হেলাল হাফিজ

বাংলা সাহিত্য - বাংলা -

313
ঢাকা লিট ফেস্ট ২০১৭’তে কবিতা পড়ছেন হেলাল হাফিজ

বাংলাদেশের আধুনিক কবি হেলাল হাফিজ। তিনি স্বল্পপ্রজ হলেও বিংশ শতাব্দীর শেষাংশে বিশেষ জনপ্রিয়তা অর্জন করেন। তারুণ্যকে উদ্দীপ্ত করার মূলমন্ত্রই তাঁর সাহিত্যের মূল উপজীব্য।

  • হেলাল হাফিজ ৭ অক্টোবর, ১৯৪৮ সালে নেত্রকোনা জেলার বড়তলী গ্রামে জন্মগ্রহণ করেন।
  • তিনি ছাত্রজীবনেই 'দৈনিক পূর্বদেশ' পত্রিকার সাহিত্য পাতার সাথে সম্পৃক্ত হন।
  • তিনি ২০১৩ সালে 'বাংলা একাডেমি পুরস্কার' লাভ করেন।
  • তিনি ১৩ ডিসেম্বর, ২০২৪ সালে মৃত্যুবরণ করেন।

তাঁর কাব্যগ্রন্থসমূহঃ

'যে জলে আগুন জ্বলে' (১৯৮৬): এটি তাঁর প্রথম প্রকাশিত কাব্য। এ কাব্যে হেলেন নামক এক নারীর উপস্থিতি বলছে করা যায়, যিনি ছিলেন কবির প্রেমিকা। তার সাথে বিচ্ছেদের পরে কবি প্রায় ২৫ বছর এক ধরনের স্বেচ্ছানির্বাসনে জীবন, যাপন করেন। এ গ্রন্থে মোট ৫৬টি কবিতা আছে। এ কাব্যের বিখ্যাত কবিতা 'নিষিদ্ধ সম্পাদকীয়'। কবিতাটি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে রচিত। এ কবিতার বিখ্যাত পঙ্ক্তি-

‘এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়

এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়।’

'কবিতা একাত্তর' (২০১২)।

Content added By
Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

Promotion

Are you sure to start over?

Loading...