নিষেকের পরে ডিম্বক পরিণত হয়-

Updated: 6 months ago
  • ফলে
  • ভ্রুণে
  • শস্যে
  • বীজে
1.9k
উত্তরঃ

নিষেকের পর গর্ভাশয় (ডিম্বাশয়) এবং ডিম্বকের বিভিন্ন পরিবর্তন :

      নিষেকের আগে                                  নিষেকের পরে বিকশিত হলে

(i) গর্ভাশয়                                             ফল
(ii) গর্ভাশয় প্রাচীর                                  ফলত্বক
(iii) ডিম্বক                                             বীজ
(iv) ডিম্বক বহিঃত্বক বা এক্সাইন               টেস্টা (বীজ বহিঃত্বক)
(v) ডিম্বক অন্তঃত্বক বা ইন্টাইন                টেগমেন (বীজ অন্তঃত্বক)
(vi) নিউসেলাস বা ভ্রুণপোষক টিস্যু         অধিকাংশ ক্ষেত্রে নিঃশেষ হয়ে যায়,  কিঞ্চিৎ থাকলে তা পেরিস্পার্ম (পরিভ্রুণ) হয়
(vii) ডিম্বাণু বা এগ                                ভ্রুণ (embryo)
(viii) সেকেন্ডারি নিউক্লিয়াস                   এন্ডোস্পার্ম বা সস্য
(ix) সহকারি কোষ বা সিনারজিড             নষ্ট হয়ে যায়
(x) অ্যান্টিপোডাল বা প্রতিপাদকোষ          নষ্ট হয়ে যায়
(xi) মাইক্রোপাইল বা ডিম্বকরন্ধ্র               বীজের মাইক্রোপাইল (বীজরন্ধ্র)
(xii) হাইলাম বা ডিম্বকনাভী                    হাইলাম (বীজনাভী)
(xiii) ফিউনিকুলাস বা ডিম্বকনাড়ী           বীজের বোঁটা (বীজবৃন্ত)
(xiv) ক্যালাজা বা ডিম্বকমূল                   নষ্ট হয়ে যায় (বীজমূল)

Shakib Al Hasan
Shakib Al Hasan
3 years ago

নিষেক (Fertilization):

শুক্রাণু নিউক্লিয়াস ও ডিম্বাণু নিউক্লিয়াসের একীভবনের মাধ্যমে ডিপ্লয়েড (2n) জাইগোট সৃষ্টির প্রক্রিয়াকে নিষেক বলে নিষেক একটি জটিল প্রক্রিয়া। বিভিন্ন প্রাণিগোষ্ঠী এমনকি একই প্রজাতির বিভিন্ন সদস্যেও এ প্রক্রিয়ার বৈচিত্র্য উল্লেখযোগ্য মানবদেহে যে নিষেক ঘটে তা প্রকৃতপক্ষে সেকেন্ডারি উওসাইট ও পরিণত শুক্রাণুর নিউক্লিয়াসের একীভবন। এ প্রক্রিয়ার ধাপগুলো নিম্নরূপঃ

• স্খলিত শুক্রাণুগুলোর অ্যাক্রোসোম থেকে হায়ালুরোনিডেজ নামক এনজাইম ক্ষরিত হয়। ডিম্বাণুর চারদিকে অবস্থিত ফলিকল কোষগুলো যে সব পদার্থের সাহায্যে পরস্পর যুক্ত থাকে সে সব পদার্থকে এ এনজাইম পরিপাকের মাধ্যমে শুক্রাণুর গমন পথের সৃষ্টি করে।

• গমন পথ ধরে শুক্রাণু লেজের সাহায্যে চালিত হয়ে ডিম্বাণুর জোনা পেলুসিডার বহির্দেশে এসে পৌঁছে (সেকেন্ডারি উওসাইটের চতুর্দিক ঘিরে অবস্থিত পুরু স্তরকে জোনা পেলুসিডা বলে)। এ স্তরে অবস্থিত বিশেষ সংগ্রাহক প্রোটিনে শুক্রাণুর মস্তকঝিল্লির সংগ্রাহকগুলো বন্ধনের সৃষ্টি করে।

• বন্ধনের ফলে উদ্দীপ্ত হয়ে শুক্রাণুমস্তক আরেক ধরনের এনজাইম ক্ষরণ করে। এ এনজাইম জোনা পেলুসিডার অংশকে হজম করে একটি পথের সৃষ্টি করে। এ পথ ধরে শুক্রাণু ডিম্বাণু-ঝিল্লির বহির্তলে এসে পৌঁছায়। এর মস্তকটি ডিম্বাণুর ভিলাই-সমৃদ্ধ প্লাজমামেমব্রেনের সাথে একীভূত হয় এবং ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে

• শুক্রাণু-মস্তক ডিম্বাণুর অভ্যন্তরে প্রবেশের সাথে সাথে ডিম্বাণুর বহির্দেশে অবস্থিত কর্টিকাল দানা (cortical বিভিন্ন granules) নামে পরিচিত লাইসোজোমগুলো এনজাইম ক্ষরণ করে । এনজাইমের প্রভাবে জোনা পেলুসিডা পুরু ও শক্ত হয়ে নিষেক ঝিল্লি (fertilization membrane) সৃষ্টি করে। ফলে আর কোনো শুক্রাণু নিষেকে অংশ নিতে পারে না । তা ছাড়া, এনজাইমের প্রভাবে জোনা পেলুসিডা শুক্রাণু-গ্রাহক প্রোটিনগুলোও নষ্ট হয়ে যায়, ফলে কোনো শুক্রাণুই আর জোনা পেলুসিডায় যুক্ত হতে পারে না।

• শুক্রাণু প্রবেশের ফলে সেকেন্ডারি উওসাইটটি উদ্দীপ্ত হয়ে দ্বিতীয় মিয়োটিক বিভাজন (মিয়োসিস-২) ঘটিয়ে পরিণত ডিম্বাণু ও দ্বিতীয় পোলার বডি সৃষ্টি করে। দ্বিতীয় পোলার বডি দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয় এবং শুক্রাণুর লেজ ডিম্বাণুর সাইটোপ্লাজমে মিশে যায় । এ সময় শুক্রাণু-নিউক্লিয়াসে ক্রোমাটিনগুলো ঢিলে-ঢালা হয়ে পড়ে, ফলে নিউক্লিয়াসটি স্ফীত হয় । এ পর্যায়ে শুক্রাণু ও ডিম্বাণু নিউক্লিয়াসকে যথাক্রমে পুরুষ ও স্ত্রী প্রোনিউক্লিয়াই (male and female pronuclei) বলে )

• পুরুষ প্রোনিউক্লিয়াসটি ডিম্বাণুর কেন্দ্রের দিকে অগ্রসর হয়ে স্ত্রী প্রোনিউক্লিয়াসের সাথে একীভূত হলে ডিম্বাণুটি ডিপ্লয়েড জাইগোটে (n + n = 2n) পরিণত হয়।

Related Question

View All
Updated: 11 months ago
  • গর্ভাশয়
  • সেকেন্ডারি নিউক্লিয়াস
  • ডিম্বক
  • ডিম্বাণু
932
  • অ্যাগামোস্পার্মি
  • অ্যাপোগ্যামি
  • অ্যাপোম্পোরি
  • অ্যান্ড্রোজেনেসিস
782
Updated: 11 months ago
  • ফল
  • ভ্রুণ
  • এন্ডোস্পার্ম
  • বীজ
1.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই