ব্যাকরণের কোন অংশে কারক সম্পর্কে আলোচনা করা হয়?

Updated: 1 day ago
  • ধ্বনিতত্ত্ব
  • অর্থতত্ত্ব
  • বাক্যতত্ত্ব
  • রূপতত্ত্ব
17.4k
উত্তরঃ

বাংলা ব্যাকরণের মূল ৪টি অংশে যে সব বিষয় আলোচনা করা হয়, সেগুলো নিচে একটি ছকের মাধ্যমে দেয়া হলো:

ব্যাকরণের অংশ

আলোচ্য বিষয়

ধ্বনিতত্ত্ব (Phonology)

(ধ্বনি সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। )

ধ্বনির উচ্চারণবিধি

ধ্বনি পরিবর্তন

সন্ধি/ধ্বনিসংযোগ (সন্ধি ধ্বনির মিলন। তাই এটি ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। )

ণত্ব ও ষত্ব বিধান

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology)

(শব্দ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। )

সমাস (সমাস শব্দের মিলন। তাই এটি শব্দতত্ত্বে আলোচিত হয়। )

প্রকৃতি - প্রত্যয় (প্রকৃতি - প্রত্যয় শব্দ নিয়ে কাজ করে। মনে রাখা দরকার, প্রকৃতি মাত্রই প্রাতিপদিক বা ক্রিয়াপদ, অর্থাৎ স্বাধীন শব্দ। )

উপসর্গ (উপসর্গ নিজে শব্দ না হলেও শব্দ ছাড়া এর কোনো প্রয়োজন নেই। উপরন্তু উপসর্গ নতুন শব্দ তৈরির একটি উল্লেখযোগ্য হাতিয়ারও বটে। )

বচন

পুরুষ ও স্ত্রীবাচক শব্দ

দ্বিরুক্ত শব্দ

সংখ্যাবাচক শব্দ

পদাশ্রিত নির্দেশক

ধাতু

শব্দের শ্রেণীবিভাগ

বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax)

(বাক্য সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। )

পদ প্রকরণ (শব্দ বাক্যে ব্যবহৃত হলে তখনই সেটাকে পদ বলে। তাই পদ বাক্যের ও পদ প্রকরণ বাক্যতত্ত্বের অন্তর্গত। )

ক্রিয়াপদ

কারক ও বিভক্তি (বাক্যের ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলে। বাক্যের অন্তর্গত পদ নিয়ে কাজ করে বলে কারকও বাক্যতত্ত্বের অন্তর্গত। )

কাল

পুরুষ

অনুসর্গ

বাগধারা

বাচ্য

উক্তি

যতি ও ছেদ চিহ্ন (বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে যতি বা ছেদ চিহ্ন ব্যবহার হয়। অর্থাৎ, এরা বাক্যের সঙ্গে সম্পর্কিত। )

বাক্যের প্রকারভেদ

বাক্যে পদ - সংস্থাপনার ক্রম বা পদক্রম

অর্থতত্ত্ব (Semantics)

(অর্থ সম্পর্কিত বিষয়াদি এখানে আলোচিত হয়। )

শব্দের অর্থবিচার

বাক্যের অর্থবিচার

অর্থের প্রকারভেদ; মুখ্যার্থ, গৌণার্থ, বিপরীতার্থ

ড. এ মুহম্মদ শহীদুল্লাহ 'বাঙ্গালা ব্যাকরণ' (১৯৩৬) গ্রন্থে ব্যাকরণের পরিধিকে ৫ ভাগে ভাগ করেছেন। যথা:

ক. ধ্বনি প্রকরণ

খ. শব্দ প্রকরণ,

গ. বাক্য প্রকরণ

ঘ. ছন্দ প্রকরণ ও

ঙ. অলংকার প্রকরণ।

সকল ভাষার ব্যাকরণেই প্রধানত চারটি বিষয় আলোচিত হয়। যথা:

ধ্বনিতত্ত্ব (Phonology) এর আলোচ্য বিষয়:

ধ্বনিধ্বনির উচ্চারণ প্রণালী
ধ্বনির উচ্চারণ স্থানধ্বনি পরিবর্তন ও লোপ
ধ্বনির বিন্যাসস্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য
ধ্বনিদলবর্ণমালা
বাগযন্ত্রবাগযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া
ণ-ত্ব ও ষ-ত্ব বিধানসন্ধি বা ধ্বনি সংযোগ

শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব (Morphology) এর আলোচ্য বিষয়:

শব্দদ্বিরুক্ত শব্দ বা শব্দদ্বৈত
শব্দনির্মাণ ও পদনির্মাণ প্রক্রিয়াপারিভাষিক শব্দ
লিঙ্গবচন
পদাশ্রিত নির্দেশকসমাস
প্রত্যয়উপসর্গ ও অনুসর্গ
ধাতুপদ (বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ)
অনুজ্ঞা
ক্রিয়ার কাল ও ক্রিয়ামূলপুরুষ

অর্থতত্ত্ব (Semantics) এর আলোচ্য বিষয়:

শব্দের অর্থবিচারবাক্যের অর্থবিচার
অর্থের বিভিন্ন প্রকারভেদবিপরীত শব্দ
প্রতিশব্দশব্দজোড়
বাগধারাবর্গ

বাক্যতত্ত্ব বা পদক্রম (Syntax) এর আলোচ্য বিষয়:

বাক্য ও বাক্যবিন্যাসবাক্য রূপান্তর
উক্তিবাচ্য
বিরাম চিহ্নকারক
বাক্যের যোগ্যতাবাক্যের উপাদান লোপ
অভিধানতত্ত্ব (Lexicography), ছন্দ ও অলংকার প্রভৃতিও ব্যাকরণের আলোচ্য বিষয়।

Related Question

View All
Updated: 1 month ago
  • প্রত্যয়
  • অনুসর্গ
  • উপসর্গ
  • বিভক্তি
52
Updated: 1 month ago
  • ধ্বনি
  • বর্ণ
  • পদ
  • ভাব
102
  • ধ্বনিতত্ত্বে
  • রূপতত্ত্বে
  • বাক্যতত্ত্বে
  • অর্থতত্ত্বে
660
  • বর্গ
  • উদ্দেশ্য
  • বিধেয়
  • বাক্যাংশ
646
  • ধ্বনিতত্ত্ব
  • রূপতত্ত্ব
  • বাক্যতত্ত্ব
  • অর্থতত্ত্ব
263
Updated: 5 months ago
  • শব্দ
  • বাক্য
  • ধ্বনি
  • অক্ষর
236
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই