'সুবচন নির্বাসনে' নাটকটির রচয়িতা কে?

Updated: 3 months ago
  • সেলিম আল দীন
  • আবদুল্লাহ আল মামুন
  • জিয়া হায়দার
  • আলাউদ্দীন আল আজাদ
7.7k
উত্তরঃ

'সুবচন নির্বাসনে' আবল্লাহ আল মামুন রচিত দ্বিতীয় প্রকাশিত নাটক।  তার উল্লেখযোগ্য অন্যান্য নাটকগুলো হচ্ছে -  এখনো ক্রীতদাস,  এখন দুঃসময়,  শপথ,  কোকিলারা ইত্যাদি।

আবদুল্লাহ আল মামুন (১৯৪২-২০০৮)

আবদুল্লাহ আল মামুন ছিলেন একাধারে চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ও প্রখ্যাত নাট্যকার। তিনি সাম্রাজ্যবাদী নাটক রচনায় অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের সমসাময়িক পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধের পক্ষে এবং মূল্যবোধের অবক্ষয়ের বিপক্ষে তিনি জীবনভর নাট্য রচনা অব্যাহত রাখেন।

  • আবদুল্লাহ আল মামুন ১৩ জুলাই, ১৯৪২ সালে জামালপুর সদরের আমড়া পাড়ায় জন্মগ্রহণ করেন।
  • তিনি নাট্যসংগঠন 'থিয়েটার' এর প্রতিষ্ঠাতা সদস্য।
  • তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (১৯৯১-২০০১) এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক (২০০১) ছিলেন।
  • তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার (১৯৭৪), জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।
  • তিনি ২১ আগস্ট (বৃহস্পতিবার), ২০০৮ সালে মারা যান।

তাঁর প্রথম প্রকাশিত নাটক 'শপথ' (১৯৬৪)।

তাঁর রচিত নাটকসমূহঃ

‘সুবচন নির্বাসনে’ (১৯৭৪): স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের সমাজে যে মূল্যবোধের অবক্ষয় দেখা দেয়, তাকে কেন্দ্র করেই এ নাটকটি রচিত।

‘এখনও ক্রীতদাস' (১৯৮৪): এ নাটকে ঢাকা শহরের ‘গলাচিপা’ বস্তির যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বাক্কা মিয়ার পরিবারের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের নিম্নবর্গের মানুষের অসহায় জীবনযাপনের ইতিবৃত্ত। এতে পুরুষতান্ত্রিক, পুঁজিতান্ত্রিক সমাজব্যবস্থায় নারীদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে।

‘কোকিলারা' (১৯৯০): ঢাকা গাইড হাউস মিলনায়তনে ১৯ জানুয়ারি, ১৯৮৯ সালে নাটকটি প্রথম অভিনীত হয় এবং গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৯০ সালে। এ নাটকটি তিন কোকিলার কাহিনি। প্রথম কোকিলা সরল বালিকা, চোর সাব্যস্ত হয়ে শেষে আত্মহত্যা করে। দ্বিতীয় কোকিলা নিরীহ প্রাণী, স্বামীর ভোগপণ্যরূপে মধ্যবিত্ত সংসারে তিলে তিলে নিঃশেষ হয়ে যায়। তৃতীয় কোকিলা প্রতিবাদী, সমাজের অন্যায় ও অমানবিকতার বিপক্ষে সে সর্বদা সোচ্চার। । বাংলাদেশের নারীদের তিনটি রূপ তিন কোকিলা। এটি এক চরিত্রনির্ভর নাটক। ফেরদৌসী মজুমদার কোকিলা নামে এই একক অভিনয় করেন।

‘এখন দুঃসময়' (১৯৭৫): বন্যা দুর্গত একটি গ্রামের পটভূমিতে নাটকটি রচিত।

‘এবার ধরা দাও' (১৯৭৭), ‘শাহজাদীর কাল নেকাব' (১৯৭৮), ‘চারিদিকে যুদ্ধ’ (১৯৮৩), ‘মেরাজ ফকিরের মা' (১৯৯৭)।

তাঁর রচিত উপন্যাসসমূহ:

‘মানব তোমার সারা জীবন' (১৯৮৮), ‘আহ দেবদাস’ (১৯৮৯), ‘তাহাদের যৌবনকাল' (১৯৯১), ‘হায় পার্বতী’ (১৯৯১), ‘এই চুনীলাল’ (১৯৯৩), ‘গুন্ডাপাণ্ডার বাবা' (১৯৯৩), ‘খলনায়ক’ (১৯৯৭)

Related Question

View All
Updated: 7 months ago
  • শামসুল হক
  • আবদুল্লাহ আল মামুন
  • সেলিম আদ দীন
  • কল্যান মিত্র
1.6k
Updated: 7 months ago
  • সৈয়দ শামসুল হক
  • আবদুল্লাহ আল মামুন
  • সেলিম আল দীন
  • কল্যাণ মিত্র
2.2k
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই