মুকুন্দরাম চক্রবর্তী কোন মঙ্গলকাব্য ধারার কবি ?
-
ক
চণ্ডীমঙ্গল
-
খ
মনসা মঙ্গল
-
গ
ধর্ম মঙ্গল
-
ঘ
অন্নদা মঙ্গল
মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল মঙ্গলকাব্য ধারার কবি।
মুকুন্দরাম চক্রবর্তী
মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগের বাঙালি কবি। ধারনা করা হয় তার জন্ম ষোড়শ শতাব্দীর প্রথম দিকে। তার বিখ্যাত কাব্য চণ্ডীমঙ্গলকাব্য প্রাচীন পাঁচালী রচনার মধ্যে শ্রেষ্ঠ । এর রচনাকাল ১৫৪৪ খ্রীস্টাব্দের কাছাকাছি সময় বলে বিবেচনা করা হয়।
জন্ম ও বংশবৃত্তান্ত - মুকুন্দরাম চক্রবর্তী
মুকুন্দরাম চক্রবর্তীর (আনুমানিক ১৫৪০ - ১৬০০) পিতা হৃদয় মিশ্র এবং মাতা দৈবকী। তার পৈতৃক নিবাস বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার দামুন্যা গ্রামে। ডিহিদার মামুদ শরিফের অত্যচারে উৎখাত হয়ে আনুমানিক ১৫৫৭ খ্রিষ্ট্রাব্দে মুকুুন্দরাম পৈতৃক নিবাস ত্যাগ করে মেদিনীপুর জেলার আড়রা গ্রামে আশ্রয় নেন,সে খানে গ্রাম্য জমিদার বাঁঁকুড়া রায়ের দ্বারস্থ হন।
খ্যাতি - মুকুন্দরাম চক্রবর্তী
তিনি রাজা রঘুনাথের সমসাময়িক ছিলেন। মুকুন্দরাম তার চন্ডীমঙ্গল কাব্যের নামকরণ করেন অভয়ামঙ্গল ও অন্বিকামঙ্গল । গণজীবনের করুণ চিত্র তার কাব্যে তুলে ধরেন। কবির প্রতিভার স্বকৃতিস্বরূপ রাজা রঘুনাথ তাকে কবি কঙ্কন উপাধি প্রদান করেন। তার পূর্ণ নাম হচ্ছে কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী। তবে এই রচনাকে কেউ কেউ ' কবিকঙ্কণ চন্ডী'ও বলেছেন। 'কবিকঙ্কণ' কথার মানে যে কবি হাতে অথবা পায়ে ঘুঙুর পরে গান করতেন। অর্থাৎ মঙ্গলকাব্যের পেশাদার গায়ক।
মুকুন্দরামের কাব্যের সমালোচনা
তিনি তার কাব্যে উপন্যাসের বীজ বপন করেছেন। আধুনিক যুগের সাহিত্য সমালোচকগণ তার সম্পর্কে বলেছেন - ' মুকুন্দরাম চক্রবর্তী মধ্যযুগে জন্মগ্রহণ না করে আধুনিক যুগে জন্মগ্রহণ করলে কাব্য না লিখে উপন্যাস লিখতেন '।যদি এমন কোন গ্রন্থের নাম করতে হয় যাতে আধুনিক কালের, উপন্যাসের,রস কিছু পরিমাণে মেলে যেমন - নিপুণ পর্যবক্ষেণ, সহৃদয়তা, জীবনে আস্থা, ব্যাপক অভিজ্ঞতা সবই যথোচিত পরিমাণে বর্তমান। মুকুন্দরাম শুদ্ধাচারী বামুন - পন্ডিতঘরের ছেলে, আজন্ম দেববিগ্রহ সেবক।কিন্তু তার সহানুভূতি থেকে কেউই বঞ্চিত হয়নি - না বনের তুচ্ছতম পশু না জনপদের দুর্গততম মানুষ।সংস্কৃত অলঙ্কার প্রয়োগের পাশাপাশি লোক - ব্যবহার, ছেলেভোলানো, ছেলেখেলা, মেয়েলি ক্রিয়াকান্ড, ঘরকন্নার ব্যবস্থা, রান্নাবাড়া ইত্যাদি অনপেক্ষিত সামাজিক ও সাংসারিক ব্যাপারেও বিস্ময়কর জ্ঞান ও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন
|
কবিকঙ্কণ মুকুন্দ (রাম) চক্রবর্তী |
|
|---|---|
| ভাষা | বাংলা |
| সময়কাল | ষোড়শ শতাব্দী |
| ধরন | কাব্য/মঙ্গলকাব্য |
| বিষয় | চণ্ডীমঙ্গল |
| উল্লেখযোগ্য রচনাবলি | অভয়ামঙ্গল |
Related Question
View All-
ক
কালিকামঙ্গল কাব্য
-
খ
অন্নদামঙ্গল কাব্য
-
গ
মনসামঙ্গল কাব্য
-
ঘ
চন্ডীমঙ্গল কাব্য
-
ক
অন্নদামঙ্গল
-
খ
ধর্মমঙ্গল
-
গ
চন্ডীমঙ্গল
-
ঘ
মনসামঙ্গল
-
ক
মনসামঙ্গল
-
খ
অন্নদামঙ্গল
-
গ
চণ্ডীমঙ্গল
-
ঘ
ধর্মমঙ্গল
-
ক
আদিযুগ
-
খ
মধ্যযুগ
-
গ
অন্ধকার যুগ
-
ঘ
প্রায় আধুনিক যুগ
-
ক
দ্বিজবংশী দাস
-
খ
দ্বিজ কানাই
-
গ
কানাই হরিদত্ত
-
ঘ
ক্ষেমানন্দ
-
ক
আরবি
-
খ
সংস্কৃত
-
গ
উর্দু
-
ঘ
পর্তুগীজ
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন