বাংলা ভাষায় প্রথম কোরান শরীফ অনুবাদ করেন কে?
-
ক
গিরীশচন্দ্র সেন
-
খ
স্যার জগদীশ চন্দ্র বসু
-
গ
ঈম্বরচন্দ্র বিদ্যাসাগর
-
ঘ
রাজা রামমোহন রায়
বাংলা ভাষায় প্রথম কোরআন অনুবাদ করেন ভাই গিরীশচন্দ্র সেন। তার পৈতৃক বাড়ি নরসিংদী জেলায়। স্যার জগদীশচন্দ্র বসুকে বলা হয় 'গাছের জীবন আছে' তত্ত্বের জনক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন বাংলা গদ্যের জনক এবং সতীদাহ প্রথা বিলোপের অন্যতম নায়ক হলেন রাজা রামমোহন রায়।
পবিত্র কোরআন বাংলায় প্রথম অনুবাদকারী গিরিশচন্দ্র সেন (ভাই)। বাঙালি মুসলিমদের জন্য মুসলিম ধর্মগ্রন্থ বঙ্গানুবাদ ও মহাপুরুষদের জীবনী রচনা করে তিনি অমর হয়ে আছেন। ধর্মচর্চা যে শুধু আপনধর্মের গুণকীর্তন ও মাহাত্ম্য বর্ণনা নয়, পরধর্ম ও মতের ভালো দিকগুলোর প্রকাশ ও উন্মোচন, গিরিশচন্দ্র তা দেখিয়েছেন।
- গিরিশচন্দ্র সেন নারায়ণগঞ্জ জেলার পাঁচদোনা গ্রামে ১৮৩৫ সালে জন্মগ্রহণ করেন।
- তিনি ১৮৮১-৮৬ সালে পবিত্র কোরআন অনুবাদ করেন।
- তিনি 'মহিলা' (১৮৯৫) পত্রিকার সম্পাদক এবং 'সুলভসমাচার' ও 'বঙ্গবন্ধু' পত্রিকার সহযোগী সম্পাদক ছিলেন।
- তিনি ১৫ আগস্ট, ১৯১০ সালে মারা যান।
গিরিশচন্দ্র সেন ব্রাহ্মধর্ম ধর্মের অনুসারী ছিলেন । ১৮৭১ সালে কেশবচন্দ্র সেন ও বিজয়কৃষ্ণ গোস্বামীর প্রভাবে ব্রাহ্মধর্মে দীক্ষা লাভ করেন। ব্রাহ্মসমাজ তাঁর কর্মনিষ্ঠায় মুগ্ধ হয়ে তাকে 'ভাই' উপাধিতে ভূষিত করেন।
গিরিশচন্দ্র সেনের সাহিত্যকর্মসমূহঃ
'তাপসমালা' (১৮৮০-১৮৯৬): এটি ফারসি ভাষায় রচিত মাওলানা ফরিদুদ্দিন আক্তারের 'তাজকেরাতুল আওলিয়া' অবলম্বনে রচিত। এতে ৯৬ জন ওলি-আওলিয়ার জীবন কাহিনি বর্ণিত। এটি বাংলা সাহিত্যে সুফী-দরবেশদের জীবন কাহিনি নিয়ে রচিত প্রথম গ্রন্থ।
'মহাপুরুষ চরিত' (১৮৮২-১৮৮৭): এটি তাঁর মৌলিক গ্রন্থ।
'গোলেস্তাঁ ও বুস্তার হিতোপাখ্যানমালা': এটি দুই খণ্ডে বিভক্ত ছিল। গ্রন্থটি তৎকালীন পূর্ববঙ্গ ও আসামের বিভিন্ন বিদ্যালয়ের পাঠ্যসূচি ছিল।
'হাদিস বা মেসকাত মসাবিহের' (১৮৯২-১৮৯৮), 'তত্ত্বরত্নমালা', 'বনিতা বিনোদন', 'রামকৃষ্ণ পরমহংসের উক্তি ও জীবনী'।
Related Question
View All-
ক
কাজী আকরাম হোসেন
-
খ
শেখ আব্দুল জব্বার
-
গ
গোলাম মোস্তফা
-
ঘ
গিরিশচন্দ্র সেন
-
ক
গোলাম মোস্তফা
-
খ
ফররুখ আহমেদ
-
গ
গিরিশচন্দ্র সেন
-
ঘ
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
-
ক
আবুল ফজল
-
খ
মোহাম্মদ নজিবর রহমান
-
গ
গিরিশচন্দ্র সেন
-
ঘ
কাজী নজরুল ইসলাম
-
ক
হিন্দু ধর্ম
-
খ
খ্রিস্ট ধর্ম
-
গ
ব্রাহ্ম ধর্ম
-
ঘ
নাথ ধর্ম
-
ক
মীর মোশাররফ হোসেন
-
খ
মাওলানা আকরাম খান
-
গ
মুহাম্মদ হাবিবুর রহমান
-
ঘ
গিরিশচন্দ্র সেন
-
ক
কাজী নজরুল ইসলাম
-
খ
মৌলানা আকরাম খাঁ
-
গ
ভাই গিরিশচন্দ্র
-
ঘ
মাওলানা নূরুর রহমান
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন