ভোরের পাখি' কার উপাধি?

Updated: 1 week ago
  • কালীপ্রসন্ন সিংহ
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • মালাধর বসু
  • বিহারীলাল চক্রবর্তী
745
ব্যাখ্যাঃ
সঠিক উত্তর: D. বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা: আধুনিক বাংলা গীতি কবিতার প্রবর্তক বিহারীলাল চক্রবর্তী-কে 'ভোরের পাখি' বলা হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে এই উপাধিতে ভূষিত করেছিলেন। বাংলা কবিতার প্রচলিত আখ্যানধর্মী ধারা ভেঙে তিনিই প্রথম কবিতার মাধ্যমে কবির নিজস্ব অন্তর্মুখী আবেগ ও অনুভূতিকে সার্থকভাবে প্রকাশ করেন। তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থগুলোর মধ্যে 'সারদামঙ্গল' ও 'বঙ্গসুন্দরী' অন্যতম।
অন্যদিকে অপশনগুলোর মধ্যে:
  • কালীপ্রসন্ন সিংহ: তাঁর ছদ্মনাম ছিল 'হুতোম প্যাঁচা'
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়: তাঁকে 'বাংলার মিল্টন' বলা হয়।
  • মালাধর বসু: তাঁর উপাধি ছিল 'গুণরাজ খান'

বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪)

আধুনিক গীতিকবিতার কবি বিহারীলাল চক্রবর্তী। কবির ব্যক্তিগত অনুভূতি ও গীতোচ্ছ্বাস বিশুদ্ধভাবে তাঁর কবিতায় প্রকাশিত হয়েছে। সৌন্দর্যপিয়াসী প্রকৃতি প্রেমিক কবি বিহারীলাল চক্রবর্তীর কবিতায় সমাজ-সমকাল ও সমকালীন সমস্যাবলি প্রাধান্য পায়নি। মনের মাধুরী মিশিয়ে প্রকৃতির রস আস্বাদন করেছেন যেভাবে, সেই মুগ্ধতার প্রকাশ ঘটেছে তাঁর কবিতায়। তাঁর কবিতার চরণে চরণে ঢেউ তুলেছে নূপুর-নিক্বণ। রবীন্দ্রনাথের মতে, 'বাংলা ভাষার একমাত্র কবি বিহারীলালই প্রথম নিভৃতে বসে নিজের ছন্দে নিজের মনের কথা লিখেছেন।'

  • বিহারীলাল চক্রবর্তী ২১ মে, ১৮৩৫ সালে কলকাতার জোড়াবাগান অঞ্চলের নিমতলায় জন্মগ্রহণ করেন। আদি নিবাস- ফরাসডাঙ্গায়।
  • তাঁর পারিবারিক পদবি- চট্টোপাধ্যায়।
  • গীতিকবিতার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গুরু- বিহারীলাল চক্রবর্তী।
  • তিনি বাংলা সাহিত্যে আধুনিক গীতিকবিতার স্রষ্টা। এ জন্য রবীন্দ্রনাথ তাকে 'ভোরের পাখি' হিসেবে আখ্যা দিয়েছেন
  • তিনি 'পূর্ণিমা' (১৮৫৯), 'সাহিত্য সংক্রান্তি' (১৮৬৩), 'অবোধ বন্ধু' (১৮৬৮) পত্রিকা সম্পাদনা করতেন।
  • তিনি ২৪ মে, ১৮৯৪ সালে কলকাতায় মারা যান।

যে কবিতায় কবির একান্ত ব্যক্তিগত কামনা-বাসনা ও আনন্দবেদনা প্রাণের অন্তঃস্থল থেকে আবেগকম্পিত সুরে অখণ্ড ভাবমূর্তিতে আত্মপ্রকাশ করে তাকে 'গীতিকবিতা' বলে। আধুনিক বাংলা গীতিকবিতার সূত্রপাত টপ্পাগান থেকে। বিহারীলালই প্রথম বাংলায় ব্যক্তির আত্মলীনতা, ব্যক্তিগত আবেগ-অনুভূতি ও গীতোচ্ছ্বাস সহযোগে গীতিকবিতা রচনা করে নতুন এক ধারা সৃষ্টি করেন বলেই তাকে 'ভোরের পাখি' বলা হয়।

বিহারীলাল রচিত কাব্যগ্রন্থসমূহঃ

'বঙ্গসুন্দরী' (১৮৭০): এটি তাঁর প্রথম সার্থক গীতিকবিতার গ্রন্থ।

'সাধের আসন' (১৮৮৯): 'সারদামঙ্গল' কাব্যের পরিশিষ্ট 'সাধের আসন'। বিহারীলালের 'সারদামঙ্গল' কাব্য পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বৌদি কাদম্বরী দেবী নিজের হাতে একটা আসন বুনে কবিকে উপহার দিয়েছিলেন। আসনের উপর প্রশ্নচ্ছলে কার্পেটের অক্ষরে লেখা ছিল 'সারদামঙ্গল' কাব্যের কয়েকটা লাইন। এর উত্তরে কবি রচনা করেন একটি কাব্য। কাদম্বরী দেবীর উপহারের কথা স্মরণ করেই বিহারীলাল এ কাব্যের নামকরণ করেন 'সাধের আসন'।

'স্বপ্নদর্শন' (১৮৫৮), 'সঙ্গীত শতক' (১৮৬২), নিসর্গ সন্দর্শন' (১৮৭০), 'বন্ধু বিয়োগ' (১৮৭০), 'প্রেম প্রবাহিণী' (১৮৭০), 'সারদামঙ্গল' (১৮৭৯), 'নিসর্গ সঙ্গীত' (১৮৮১), 'মায়াদেবী' (১৮৮২), 'দেবরাণী' (১৮৮২), 'বাউলবিংশতি' (১৮৮৭), 'ধূমকেতু' (১৮৯৯)।

সারদামঙ্গল

বিহারীলালের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ 'সারদামঙ্গল' (১৮৭৯)। এটি পাঁচ খণ্ডে স্তবকময় মাধুর্যপূর্ণ ভাষায় রচিত। এ কাব্যে দেখা যায়, শুরুতে কবির মনোজগতে এক কাব্যলক্ষ্মীর আবির্ভাব, লক্ষ্মীর উদ্দেশ্যে কবির মানসভ্রমণ, কবিচিত্তের দ্বন্দ্ব এবং হিমালয়ের উদার প্রকৃতির মধ্যে প্রশান্তি লাভ এবং সবশেষে হিমালয়ের পূর্ণভূমিতে কবির আনন্দ উপলব্ধির চিত্র। শেলির মতো বিহারীলালও তাঁর প্রিয়তমার মধ্যে সারদাকে অন্বেষণ করেছেন এবং দীর্ঘ বিরহের পর হিমাদ্রি শিখরে ভাব-সম্মিলনের চিত্র অংকন করে কবি কাব্যের পরিসমাপ্তি টেনেছেন।

Related Question

View All
Updated: 1 week ago
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বিহারীলাল চক্রবর্তী
  • প্যারীচাঁদ মিত্র
38
Updated: 1 week ago
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • রাজ শেখর বসু
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  • বিহারীলাল চক্রবর্তী
193
Updated: 1 week ago
  • সত্যেন্দ্রনাথ দত্ত
  • কাজী নজরুল ইসলাম
  • জীবনানন্দ দাস
  • বিহারীলাল চক্রবর্তী
323
  • গিরিশচন্দ্র সেন
  • বিহারীলাল চক্রবর্তী
  • আবুল ফজল
  • আবুল মনসুর আহমদ
1.4k
Updated: 1 week ago
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • বিহারীলাল চক্রবর্তী
  • দ্বিজেন্দ্রলাল রায়
  • মানিক বন্দ্যোপাধ্যায়
335
Updated: 1 week ago
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • কায়কোবাদ
  • নবীনচন্দ্র সেন
  • বিহারীলাল চক্রবর্তী
400
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই