বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়?

Updated: 1 month ago
  • ১২ অক্টোবর ১৯৭২
  • ১৬ ডিসেম্বর ১৯৭২
  • ২৬ মার্চ ১৯৭৩
  • ১৬ ডিসেম্বর ১৯৭৩
7.2k
ব্যাখ্যাঃ

বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম ১৯৭২ সালের ১২ অক্টোবর গণপরিষদের দ্বিতীয় অধিবেশনে উত্থাপিত হয়। তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ড. কামাল হোসেন এই খসড়া সংবিধান বিল আকারে গণপরিষদে পেশ করেন।

এর আগে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যবিশিষ্ট 'সংবিধান প্রণয়ন কমিটি' গঠন করা হয়। গণপরিষদে দীর্ঘ আলোচনার পর ১৯৭২ সালের ৪ নভেম্বর সংবিধানটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং একই বছরের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর করা হয়।

           ১১ এপ্রিল ১৯৭২: কমিটি গঠন         ১২ অক্টোবর ১৯৭২: সংবিধান উত্থাপন         ৪ নভেম্বর ১৯৭২: সংবিধান গৃহীত         ১৬ ডিসেম্বর ১৯৭২: সংবিধান কার্যকর

সংবিধান সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ: ১২ অক্টোবর ১৯৭২: খসড়া উত্থাপন; ৪ নভেম্বর ১৯৭২: সংবিধান গ্রহণ (সংবিধান দিবস); ১৬ ডিসেম্বর ১৯৭২: সংবিধান কার্যকর; ২৬ মার্চ ১৯৭৩: প্রথম সংসদ নির্বাচনের পর সংবিধানের প্রথম সংশোধনীর পথচলা।

জনগনের পক্ষ থেকে সংবিধান রচনার গুরুদ্বায়িত্ব যে সাংবিধানিক কমিটির মাধ্যমে সম্পাদিত হয় তাকে গণপরিষদ বলে। এই গণপরিষদ ১৯৭১ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত অস্থায়ী সংসদ হিসাবে কার্যকর ছিল। ১৯৭০ সালের ৭ ডিসেম্বর এবং ১৭ জানুয়ারি যথাক্রমে পাকিস্তান জাতীয় ও প্রাদেশিক নির্বাচনে নির্বাচিত ৪৬৯ জন সদস্যের মধ্যে ৪০৩ জন গণপরিষদ সদস্য তালিকায় স্থান পান।

সাল/ব্যক্তি

বিবরণ

১১ জানুয়ারি, ১৯৭২

অস্থায়ী সাংবিধানিক আদেশ জারি করেন বঙ্গবন্ধু ।

২৩ মার্চ, ১৯৭২

গণপরিষদের আদেশ জারি করা হয়।

রাষ্ট্রপতি আবু সাঈদ চৌধুরী

গণপরিষদের আদেশ জারি করেন।

১০ এপ্রিল, ১৯৭২

গণপরিষদের প্রথম অধিবেশন বসে।

মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ

প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন।

শাহ আব্দুল হামিদ

প্রথম অধিবেশনে স্পিকার ছিলেন।

মোহাম্মদ উল্লাহ

প্রথম অধিবেশনে ডেপুটি স্পিকার ছিলেন।

১১ এপ্রিল, ১৯৭২

সংবিধান রচনা কমিটি গঠন করা হয়।

১৭ এপ্রিল, ১৯৭২

সংবিধান প্রণয়ন কমিটি প্রথম অধিবেশন সম্পন্ন করে।

১২ অক্টোবর, ১৯৭২

সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করা হয়।

৪ নভেম্বর, ১৯৭২

খসড়া সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হয়।

সংবিধান দিবস ৪ নভেম্বর পালিত হয় ।

বাংলা ১৮ই কার্তিক, ১৩৭৯ বঙ্গাব্দ।

১৪ ও ১৫ ডিসেম্বর, ১৯৭২

গণপরিষদের সদস্যগণ খসড়া সংবিধানে স্বাক্ষর করেন।

প্রথম স্বাক্ষর করেন শেখ মজিবুর রহমান।

১৬ ডিসেম্বর, ১৯৭২

সংবিধান কার্যকর ও গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হয়।

সংবিধান প্রণয়ন কমিটি

সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের সংবিধান রচনা কমিটির গঠন করা হয়। এই কমিটি ১৭ এপ্রিল, ১৯৭২ সালে প্রথম অধিবেশন সম্পন্ন করে। কমিটিতে একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া আক্তার বানু। একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেন গুপ্ত।

Related Question

View All
  • ১৯০৫ সালে
  • ১৭৫৭ সালে
  • ১৯১১ সালে
  • ১৮৫৭ সালে
169
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই