সূর্যে শক্তি উৎপন্ন হয় -----

Updated: 1 month ago
  • পরমাণুর ফিশন পদ্ধতিতে
  • পরমাণুর ফিউশন পদ্ধতিতে
  • রাসায়নিক বিক্রিয়ার ফলে
  • তেজস্ক্রিয়তার ফলে
2.9k
ব্যাখ্যাঃ

সূর্যে শক্তি উৎপাদনের প্রধান প্রক্রিয়া হলো নিউক্লীয় ফিউশন (Nuclear Fusion)। সূর্যের অভ্যন্তরে অতি উচ্চ তাপমাত্রা (প্রায় ১.৫ × ১০ °C) এবং অত্যন্ত উচ্চ মহাকর্ষীয় চাপের মধ্যে ৪টি প্রোটন বা হাইড্রোজেন (1H) নিউক্লিয়াস একত্রিত বা সংযোজিত হয়ে ১টি স্থিতিশীল হিলিয়াম (4He) নিউক্লিয়াসে পরিণত হয়। এই সংযোজন প্রক্রিয়ায় কিছু ভর হ্রাস পায়, যা আইনস্টাইনের ভর-শক্তি সমীকরণ E = mc2 অনুসারে বিপুল পরিমাণ বিদ্যুৎচুম্বকীয় বিকিরণ, তাপ ও আলো শক্তিতে রূপান্তরিত হয়।

                           সূর্যে নিউক্লীয় ফিউশন প্রক্রিয়া (Nuclear Fusion)                    ৪× হাইড্রোজেন (¹H)                    p⁺               p⁺               p⁺               p⁺                              নিউক্লীয়     ফিউশন     উচ্চ তাপ ও চাপ                         ⁴He     হিলিয়াম নিউক্লিয়াস               বিপুল শক্তি (E = mc²)                                              

অন্যান্য অপশন: পরমাণুর ফিশন: একটি ভারী নিউক্লিয়াস ভেঙে একাধিক হালকা নিউক্লিয়াসে পরিণত হওয়ার প্রক্রিয়া (যেমন: পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র); রাসায়নিক বিক্রিয়া: পরমাণুর ইলেকট্রন স্তরের পুনর্বিন্যাস, যা সূর্যের শক্তির জন্য পর্যাপ্ত নয়; তেজস্ক্রিয়তা: নিউক্লিয়াসের নিজস্ব স্বতঃস্ফূর্ত ভাঙ্গন প্রক্রিয়া।

নিউক্লিয় শক্তি (Nuclear Energy)

নিউক্লিয়াস ভেঙ্গে বা বিভাজন করে অথবা দুটি হাল্কা নিউক্লিয়াসকে একত্রিত করে যে শক্তি পাওয়া যায়, এই শক্তিকে বলা হয় নিউক্লিয় শক্তি (Nuclear energy)। একে পারমাণবিক শক্তি (Atomic energy) নামেও অভিহিত করা হয়। পরমাণু হতে দুটি পদ্ধতিতে নিউক্লিয় শক্তি উৎপন্ন করা যায়-

ক) নিউক্লিয় ফিউশান (Nuclear Fusion)

খ) নিউক্লিয় ফিশান (Nuclear Fission)

যে নিউক্লিয় বিক্রিয়ায় দুটি ক্ষুদ্র নিউক্লিয়াস একত্রিত হয়ে অপেক্ষাকৃত বড় নিউক্লিয়াসযুক্ত ভিন্ন মৌল তৈরি করে তাকে নিউক্লিয় ফিউশান বা নিউক্লিয় সংযোজন বিক্রিয়া বলে। সূর্য ও অন্যান্য নক্ষত্রে শক্তির উৎস হচ্ছে নিউক্লিয় ফিউশান বিক্রিয়া। নিউক্লিয় ফিউশান নীতির উপর ভিত্তি করে হাইড্রোজেনের আইসোটোপ- ডিউটেরিয়াম, ট্রাইটিয়াম ব্যবহার করে হাইড্রোজেন বোমা তৈরী করা হয়।

পারমাণবিক চুল্লি (Nuclear Reactor)

যে যান্ত্রিক ব্যবস্থার সাহায্যে নিউক্লিয়াসের নিয়ন্ত্রিত বিভাজন দ্বারা বিপুল পরিমাণ পারমাণবিক শক্তি অর্জন করা যায় তাকে পারমাণবিক চুল্লি বলে। পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ইউরেনিয়াম পরমাণু স্বতঃস্ফূর্তভাবে ভেঙ্গে নিম্নতর ভর বিশিষ্ট পরমাণু সৃষ্টি হয়ে প্রচুর শক্তি উৎপন্ন হয় এবং উচ্চ গতি সম্পন্ন নিউট্রন নির্গত হয়। এই অতিরিক্ত নিউট্রনকে শোষণ করার জন্য চুল্লীতে ক্যাডমিয়াম ও বোরন দণ্ড ব্যবহার করা হয়, যা অতিরিক্ত নিউট্রনকে শোষণ করে নেয়। পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসাবে সোডিয়াম ব্যবহৃত হয়।

জেনে রাখা ভালো

১. PCR-এর পরিপূর্ণ অর্থ পলিমার চেইন রিঅ্যাকশন।

২. ফিশন আবিষ্কার করেন জার্মান বিজ্ঞানী অটোহ্যান; ১৯৩৯ সালে।

৩. মানবকল্যাণে পারমাণবিক শক্তির ব্যবহার প্রথম শুরু হয়- ১৯৫৪ সালে। ঐ সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রথম নিউক্লিয় তড়িৎ কেন্দ্রে তড়িৎ উৎপাদন শুরু করে।

Related Question

View All
  • কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র

  • প্রাকৃতিক গ্যাস

  • বায়ু শক্তি ও সৌর শক্তি

  • ডিজেল জেনারেটর

36
  • ইউরেনিয়াম-২৩৫
  • ইউরেনিয়াম-২৩৮
  • থোরিয়াম-১৩২
  • প্লুটোনিয়াম-২৪০
286
Updated: 9 months ago
  • ফিশন বিক্রিয়া
  • ফিউশন বিক্রিয়া
  • ফিশন ও ফিউশন উভয়টিই
  • সাধারণ রাসায়নিক বিক্রিয়া
1.8k
  • সোডিয়াম

  • পটাসিয়াম

  • ম্যাগনেসিয়াম

  • কোনোটি নয়

676
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই