'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?

Updated: 4 months ago
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • মধুসূদন দত্ত
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
9.6k
উত্তরঃ জন্ম ও পরিবার ১৮২৭ সালে মাতুলালয়, বাকুলিয়া গ্রাম, বর্ধমানে জন্ম। তার আদি নিবাস বর্তমান হুগলি জেলার বাকুলিয়া। তার পিতার নাম রামনারায়ণ। পিতা মারা যাবার পড়ে মাতুলালয়ে লালিত - পালিত হন। শিক্ষাজীবন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাকুলিয়ার স্থানীয় পাঠশালা ও মিশনারী স্কুলে শিক্ষাশেষে হুগলি মহসিন কলেজে কিছুদিন পড়াশোনা করেন। ইংরেজি, সংস্কৃত এবং প্রাচীন ওড়িয়া কাব্য ও সাহিত্যে তার জ্ঞান ছিল। কর্মজীবন কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের সাহায্যে সংবাদ প্রভাকর পত্রিকায় তিনি সাহিত্য রচনা আরম্ভ করেন। ১৮৫৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত এডুকেশন গেজেট পত্রিকার সহঃ - সম্পাদক ছিলেন। সেই সময়ের এডুকেশন গেজেটে তার গদ্য এবং পদ্য দুই রকম রচনাই প্রকাশিত হত। ১৮৫২ সালে প্রকাশিত 'মাসিক সংবাদসাগর' ও ১৮৫৬ সালে প্রকাশিত সাপ্তাহিক 'বার্তাবহ' পত্রিকা দুটোতে তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৬০ খ্রিষ্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজে ৬ মাস অধ্যাপনা করবার পর আয়কর অ্যাসেসর এবং ডেপুটি কালেক্টর হন। তারপর ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়ে সুনামের সাথে চাকরি করে ১১ এপ্রিল ১৮৮৪ খ্রিষ্টাব্দে অবসর নেন। রচনাসমগ্র তিনি মূলত স্বদেশপ্রেমিক কবিরূপে বিখ্যাত। তার রচিত কাব্যগ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য পদ্মিনী উপাখ্যান, কর্মদেবী এবং শূরসুন্দরী। টডের অ্যানাল্‌স্‌ অফ রাজস্থান থেকে কাহিনীর অংশ নিয়ে তিনি পদ্মিনী উপাখ্যান রচনা করেন। তার মৃত্যুর পর স্বদেশী যুগের বিপ্লবীদের মধ্যে পদ্মিনী উপাখ্যানের অংশ - “ স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় দাসত্ব শৃঙ্খল বল কে পরিবে পায় ” খুবই বিখ্যাত ছিল। তিনি ১৮৭২ সালে কালিদাসের সংস্কৃত কুমারসম্ভব ও ঋতুসংহারের পদ্যানুবাদ করেছিলেন। একই বছরে প্রকাশিত নীতিকুসুমাঞ্জলি তার অপর পুস্তিকা, যা সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ। ১৮৭৯ খ্রিষ্টাব্দে রচিত কাঞ্চী কাবেরী কাব্যগ্রন্থ প্রাচীন ওড়িয়া কাব্যের অনুসরণে লিখিত। রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় 'উৎকল দর্পণ' নামে উড়িয়া ভাষায়ও একটি সংবাদপত্র প্রকাশ করেন। উৎকল দর্পণ নামে সংবাদপত্র প্রতিষ্ঠা করেছিলেন। 'উৎকল দর্পণ' - এ তিনি উরিষ্যার পুরাতত্ব ও উড়িয়া ভাষা সম্পর্কে অনেক প্রবন্ধ লিখেছিলেন। তার কলিকাতা কল্পলতা গ্রন্থটিই সম্ভবত বাংলা ভাষায় প্রথম কলকাতার পূর্ণাঙ্গ ইতিহাস। ইংরেজি প্রভাবিত বাংলা সাহিত্যের তিনি অন্যতম পথপ্রদর্শক।
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় (২১ ডিসেম্বর ১৮২৭ – ১৩ মে ১৮৮৭)

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় একজন কবি, সাহিত্যিক, সাংবাদিক ও প্রবন্ধকার। তিনি ইংরেজি, সংস্কৃত ও প্রাচীন উড়িয়া সাহিত্যে পারদর্শী ছিলেন এবং স্বদেশপ্রেমিক রচনায় বিশেষ খ্যাতি লাভ করেন।

জন্ম ও পরিবার:
১৮২৭ সালে মাতুলালয়, বর্ধমান জেলার কালনার সন্নিকটস্থ হুগলী জেলার বাকুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম রামনারায়ণ এবং মাতার নাম হরসুন্দরী দেবী।

শিক্ষাজীবন:
বাকুলিয়ার স্থানীয় পাঠশালা ও মিশনারী স্কুলে পড়াশোনা শেষে হুগলি মহসিন কলেজে শিক্ষালাভ করেন।

কর্মজীবন:
ঈশ্বরচন্দ্র গুপ্তের সহায়তায় সংবাদ প্রভাকর পত্রিকায় সাহিত্য রচনা শুরু করেন। ১৮৫৫ সালে এডুকেশন গেজেট পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৮৫২–১৮৫৬ সালে মাসিক সংবাদ সাগর এবং বার্তাবহ পত্রিকার সম্পাদক ছিলেন। ১৮৬০ সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজে অধ্যাপনা করার পর আয়কর অ্যাসেসর, ডেপুটি কালেক্টর ও ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করেন। ১১ এপ্রিল ১৮৮৪ সালে অবসর গ্রহণ করেন।

রচনাসমগ্র:

  • কাব্যগ্রন্থ:

    • পদ্মিনী উপাখ্যান (১৮৫৮)

    • কর্মদেবী (১৮৬২)

    • শূরসুন্দরী (১৮৬৮)

    • কাঞ্চীকাবেরী (১৮৭৯)

    • ভেক-মূষিকের যুদ্ধ (১৮৫৮) – হোমারের কাব্যের অনুবাদ

    • নীতি কুসুমাঞ্জলি (১৮৭২) – সংস্কৃত নীতি ও তত্ত্বমূলক কবিতার অনুবাদ

  • সংবাদপত্র ও সম্পাদকীয় কাজ:

    • উৎকল দর্পণ – উড়িয়া ভাষার সংবাদপত্র এবং প্রবন্ধ

    • কলিকাতা কল্পলতা – কলকাতার পূর্ণাঙ্গ ইতিহাস

    • কবি মুকুন্দরামের কবিকঙ্কন চন্ডী – সম্পাদনা

সাহিত্য বৈশিষ্ট্য:
স্বদেশপ্রেম, সংস্কৃত ও উড়িয়া সাহিত্যের অনুবাদ, এবং ইংরেজি প্রভাবিত বাংলা সাহিত্যে পথপ্রদর্শক হিসেবে পরিচিত।

মৃত্যু:
১৩ মে ১৮৮৭ সালে তিনি মৃত্যুবরণ করেন।

Related Question

View All
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • মধুসূদন দত্ত
191
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত
  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
  • নবীনচন্দ্র বন্দ্যোপাধ্যায়
92
  • পদ্মিনী উপাখ্যান
  • কর্মদেবী
  • শূর সুন্দরী
  • কাঞ্চীকাবেরী
763
  • ঈশ্বরচন্দ্র গুপ্ত

  • মাইকেল মধুসুদন দত্ত

  • হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

567
  • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

  • মধুসূদন দত্ত

  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

  • হেমচন্দ্র গঙ্গোপাধ্যায়

1.1k
  • মধুসূদন দত্ত
  • রবীন্দ্রনাথ ঠাকুর
  • কাজী নজরুল ইসলাম
  • রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
895
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই