শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত হয়?

Updated: 8 months ago
  • ইস্ট্রোজেন
  • টেস্টোস্টেরন
  • প্রোল্যাকটিন
  • অক্সিটোসিন
329
উত্তরঃ

পুরুষ প্রজননতন্ত্রের হরমোনাল ক্রিয়া (Hormonal Action of Male Reproductive System) 

শুক্রাশয় থেকে কোন হরমোন নিঃসৃত টেস্টোস্টেরন

পুরুষ প্রজননতন্ত্রের সাথে জড়িত বিভিন্ন হরমোন ও সেগুলোর কাজ নিচে উল্লেখ করা হলো- ১. শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ থেকে ক্ষরিত টেস্টোস্টেরন (testosterone) হরমোন মুখ্য ও আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি ও বিকাশ এবং বিভিন্ন গৌণ বা সেকেন্ডারি যৌন বৈশিষ্ট্যের বিকাশ নিয়ন্ত্রণ করে। ২. অগ্র পিটুইটারি গ্রন্থির সম্মুখ লোব (lobe) থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন (Follicle Stimulating Hormone-FSH) ও লুটিনাইজিং হরমোন (Luteinising Hormone-LH) এর প্রভাবে যৌন হরমোন টেস্টোস্টেরন এর ক্ষরিত হয়। ৩. পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত লুটিওট্রফিক হরমোন (Luteotrophic Hormone-LTH) গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায়। ৪. অ্যাড্রেনাল গ্রন্থি থেকে ক্ষরিত গোনাডোকটিকয়েড (Gonadocorticoids) হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌনগ্রন্থি, যৌনাঙ্গ ও গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। ৫. শুক্রাশয় থেকে ক্ষরিত অ্যান্ড্রোস্টেরন (Androsterone) পুরুষের গৌণ যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণুজননে শুক্রাশয়কে উদ্বুদ্ধ করে। ৬. শুক্রাশয়ের সারটলি কোষ (sertoli cell) থেকে ক্ষরিত ইনহিবিন (Inhibin) হরমোন শুক্রাণু তৈরিতে সাহায্য করে

মানবদেহে হরমোনাল ক্রিয়া (Hormonal Activities):
ঊনবিংশ শতাব্দীতে ফরাসি শারীরবিজ্ঞানী ক্লড বার্নার্ড (Claude Bernard) সর্বপ্রথম প্রাণিদেহের অন্তঃস্থ পরিবেশের ভারসাম্য রক্ষার কৌশলের উল্লেখ করেন। পরবর্তীতে আধুনিক বিজ্ঞানের আলোকে মানবদেহে মূত্রের ঘনত্ব, রক্তে সোডিয়ামের মাত্রা ও রক্তের pH নিয়ন্ত্রণে মূল কার্যকর উপাদান হিসেবে হরমোনাল ক্রিয়া (Hormonal Activities) কিভাবে জটিল ও সুশৃঙ্খলভাবে কাজ করে চলেছে বিজ্ঞানীরা তা উদ্ভাবন করেছেন। নিচে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হলো :

মূত্রের ঘনত্ব নিয়ন্ত্রণ (Control of Urine Concentration):
আহারের সঙ্গে পানি গ্রহণ এবং ঘাম, মল-মূত্র ত্যাগ ইত্যাদির মাধ্যমে পানি ত্যাগ প্রক্রিয়ার মাধ্যমে দেহ রক্তের দ্রব (solute)-এর স্থিতাবস্থা নিয়ন্ত্রণ করে। এ প্রক্রিয়ায় সুনির্দিষ্টৰ্ভাবে প্রভাব ফেলে অ্যান্টিডাইইউরেটিক হরমোন (ADH)। বিপুল পরিমাণ কম ঘন মূত্র উৎপাদন প্রক্রিয়া ডাইইউরেসিস (diuresis) এবং এর বিপরীত প্রক্রিয়াটি অ্যান্টিডাইইউরেসিস (antidiuresis) নামে পরিচিত। ADH কার্যগতভাবে অ্যান্টিডাইউরেটিক, অতএব বেশি ঘন মূত্র উৎপন্নে ভূমিকা পালন করে। ADH একটি পেপটাইড হরমোন। মস্তিষ্কের হাইপোথ্যালামাসে উৎপন্ন হয়ে পিটুইটারি গ্রন্থির পশ্চাৎখন্ডে প্রবেশ করে। রক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে অবস্থিত অসমোরিসেপ্টর কোষগুলো উত্তেজিত হয় এবং ADH উৎপন্ন করে । নিউরোনের অ্যাক্সন বেয়ে ADH পশ্চাৎ পিটুইটারি গ্রন্থিতে প্রবেশ করে এবং রক্তস্রোতে ক্ষরিত হয়। ক্ষরিত হরমোন বৃক্কসহ দেহের সব অংশে বাহিত হয়। বৃক্কে  নেফ্রনগুলোর সংগ্রাহী নালির কোষঝিল্লিতে অবস্থিত গ্রাহক অণু ADH গ্রহণ করে, ফলে ঝিল্লির পানিভেদ্যতা বেড়ে যায়। গ্লোমেরুলার ফিলট্রেট থেকে তখন পানি অভিস্রবণ প্রক্রিয়ায় বৃক্কের সংগ্রাহী নালিতে পুনঃশোষিত হয়। সংগ্রাহী নালিতে তরল বেশ ঘন হয়ে যায় এবং ব্যক্তি অল্প পরিমাণ অতিঘন মূত্র উৎপন্ন করে। অন্যদিকে, রক্তে পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে বেড়ে গেলে হাইপোথ্যালামাসের অসমোরিসেপ্টর কোষগুলো তেমন উত্তেজিত হয় না এবং অতি  অল্প পরিমাণ ADH ক্ষরিত  হয়। তখন সংগ্রাহী  নালির  কোষগুলো  প্রায়  পানি-অভেদ্য  হয়ে  যায়,  ফলে  গ্লোমেরুলার  ফিলট্রেট থেকে পানি পুনঃশোষণ বন্ধ থাকে।

সংগ্রাহী নালিতে তখন ফিলট্রেট অনেক তরল হয়ে যায় এবং ব্যক্তি বেশি পরিমাণ অতি তরল মূত্র উৎপন্ন করে। দেহে পানির সমতা ফিরে না আসা পর্যন্ত এ অবস্থা হত থাকে। রেনাল ক্যাপসুলে পারস্রাবণ প্রক্রিয়া সবসময় অব্যাহত থাকে। পানির অভাবে রক্তরসের গাঢ়তা বাড়লে কিংবা কমে গেলে অ্যাড্রেনাল কর্টেক্স থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন (aldosterone) হরমোন মূত্রে সোডিয়াম আয়নের রেচন কমিয়ে পরোক্ষভাবে পানির রেচনও হ্রাস করে।

রক্তে সোডিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ (Control of Sodium in Blood):
রক্তের প্লাজমায় সোডিয়ামের মাত্রা স্থির রাখতে যে হরমোনটি নিয়ন্ত্রন নিয়ন্ত্রকের ভূমিকা পালন করে সেটি হচ্ছে অ্যালডোস্টেরন (aldosterone)। এ হরমোনও পানি পুনঃশোষণকে প্রভাবিত করে অ্যালডোস্টেরন ক্ষরিত হয় অ্যাড্রেনাল গ্রন্থির কর্টেক্স (বহিঃস্থ অঞ্চল থেকে)। রক্তে সোডিয়াম কম হলে অভিস্রবণের মাধ্যমে কম পানি প্রবেশ করে, তাই রক্তের আয়তন কমে যায়। এর ফলে রক্তচাপও হ্রাস পায়। চাপ ও আয়তন হ্রাস পেলে ডিস্টাল বা দূরবর্তী নালি ও অ্যাফারেন্ট ধমনিকার (afferent arteriole) মাঝখানে অবস্থিত জাক্সটাগ্লোমেরুলার কমপ্লেক্স নামে একগুচ্ছ সংবেদী কোষ উদ্দীপ্ত হয় এবং রেনিন (renin) এনজাইম ক্ষরণ করে।

যকৃত থেকে উৎপন্ন ও প্লাজমায় অবস্থিত একধরনের প্রোটিনকে রেনিন সক্রিয় অ্যানজিওটেনসিন (angeotensin) হরমোনে পরিণত করে। ঐ হরমোন অ্যাড্রেনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরণকে উদ্দীপ্ত করে। অ্যালডোস্টেরন রক্তবাহিত হয়ে বৃক্কের ডিস্টাল প্যাঁচানো নালিকায় পৌছায় এবং নালিকার কোষগুলোতে সোডিয়াম-পটাসিয়াম পাম্প (sodium-potassium pump)-কে উদ্দীপ্ত করে। ফলে দূরবর্তী  প্যাঁচানো নালিকা থেকে সোডিয়াম আয়ন বেরিয়ে নালিকার চারপাশের কৈশিকজালিকায় প্রবেশ কলে। অন্যদিকে, পটাসিয়াম আয়ন প্রবেশ করে কৈশিকজালিকা থেকে দূরবর্তী প্যাচানো নালিকায়। অ্যালডেস্টেরন অস্ত্রে সোডিয়াম শোষণকে এবং ঘামে কম সোডিয়াম ত্যাগকে উদ্দিীপ্ত করে। এ দুই প্রক্রিয়ার ফলে  রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায়। এ কারণে অভিস্রবণ প্রক্রিয়ায় রক্তে প্রচুর পানি প্রবেশ করে তাই রক্তের আয়তন ও চাপ উভয়ই বেড়ে যায়।

 

Related Question

View All
  • অ্যাপোগ্যামি
  • সংকরায়ন
  • ইমাস্কুলেশন
  • পার্থেনোকার্পি
143
Updated: 11 months ago
  • ইনসুলিন
  • গ্রিলিন
  • সিক্রেটিন
  • পিপি
588
  • জিবারেলিন
  • সাইটোকাইনিন
  • অক্সিন
  • এন্টেরোকাইনিন
546
  • কোলেসিস্টোকাইনিন
  • গ্যাস্ট্রিন
  • সিক্রেটিন
  • এন্টেরোকাইনিন
247
  • অ্যালডোস্টেরন
  • অ্যাঞ্জিওটেনসিন
  • রেনিন
  • অ্যান্টিডিউরেটিক হরমোন
549
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই