বায়ুমণ্ডলে যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় -

Updated: 1 week ago
  • স্ট্রাটোস্ফিয়ার

  • ট্রপোস্ফিয়ার

  • আয়োনোস্ফিয়ার

  • ওজোন স্তর

15.2k
ব্যাখ্যাঃ

বায়ুমণ্ডলের আয়নোস্ফিয়ার (Ionosphere) স্তরে প্রচুর পরিমাণে ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত কণা বা আয়ন (Ion) এবং মুক্ত ইলেকট্রন বিদ্যমান থাকে। সূর্যালোক এবং মহাজাগতিক রশ্মির প্রভাবে বায়ুমণ্ডলীয় গ্যাসসমূহ আয়নিত হয়ে এই স্তরের সৃষ্টি করে। পৃথিবী থেকে প্রেরিত বেতার তরঙ্গ (Radio Waves) আয়নোস্ফিয়ারের এই মুক্ত ইলেকট্রন স্তরে বাধা পেয়ে পুনরায় পৃথিবীতে প্রতিফলিত হয়ে ফিরে আসে, যা দূরবর্তী স্থানে বেতার যোগাযোগের মূল ভিত্তি হিসেবে কাজ করে।

                           আয়নোস্ফিয়ার (Ionosphere)                    স্ট্রাটোস্ফিয়ার (Stratosphere)               ট্রপোস্ফিয়ার (Troposphere)               পৃথিবী (Earth)                    প্রেরক যন্ত্র                    গ্রাহক যন্ত্র                                                  বেতার তরঙ্গ   

অন্যান্য অপশন: ট্রপোস্ফিয়ার: বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর যেখানে মেঘ, বৃষ্টি ও ঝড়ের মতো আবহাওয়াগত পরিবর্তন ঘটে; স্ট্রাটোস্ফিয়ার: শান্ত ও শুষ্ক স্তর যেখানে জেড বিমান চলাচল করে; ওজোন স্তর: স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত যা ক্ষতিকর অতিবেগুনী রশ্মি (UV rays) শোষণ করে।

বায়ুমণ্ডলীয় স্তর (Atmospheric Layer)

বায়ুমণ্ডল যে সমস্ত উপাদানে গঠিত তাদের বৈশিষ্ট্যের (যেমন, উষ্ণতা, চাপ, ঘনত্ব) ভিত্তিতে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে একে চারটি স্তরে ভাগ করা যায়। যথা-

ক) ট্রপোমণ্ডল (Troposphere) খ) স্ট্রাটোমণ্ডল (Stratosphere) গ) মেসোমণ্ডল (Mesosphere) ঘ) তাপমণ্ডল (Thermosphere)

ট্রপোমণ্ডল (Troposphere)

ভূ-পৃষ্ঠের নিকটমত বায়ু স্তরকে বলে ট্রপোমণ্ডল। এ স্তরের গভীরতা মেরু এলাকায় ৮ কিলোমিটার এবং নিরক্ষীয় এলাকায় ১৬ থেকে ১৯ কিলোমিটার। আবহাওয়া ও জলবায়ুজনিত যাবতীয় প্রক্রিয়ার বেশির ভাগ বায়ুমণ্ডলের এই স্তরে ঘটে।

ট্রপোবিরতি

ট্রপোমণ্ডলের সীমানা ওপরের দিকে হঠাৎ করে শেষ না হয়ে ধীরে ধীরে এর গুণাবলি পরিবর্তিত হয়ে পরবর্তী স্তর স্ট্রাটোমন্ডলের গুণাবলির সঙ্গে মিশে গেছে। ট্রপোমন্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি (Tropopause)।

স্ট্রাটোমণ্ডল ও স্ট্রাটোবিরতি

বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরটির নাম স্ট্রাটোমণ্ডল যা ওপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ওজন (O3) স্তর বায়ুমণ্ডলের এ স্তরে অবস্থিত। এ স্তরের ওপরেই অবস্থান করে স্ট্রাটোবিরতি।

মেসোমণ্ডল ও মেসোবিরতি

স্ট্রাটোবিরতির ওপরের স্তর থেকে প্রায় ৮০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশকে মেসোমণ্ডল বলে। এ স্তরের ওপরেই অবস্থান করে মেসোবিরতি।

তাপমণ্ডল

মেসোবিরতির ওপরের অংশ থেকে তাপমন্ডল শুরু হয়। তাপমণ্ডল মেসোমণ্ডল হতে উপরের দিকে যথাক্রমে আয়নোস্ফিয়ার, এক্রোস্ফিয়ার ও ম্যাগনিটোস্ফিয়ার নামক তিনটি স্তরে বিভক্ত। বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে।

মেরুজ্যোতি বা অরোরা

মেরু এলাকায় রাতের আকাশে উজ্জ্বল রঙিন আলোর দীপ্তি দৃশ্যমান হয়। এই বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যকে মেরুজ্যোতি বলে। মেরুজ্যোতির কারণ আবহাওয়ামণ্ডলের উচ্চতম স্তরে বৈদ্যুতিক বিচ্যুতি।

Related Question

View All
  • স্ট্রাটোমন্ডল
  • মোসোমন্ডল
  • ট্রপোমণ্ডল
  • এক্সোমন্ডল
37
Updated: 1 month ago
  • ট্রপোমণ্ডল
  • স্ট্র্যাটোমণ্ডল
  • মেসোমণ্ডল
  • তাপমণ্ডল
211
  • মেসোস্ফিয়ার
  • ট্রপোস্ফিয়ার
  • থার্মোস্ফিয়ার
  • স্ট্র্যাটোস্ফিয়ার
322
  • ট্রপোস্ফিয়ার
  • এক্সোস্ফিয়ার
  • স্ট্র্যাটোস্ফিয়ার
  • আয়নস্ফিয়ার
2.6k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই