বাংলা ছাপার অক্ষরের জনক কে?

Updated: 6 months ago
  • পঞ্চানন কর্মকার
  • চার্লস উইলকিন্স
  • ব্রাসি হ্যালহেড
  • ক ও খ
62
ব্যাখ্যাঃ

বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাসে চার্লস উইলকিন্স এবং পঞ্চানন কর্মকার উভয়ই অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যাদের অবদান বাংলা ছাপার অক্ষর বা টাইপ তৈরির ক্ষেত্রে অপরিহার্য।

        
  • চার্লস উইলকিন্স: তিনি ছিলেন একজন ব্রিটিশ প্রাচ্যবিদ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারী। ১৭৭৮ সালে প্রকাশিত নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের 'A Grammar of the Bengal Language' বইয়ের জন্য তিনি প্রথম বাংলা টাইপ ডিজাইন ও তৈরির উদ্যোগ নেন। তিনিই প্রথম বাংলা অক্ষরের নকশা তৈরি করেন এবং এর ঢালাইয়ের কাজ তত্ত্বাবধান করেন। তাকে 'ভারতের ক্যাক্সটন' বলা হয় এবং বাংলা মুদ্রণ শিল্পের পথপ্রদর্শক হিসেবে গণ্য করা হয়।
  •     
  • পঞ্চানন কর্মকার: তিনি ছিলেন চার্লস উইলকিন্সের অধীনে কাজ করা একজন বাঙালি কারিগর ও টাইপ-ঢালাই শিল্পী। উইলকিন্স তাকে টাইপ তৈরির কৌশল শেখান। পঞ্চানন কর্মকার এই কাজ এত নিপুণভাবে আয়ত্ত করেন যে তিনি নিজেই পরবর্তীতে বাংলাসহ বিভিন্ন ভারতীয় ভাষার জন্য অসংখ্য টাইপ তৈরি করেন এবং বাংলা মুদ্রণশিল্পের ইতিহাসে এক কিংবদন্তী হয়ে ওঠেন। তাকে প্রথম বাঙালি টাইপ-ঢালাই শিল্পী এবং বাংলা মুদ্রণাক্ষরের জনক হিসেবেও অভিহিত করা হয়, কারণ তার হাতেই বাংলা টাইপের ব্যবহারিক রূপ ও উৎকর্ষ সাধিত হয়।

চার্লস উইলকিন্স উদ্যোগী ও নকশাকার হিসেবে এবং পঞ্চানন কর্মকার দক্ষ কারিগর ও নির্মাতা হিসেবে বাংলা ছাপার অক্ষরের সৃষ্টি ও বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছেন। তাই, 'বাংলা ছাপার অক্ষরের জনক' হিসেবে এই দুইজনের অবদানকে যৌথভাবে স্বীকৃতি দেওয়া হয়।

Sumaiya Mim
Sumaiya Mim
3 weeks ago

শ্রীরামপুর মিশন ভারতে খ্রিষ্টানদের নিজস্ব প্রথম প্রচার সংঘ। ১৭৯৩ সালে উইলিয়াম কেরী খিস্টধর্ম প্রচারের উদ্দেশ্যে বাংলায় আসেন। তিনি উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যানের সহায়তায় ডেনমার্কের শাসনাধীন পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরে ১০ জানুয়ারি, ১৮০০ সালে 'শ্রীরামপুর মিশন' প্রতিষ্ঠা করেন। ঐ বছরের মার্চ মাসে শ্রীরামপুর মিশনের প্রেস প্রতিষ্ঠিত হয়। ১৮০৮ সালে মিশনের মালিকানা ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে চলে যায়। শ্রীরামপুর মিশন থেকে পরবর্তীতে 'রামায়ণ', 'মহাভারত' সহ একাধিক পুস্তক প্রকাশিত হয়। ১৮১৮ সালে এ মিশন থেকে 'দিকদর্শন' ও ‘সমাচার দর্পন’ নামে দুটি পত্রিকা প্রকাশিত হয়। ১৮৪৫ সালে শ্রীরামপুর মিশন বন্ধ হয়ে যায় কিন্তু এ প্রেস ১৮৫৫ সাল পর্যন্ত চালু ছিল।

১৭৭৭ সালে জেমস হিকি নামের একজন ভাগ্যান্বেষী প্রথম কাঠের প্রেস তৈরি করে বাংলায় মুদ্রণ ব্যবসা চালু করেন। ওয়ারেন হেস্টিংস এর অনুরোধে ব্রাসি হ্যালহেড বাংলা ব্যাকরণের বই লিখার পর ছাপার যন্ত্র বা বাংলা মুদ্রণ হরফ না থাকায় হেস্টিংস তাঁর অধীনস্ত কর্মচারী চার্লস্ উইলকিন্সকে হরফ তৈরির নির্দেশ দেন। উইলকিন্স পরে পঞ্চানন কর্মকারের সহায়তায় বাংলা মুদ্রণ হরফ তৈরি করেন। ইংরেজরা ছাপাখানা তৈরি করেছিলেন প্রথমত ইংরেজ কর্মচারীদের বাংলা শেখানোর বই ও অভিধান প্রকাশ এবং দ্বিতীয়ত বাইবেলের অনুবাদ প্রকাশের জন্য।

  • ভারতীয় উপমহাদেশে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৪৯৮ সালে গোয়ায় (এটি ছিলো পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র)।
  • ১৭৭৮ সালে চার্লস্ উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠিত করেন। তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেন বলে তাঁকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।
  • বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার।
  • ১৮০০ সালে উইলিয়াম কেরী জোশুয়া মার্সম্যানের সহযোগিতায় শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপন করেন।
  • শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়:
    • গ্রন্থ: 'রামায়ণ', 'মহাভারত' ইত্যাদি।
    • পত্রিকা: 'দিকদর্শন', 'সমাচার দর্পণ' প্রভৃতি।
  • বাংলাদেশে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ১৮৪৭ সালে রংপুরে 'বার্তাবহ যন্ত্র' নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়।
  • ঢাকায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় ‘বাংলা প্রেস’- ১৮৬০ সালে । এখান থেকেই দীনবন্ধু মিত্রের 'নীলদর্পণ' প্রকাশিত হয়।

Related Question

View All
  • পঞ্চানন দে
  • পাওজন্য কর্মকার
  • পঞ্চানন কর্মকার
  • পঞ্চানন সহা
581
Updated: 1 year ago
  • ছােটনাগপুর
  • সুতানটি
  • রংপুর
  • মুর্শিদাবাদ
  • হুগলি
872
  • চন্দননগরে
  • ঢাকায়
  • কলকাতায়
  • হুগলিতে
  • বর্ধমানে
1k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই