'পদ্মা মেঘনা যমুনা' কার রচিত উপন্যাস ?

Updated: 6 months ago
  • সৈয়দ ওয়ালীউল্লাহ
  • আবুল কালাম শামসুদ্দীন
  • আবু জাফর শামসুদ্দীন
  • আবু ইসহাক
  • শামসুদ্দীন আবুল কালাম
1.1k
ব্যাখ্যাঃ

‘পদ্মা মেঘনা যমুনা’ উপন্যাসটির রচয়িতা হলেন আবু জাফর শামসুদ্দীন। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ কীর্তি এবং বাংলা সাহিত্যের একটি উল্লেখযোগ্য আঞ্চলিক উপন্যাস।

আবু জাফর শামসুদ্দীন (১৯১১-১৯৮৯) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ। তিনি ১৯১১ সালের ১২ই মার্চ ঢাকার দক্ষিণগাঁও (বর্তমান রূপগঞ্জ উপজেলা, নারায়ণগঞ্জ জেলা) গ্রামে জন্মগ্রহণ করেন। তার লেখালেখিতে বাংলাদেশের গ্রামীণ জীবন, সমাজ ও রাজনীতির চিত্র উঠে এসেছে। 'পদ্মা মেঘনা যমুনা' উপন্যাসে তিনি বাংলাদেশের নদ-নদী বিধৌত অঞ্চলের মানুষের জীবন, সংগ্রাম ও ঐতিহ্যকে তুলে ধরেছেন।

তার অন্যান্য উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:

        
  • উপন্যাস: ভাওয়াল গড়ের উপাখ্যান, প্রপঞ্চ, সংকর সমাজ, মুক্তি
  •     
  • গল্পগ্রন্থ: জীবন, পরস্ত্রী
  •     
  • স্মৃতিকথা: আত্মস্মৃতি, আমার কাল আমার দেশ

অন্যান্য অপশনের লেখকদের কিছু বিখ্যাত কাজ নিচে উল্লেখ করা হলো, যা প্রশ্নোক্ত উপন্যাসের সাথে সম্পর্কিত নয়:

        
  • সৈয়দ ওয়ালীউল্লাহ: তাঁর বিখ্যাত উপন্যাসগুলো হলো 'লালসালু', 'চাঁদের অমাবস্যা', 'কাঁদো নদী কাঁদো'।
  •     
  • আবুল কালাম শামসুদ্দীন: তিনি ছিলেন একজন প্রখ্যাত সাংবাদিক ও লেখক। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে আত্মজীবনীমূলক গ্রন্থ 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'।
  •     
  • আবু ইসহাক: তাঁর বিখ্যাত উপন্যাস 'সূর্যদীঘল বাড়ী' এবং 'মহাপতঙ্গের পথে'।
Sumaiya Mim
Sumaiya Mim
2 weeks ago
শামসুদ্দীন আবুল কালাম (১৯২৬-১৯৯৭)

বাংলাদেশের একটি বিশেষ এলাকার জীবনপ্রবাহকে শামসুদ্‌দীন আবুল কালাম প্রাণবন্তরূপে পরিবেশন করে মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। নিম্নবর্গের শ্রমজীবী মানুষ ছিল তাঁর সাহিত্যের প্রধান উপজীব্য এবং এসকল মানুষের প্রতি ছিল প্রগাঢ় সহানুভূতি। তাঁর গল্প-উপন্যাসে সমকালীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট চিত্রিত হয়েছে।

  • শামসুদ্দীন আবুল কালাম আগস্ট, ১৯২৬ সালে ঝালকাঠি জেলার নলছিটির কামদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তাঁর প্রকৃত নাম আবুল কালাম শামসুদ্দীন। 'দৈনিক আজাদ' পত্রিকার সম্পাদকের নাম তাঁর নামের সাথে মিলে যাওয়ায় তিনি ১৯৫৫ সালে পত্র-পত্রিকায় ঘোষণা দিয়ে 'শামসুদ্দীন আবুল কালাম' নামে পরিচিত হন।
  • তিনি 'মাহেনও' (১৯৪৯) পত্রিকার সম্পাদক ছিলেন।
  • তিনি ১৯৯৪ সালে 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' পান।
  • তিনি ১০ জানুয়ারি, ১৯৯৭ সালে ইতালির রোমে মৃত্যুবরণ করেন। তাঁকে ঢাকায় সমাহিত করা হয়।

তাঁর উপন্যাসগুলোঃ

'আলমনগরের উপকথা' (১৯৫৪): সামন্তবাদ ও ধনতন্ত্রের চারিত্রিক বৈশিষ্ট্য এবং উভয়ের দ্বন্দ্বের ফলে গণচেতনার প্রকাশই এ উপন্যাসের মূল বিষয়।

'কাশবনের কন্যা' (১৯৫৪): এ উপন্যাসে বরিশাল অঞ্চলের ভূপ্রকৃতি, লোকজীবন, গ্রামীণ দিগন্ত ফটোগ্রাফিকভাবে চিত্রায়িত। এ গ্রামে দুঃখ-দারিদ্র্য থাকলেও গ্রামই সুখের স্বর্গ, সমস্ত বিশ্বাসের আধার। চরিত্র: শিকদার, হোসেন, মেহেরজান, জোবেদা।

কাশবনের কন্যা (উপন্যাস)শামসুদ্দীন আবুল কালাম
কুঁচবরণ কন্যা (কাব্যগ্রন্থ)কুঁচবরণ কন্যা (কাব্যগ্রন্থ)
ধানকন্যা (গল্প)আলাউদ্দিন আল আজাদ

'জায়জঙ্গল' (১৯৭৩): এতে সুন্দরবনের জনবিরল বনজঙ্গলঘেরা পরিবেশ চিত্রায়িত হয়েছে। উপন্যাসের পটভূমি সুন্দরবন হলেও চরিত্রগুলো এ অঞ্চলের নয়, সবাই সেটেলার। জনসংখ্যা, দারিদ্র্যের চাপে তারা পিতৃপুরুষের নিবাসভূমি ছেড়ে সমুদ্র তীরবর্তী শ্বাপদসংকুল সুন্দরবন অঞ্চলে বাস করতে বাধ্য হয়েছে।

'সমুদ্র বাসর' (১৯৮৬): বৃহত্তর বরিশাল জেলার দক্ষিণাঞ্চলের সমুদ্রতীরবর্তী জনজীবনকে কেন্দ্র করে রচিত এ উপন্যাস।

'দুই মহল' (১৯৫৫), 'জীবনকাব্য' (১৯৫৬), "কাঞ্চনমালা' (১৯৬১), 'মনের মতো ঠাঁই' (১৯৮৫), 'যার সাথে যার' (১৯৮৬), 'নবান্ন' (১৯৮৭), 'কাঞ্চনগ্রাম' (১৯৯৮)।

তাঁর গল্পগ্রন্থসমূহ

'অনেক দিনের আশা' (১৯৫২): এ গ্রন্থের গল্প 'মৌসুম'। 'ঢেউ' (১৯৫৩), 'পথ জানা নেই' (১৯৫৩), 'দুই হৃদয়ের তীর' (১৯৫৫), 'শাহের বানু' (১৯৫৭), 'পুঁই ডালিমের কাব্য' (১৯৮৭)।

Related Question

View All
Updated: 1 year ago
  • শামসুদদীন আবুল কালাম
  • সরবদার জয়নউদ্দিন
  • আবুল ফজন
  • আলাউদ্দিন আল আজাদ
2.9k
  • শামসুদ্দীন আবুল কালাম
  • আবু জাফর শামসুদ্দীন
  • শওকত আলী
  • আবুল মনসুর আহমদ
1.5k
  • ১৯৮৫
  • ১৯৮৭
  • ১৯৮৮
  • ১৯৮৯
626
  • আবু জাফর শামসুদ্দীনের
  • কবি সুফিয়া কামালের
  • সৈয়দ আলী আহসানের
  • কাজী নজরুল ইসলামের
410
Updated: 10 months ago
  • ১৯১৭
  • ১৯২১
  • ১৯১৯
  • ১৯২৩
955
Updated: 1 year ago
  • প্রমথ চৌধুরি
  • কাজী নজরুল ইসলাম
  • আবু জাফর শামসুদ্দিন
  • জহির রায়হান
1.3k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই