”বটতলার উপন্যাস” গ্রন্থ কে রচনা করেন?
-
ক
রাবেয়া খাতুন
-
খ
রাজিয়া খান
-
গ
রিজিয়া রহমান
-
ঘ
আনোয়ারা সৈয়দ হক
ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রাজিয়া খানের জন্ম ১৯৩৬ সালের ১৬ ফেব্রুয়ারি ফরিদপুরে। তার প্রকাশিত উপন্যাসগুলো হলো ‘বটতলার উপন্যাস’ (১৯৫৯), ‘অনুকল্প’ (১৯৫৯) ‘প্রতিচিত্র’ (১৯৭৬), ‘চিত্রকাব্য’ (১৯৮০), ‘দ্রৌপদী’ (১৯৯৩), ‘পাদবিক’ (১৯৯৮) ইত্যাদি। রিজিয়া রহমানের উল্লেখযোগ্য উপন্যাস ঘর - ভাঙা - ঘর, উত্তর পুরুষ, রক্তের অক্ষয়, বং থেকে বাংলা, অলিখিত উপাখ্যান, অরণ্যের কাছে ঝড়ের মুখোমুখি, সবুজ পাহাড়, ধবল জ্যোৎস্না, হে মানবী ইত্যাদি।
রাজিয়া খান (১৯৩৬-২০১১)
বাংলাদেশের উপন্যাসে নারী ভাবমূর্তি সৃষ্টিতে বিশেষ অবদান রাখেন রাজিয়া খান। পঞ্চাশের দশকে সাহিত্য ও সংস্কৃতির অনুরাগী ও প্রগতিবাদী লেখিকা হিসেবে প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
- রাজিয়া খান ১৬ ফেব্রুয়ারি, ১৯৩৬ সালে ফরিদপুরে জন্মগ্রহণ করেন।
- প্রকৃত নাম রাজিয়া আমিন খান।
- তিনি অবজারভার পত্রিকায় 'কালচার কেটল' শিরোনামে নিয়মিত ব্যঙ্গ কলাম লিখতেন।
- তিনি বাংলা একাডেমি পুরস্কার (১৯৭৫), একুশে পদক (১৯৯৭) পান।
- তিনি ২৮ ডিসেম্বর, ২০১১ সালে ঢাকায় মারা যান।
তাঁর রচিত উপন্যাসসমূহ:
'বটতলার উপন্যাস' (১৯৫৮): এটি তাঁর প্রথম প্রকাশিত সার্থক ট্রাজিক উপন্যাস, যা তিনি মাত্র ১৮ বছর বয়সে লিখেন। মঈন নামক কেন্দ্রীয় চরিত্রের আত্মকথনের মধ্য দিয়ে ১৯৪৭ সালের দেশবিভাগের পরবর্তী সময়ের এ উপমহাদেশের সমাজ, সময় ও রাষ্ট্রের জটিল ও দ্বন্দ্বময় ঘাত-সংঘাত সার্থকভাবে ফুটে উঠেছে।
'অনুকল্প' (১৯৫৯): এটি জটিল মনস্তাত্ত্বিক সার্থক উপন্যাস। দুজন যুবক-যুবতী, যারা বাল্যে একই মহিলার স্তন্যপান করেছিল, তাদের মধ্যকার প্রেমঘটিত মনস্তাত্ত্বিক পটভূমিতে এ উপন্যাস রচিত।
'দ্রৌপদী' (১৯৯৩): এটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
'প্রতিচিত্র' (১৯৭৬), 'চিত্রকাব্য' (১৯৮০), 'হে মহাজীবন' (১৯৮৩), 'পাদবিক' (১৯৯৮), 'উপসংহার'।
Related Question
View All-
ক
দিলারা হাশেম
-
খ
রাজিয়া খান
-
গ
রিজিয়া রহমান
-
ঘ
সেলিনা হোসেন
-
ক
রশীদ করিম
-
খ
রাজিয়া খান
-
গ
রাহাত খান
-
ঘ
রফিক আজাদ
-
ক
রাজিয়া খান
-
খ
সেলিনা হোসেন
-
গ
রাজিয়া মজিদ
-
ঘ
সেলিনা বাহার জামান
-
ক
দিলারা হাশেম
-
খ
রাজিয়া খান
-
গ
রিজিয়া রহমান
-
ঘ
সেলিনা হোসেন
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন