'যে জলে আগুন জ্বলে' কাব্যগ্রন্থের কবি --
-
ক
হুমায়ুন আজাদ
-
খ
হেলাল হাফিজ
-
গ
আবুল হাসান
-
ঘ
কামাল চৌধুরী
উত্তর: B. হেলাল হাফিজ
'যে জলে আগুন জ্বলে' কবি হেলাল হাফিজের প্রথম এবং অত্যন্ত জনপ্রিয় কাব্যগ্রন্থ। ১৯৮৬ সালে এটি প্রকাশিত হয় এবং প্রকাশের পরপরই এটি ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। এই এক কাব্যগ্রন্থ দিয়েই তিনি বাংলা সাহিত্যে তাঁর স্থান পাকাপোক্ত করে নেন। অন্যদিকে, হুমায়ুন আজাদের বিখ্যাত কাব্যগ্রন্থ 'অলৌকিক ইস্টিমার', আবুল হাসানের 'পৃথক পালঙ্ক' এবং কামাল চৌধুরী আধুনিক সময়ের একজন প্রভাবশালী কবি।
বাংলাদেশের আধুনিক কবি হেলাল হাফিজ। তিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তারুণ্যকে উদ্দীপ্ত করার মূলমন্ত্রই তাঁর সাহিত্যের মূল উপজীব্য।
- হেলাল হাফিজ ৭ অক্টোবর, ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি ছাত্রজীবনেই 'দৈনিক পূর্বদেশ' পত্রিকার সাহিত্য পাতার সাথে সম্পৃক্ত হন।
- তিনি ২০১৩ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' লাভ করেন।
- তিনি ১৩ ডিসেম্বর, ২০২৪ সালে মৃত্যুবরণ করেন।
তাঁর কাব্যগ্রন্থসমূহঃ
'যে জলে আগুন জ্বলে' (১৯৮৬): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্য। এ কাব্যে হেলেন নামক এক নারীর উপস্থিতি বলছে করা যায়, যিনি ছিলেন কবির প্রেমিকা। তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় ২৫ বছর এক ধরনের স্বেচ্ছানির্বাসনে জীবন, যাপন করেন। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি-
‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়
এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’
'কবিতা একাত্তর' (২০১২)।
Related Question
View All-
ক
কাজী নজরুল ইসলাম
-
খ
শামসুর রাহমান
-
গ
ইসমাইল হোসেন সিরাজী
-
ঘ
হেলাল হাফিজ
-
ক
শামসুল রাহমান
-
খ
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ
-
গ
আল মাহমুদ
-
ঘ
হেলাল হাফিজ
-
ক
শামসুর রাহমান
-
খ
আল মাহমুদ
-
গ
শহীদ কাদেরী
-
ঘ
দাউদ হায়দার
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন