) : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • শেষের পরিচয় (উপন্যাস): শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
  • শেষ বিকেলের মেয়ে (উপন্যাস): জহির রায়হান
  • শেষ পাণ্ডুলিপি (উপন্যাস): বুদ্ধদেব বসু
  • শেষ কথা (ছোটগল্প): রবীন্দ্রনাথ ঠাকুর

'বসন্ত', ‘বসন্তকুমারী’

  • বসন্ত (নাটক) : রবীন্দ্রনাথ ঠাকুর
  • বসন্তকুমারী (নাটক): মীর মশাররফ হোসেন

'রক্তকরবী', ‘রক্তাক্ত প্রান্তর’

  • রক্তকরবী (নাটক) : রবীন্দ্রনাথ ঠাকুর
  • রক্তাক্ত প্রান্তর (নাটক): মুনীর চৌধুরী

'রক্তরাগ', ‘পদ্মরাগ’

  • রক্তরাগ (কাব্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
  • পদ্মরাগ (উপন্যাস) : রোকেয়া সাখাওয়াত হোসেন

'রাজবন্দীর জবানবন্দী', ‘রাজবন্দীর রোজনামচা’

  • রাজবন্দীর জবানবন্দী (প্রবন্ধ): কাজী নজরুল ইসলাম
  • রাজবন্দীর রোজনামচা (স্মৃতিকথা): শহীদুল্লা কায়সার

'মরুভাস্কর'

  • মরুভাস্কর (জীবনীমূলক কাব্য) কাজী নজরুল ইসলাম
  • মরুভাস্কর (জীবনীগ্রন্থ) মোহাম্মদ ওয়াজেদ আলী

'অভিযাত্রিক'

  • অভিযাত্রিক (উপন্যাস): বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
  • অভিযাত্রিক (কাব্য) : বেগম সুফিয়া কামাল

'একাত্তরের ডায়েরী', 'একাত্তরের দিনগুলি', 'একাত্তরের কথামালা', 'একাত্তরের বর্ণমালা', 'একাত্তরের নিশান', 'একাত্তরের বিজয় গাঁথা', 'একাত্তরের রণাঙ্গন' এবং ‘একাত্তরের যীশু’

  • একাত্তরের ডায়েরী (স্মৃতিকথা) : বেগম সুফিয়া কামাল
  • একাত্তরের দিনগুলি (স্মৃতিকথা) : জাহানারা ইমাম
  • একাত্তরের কথামালা : বেগম সুফিয়া কামাল
  • একাত্তরের বর্ণমালা : এম. আর. আখতার মুকুল
  • একাত্তরের নিশান : রাবেয়া খাতুন
  • একাত্তরের বিজয় গাঁথা : মেজর রফিকুল ইসলাম
  • একাত্তরের রণাঙ্গন : শামসুল হুদা চৌধুরী
  • একাত্তরের যীশু : শাহরিয়ার কবির

‘পদ্মাবতী’

  • পদ্মাবতী (কাব্যগ্রন্থ) : আলাওল
  • পদ্মাবতী (নাটক) : মাইকেল মধুসূদন দত্ত

'পদ্মানদীর মাঝি', 'পদ্মা মেঘনা যমুনা', 'পদ্মগোখরা'

  • পদ্মানদীর মাঝি (উপন্যাস): মানিক বন্দ্যোপাধ্যায়
  • পদ্মা মেঘনা যমুনা (উপন্যাস): আবু জাফর শামসুদ্দীন
  • পদ্মগোখরা (গল্প): কাজী নজরুল ইসলাম

'পঞ্চতন্ত্র', 'পঞ্চনারী', ‘পঞ্চভূত’

  • পঞ্চতন্ত্র (গল্পগ্রন্থ) : সৈয়দ মুজতবা আলী
  • পঞ্চনারী (কাব্য) : জসীমউদ্দীন
  • পঞ্চভূত (রম্যরচনা) : রবীন্দ্রনাথ ঠাকুর

'অন্নদামঙ্গল', 'চণ্ডীমঙ্গল', 'মনসামঙ্গল', 'চৈতন্যমঙ্গল', 'কৃষ্ণমঙ্গল', 'কালিকামঙ্গল', 'ঋতুমঙ্গল', 'ধর্মমঙ্গল', ‘সারদামঙ্গল’

  • অন্নদামঙ্গল (কাব্য) : ভারতচন্দ্র রায়গুণাকর
  • চণ্ডীমঙ্গল (কাব্য) : মুকুন্দরাম চক্রবর্তী
  • মনসামঙ্গল (কাব্য) : কানা হরিদত্ত
  • চৈতন্যমঙ্গল (জীবনীকাব্য) : লোচন দাস
  • কৃষ্ণমঙ্গল (কাব্য) : শঙ্কর চক্রবর্তী
  • কালিকামঙ্গল (কাব্য) : রামপ্রসাদ সেন
  • ঋতুমঙ্গল (কাব্য) : কালিদাস
  • ধর্মমঙ্গল (সাহিত্যকর্ম) : ঘনরাম চক্রবর্তী
  • সারদামঙ্গল (কাব্য) : বিহারীলাল চক্রবর্তী

'জননী'

  • জননী (উপন্যাস) : শওকত ওসমান
  • জননী (উপন্যাস) : মানিক বন্দ্যোপাধ্যায়

'কামাল পাশা', ‘আনোয়ার পাশা’

  • কামাল পাশা (কবিতা): কাজী নজরুল ইসলাম
  • আনোয়ার (কবিতা): কাজী নজরুল ইসলাম
  • কামাল পাশা (নাটক), আনোয়ার পাশা (নাটক): ইবরাহীম খাঁ

'গীতিগুচ্ছ', 'গীতবিতান, গীতালী, গীতাঞ্জলি', ‘গল্পগুচ্ছ’

  • গীতিগুচ্ছ (কাব্যগ্রন্থ) সুকান্ত ভট্টাচার্য
  • গীতবিতান, গীতালী, গীতাঞ্জলি (কাব্যগ্রন্থ) রবীন্দ্রনাথ ঠাকুর
  • গল্পগুচ্ছ (গল্পগ্রন্থ): রবীন্দ্রনাথ ঠাকুর

'মৃত্যুক্ষুধা', 'জীবনক্ষুধা'

  • মৃত্যুক্ষুধা (উপন্যাস) : কাজী নজরুল ইসলাম
  • জীবনক্ষুধা (উপন্যাস) : আবুল মনসুর আহমদ

'মরুসূর্য', 'মরুচন্দ্রিকা', 'মরুদুলাল', ‘মরুমায়া, মরুশিখা’

  • মরুসূর্য (কাব্যগ্রন্থ) : আ. ন.ম. বজলুর রশীদ
  • মরুচন্দ্রিকা (কাব্যগ্রন্থ) কাজী কাদের নেওয়াজ
  • মরুদুলাল (গদ্যগ্রন্থ) : গোলাম মোস্তফা
  • মরুমায়া, মরুশিখা (প্রবন্ধ): যতীন্দ্রনাথ সেনগুপ্ত

'উচ্চ জীবন, উন্নত জীবন, মহৎ জীবন, মহাজীবন, মানবজীবন'

উচ্চ জীবন, উন্নত জীবন, মহৎ জীবন, মহাজীবন, মানবজীবন (প্রবন্ধগ্রন্থ): ডা. মোহাম্মদ লুৎফর রহমান

‘প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা’

প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা (গদ্যগ্রন্থ): কালীপ্রসন্ন ঘোষ

'সনেট সঞ্চয়ন, সনেট শতক, সনেটমালা'

সনেট সঞ্চয়ন, সনেট শতক, সনেটমালা (কাব্য): সুফী মোতাহার হোসেন

'ভাষা ও সাহিত্য', 'ভাষা ও সাহিত্য', ‘বঙ্গভাষা ও সাহিত্য’

  • ভাষা ও সাহিত্য (প্রবন্ধ) : ড. মুহম্মদ শহীদুল্লাহ
  • ভাষা ও সাহিত্য (প্রবন্ধ) : মুহম্মদ আবদুল হাই
  • বঙ্গভাষা ও সাহিত্য (প্রবন্ধ): ড. দীনেশচন্দ্র সেন

'সমাজ ও সাহিত্য', 'সাহিত্য ও সংস্কৃতি', 'সাহিত্য, সংস্কৃতি ও জীবন', 'সাহিত্য সম্ভার'

  • সমাজ ও সাহিত্য (প্রবন্ধ) : কাজী আব্দুল ওদুদ
  • সাহিত্য ও সংস্কৃতি (প্রবন্ধ) : মুহম্মদ আবদুল হাই
  • সাহিত্য, সংস্কৃতি ও জীবন (প্রবন্ধ): আবুল ফজল
  • সাহিত্য সম্ভার (প্রবন্ধ): কাজী দীন মুহম্মদ

'সংস্কৃতির ভাঙা সেতু', 'সংস্কৃতির চড়াই উৎরাই', 'সংস্কৃতির রূপান্তর', 'সংস্কৃতি কথা', 'সংস্কৃতির সংকট', ‘বাঙ্গালি সংস্কৃতি প্রসঙ্গ’

  • সংস্কৃতির ভাঙা সেতু (প্রবন্ধ): আখতারুজ্জামান ইলিয়াস
  • সংস্কৃতির চড়াই উৎরাই (প্রবন্ধ): শওকত ওসমান
  • সংস্কৃতির রূপান্তর (প্রবন্ধ): গোপাল হালদার
  • সংস্কৃতি কথা (প্রবন্ধ) মোতাহের হোসেন চৌধুরী
  • সংস্কৃতির সংকট (প্রবন্ধ): বদরুদ্দীন উমর
  • বাঙ্গালি সংস্কৃতি প্রসঙ্গ (প্রবন্ধ): গোপাল হালদার

'আধুনিক বাংলা ব্যাকরণ', ‘আধুনিক ভাষাতত্ত্ব’

  • আধুনিক বাংলা ব্যাকরণ (গবেষণাগ্রন্থ) : জগদীশচন্দ্র ঘোষ
  • আধুনিক ভাষাতত্ত্ব (গবেষণাগ্রন্থ) : আবুল কালাম মনজুর মোরশেদ

Related Question

View All
Updated: 4 months ago
  • মানিক বন্দ্যোপাধ্যায়-মা
  • প্রমথ চৌধুরী-চার ইয়ারি কথা
  • রবীন্দ্রনাথ ঠাকুর-চিত্রা
  • সত্যেন্দ্রনাথ দত্ত-কুহু ও কেকা
626
Updated: 10 months ago
  • সঞ্চিতা
  • সঞ্চয়িতা
  • চক্রবাক
  • ঝিলিমিলি
534
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই