"২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
"২০৩০ সালের মধ্যে বিশ্বের দরিদ্র নারী, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেক নামিয়ে আনতে হবে" এটি টেকসই উন্নয়ন লক্ষমাত্রায় কোন অভীষ্ট লক্ষ্য?
-
ক
টার্গেট ১.১
-
খ
টার্গেট ১.২
-
গ
টার্গেট ১.৩
-
ঘ
টার্গেট ১.৪
SDG- টার্গেট ১.১ ২০৩০ সালের মধ্যে চরম - দারিদ্র দূর করা।
১.২- দরিদ্র মহিলা, পুরুষ ও শিশুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।
১.৩- সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা।
১.৪- দারিদ্র দূরীকরণে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নীতি নির্ধারণ করা।
সঠিক উত্তরঃ ১.২ জাতীয় সংজ্ঞানুযায়ী চিহ্নিত যেকোন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা
অভীষ্ট ১ এর লক্ষ্যমাত্রা
১.১ ২০৩০ সালের মধ্যে, সর্বত্র সকল মানুষের জন্য, বর্তমানে দৈনন্দিন মাথাপিছু আয় ১.২৫ ডলারের কম -এ সংজ্ঞানুযায়ী পরিমাপকৃত চরম দারিদ্র্যের সম্পূর্ণ অবসান
১.২ জাতীয় সংজ্ঞানুযায়ী চিহ্নিত যেকোন ধরনের দারিদ্র্যের মধ্যে বসবাসকারী সকল বয়সের নারী, পুরুষ ও শিশুর সংখ্যা ২০৩০ সালের মধ্যে কমপক্ষে অর্ধেকে নামিয়ে আনা
১.৩ ন্যূনতম সামাজিক নিরাপত্তা সুবিধার নিশ্চয়তাসহ সকলের জন্য জাতীয়ভাবে উপযুক্ত সামাজিক সুরক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট পদক্ষেপের বাস্তবায়ন এবং ২০৩০ সালের মধ্যে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে এ ব্যবস্থার আওতায় নিয়ে আসা
১.৪ ২০৩০ সালের মধ্যে সকল নারী ও পুরুষ, বিশেষ করে দরিদ্র ও অরক্ষিত জনগোষ্ঠীর অনুকূলে অর্থনৈতিক সম্পদ ও মৌলিক সেবা সুবিধা, জমি ও অপরাপর সম্পত্তির মালিকানা ও নিয়ন্ত্রণ, উত্তরাধিকার, প্রাকৃতিক সম্পদ, লাগসই নতুন প্রযুক্তি এবং ক্ষুদ্র ঋণসহ আর্থিক সেবা প্রাপ্তির ক্ষেত্রে সমঅধিকার প্রতিষ্ঠা করা
১.৫ ২০৩০ সালের মধ্যে, দরিদ্র ও অরক্ষিত পরিস্থিতিতে বসবাসকারী জনগোষ্ঠীর অভিঘাতসহনশীলতা বিনির্মাণ এবং জলবায়ু সম্পৃক্ত চরম ঘটনাবলি ও অন্যান্য অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত অভিঘাত ও দুর্যোগে তাদের আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হবার ঝুঁকি কমিয়ে আনা
১.ক দারিদ্র্যকে এর সকল মাত্রায় সম্পূর্ণভাবে নির্মূলকল্পে গৃহীত কর্মসূচি ও নীতিমালা বাস্তবায়নের স্বার্থে উন্নয়নশীল দেশ, বিশেষ করে স্বল্পোন্নত দেশগুলোতে পর্যাপ্ত ও কাম্য সহায়তা প্রদানের উদ্দেশ্যে বর্ধিত উন্নয়ন সহায়তাসহ বিবিধ উৎস হতে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ আহরণ নিশ্চিত করা
১.খ দারিদ্র্য নিরসন কার্যাবলিতে বর্ধিত বিনিয়োগ সহায়তা প্রদানকল্পে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে দরিদ্রবান্ধব ও জেন্ডার সংবেদনশীল উন্নয়ন কৌশলভিত্তিক শক্তিশালী নীতিকাঠামো প্রণয়ন
উৎস: জাতিসংঘ টেকসই উন্নয়ন
লক্ষ্য ১: দারিদ্য নির্মূল
১.২. দরিদ্র নারী, পুরুষ ও শিশুদের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা।
লক্ষ্য ২: ক্ষুধার অবসান
২.১. ক্ষুধামুক্তি এবং শিশুসহ সব মানুষের নিরাপদ, পুষ্টিকর ও পর্যাপ্ত খাদ্যপ্রাপ্তি নিশ্চিত করা।
২.২. পাঁচ বছরের কম বয়সী শিশুদের খর্বকায়ত্ব ও রুগ্নতা রোধসহ ২০২৫ সালের মধ্যে সব ধরনের অপুষ্টি নির্মূল।
লক্ষ্য ৩: সুস্বাস্থ্য ও কল্যাণ
সদ্যোজাত এবং পাঁচ বছরের কম বয়সী সব শিশুকে প্রতিরোধযোগ্য মৃত্যু থেকে রক্ষা করা।
লক্ষ্য ৪: মানসম্মত শিক্ষা
৪.১. সব ছেলে-মেয়ে যেন বিনামূল্যে, সমমানের ও মানসম্মত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করে, যে শিক্ষা তাদের উপযুক্ত করে তুলবে, ত নিশ্চিত করা।
৪.২. সব ছেলে-মেয়ের শৈশব থেকেই মানবিক বিকাশ, যত্ন এবং প্রাক-প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা যাতে তারা প্রাথমিক শিক্ষার জন্য প্রস্তুত হয়।
লক্ষ্য ৫: লৈঙ্গিক সমতা
৫.১. সব জায়গায় সব স্তরের নারী ও মেয়েদের প্রতি বৈষম্যের অবসান ঘটানো।
৫.২. সব নারী ও মেয়েদের প্রতি সব ধরনের সহিংসতা দূর করা।
৫.৩. সব ধরনের ক্ষতিকর চর্চা, যেমন বাল্য বিয়ে, জোর করে বিয়ে দেয়া এবং মেয়েদের জেনিটল মিউটিলেশনের মতো কাজ দূর করা।
Related Question
View All-
ক
১৫
-
খ
১৭
-
গ
২১
-
ঘ
২৭
-
ক
১৭
-
খ
১৮
-
গ
১৫
-
ঘ
১৯
-
ক
Millennium Development Goals
-
খ
Paris Climate Agreement
-
গ
Vienna Convention on Diplomatic Relations
-
ঘ
Sustainable Development Goals
-
ক
To assess the voting system in Bangladesh
-
খ
To assess the progress of Sustainable Development Goal attainment
-
গ
To Assess the achievement of National Consensus Commission
-
ঘ
To assess the reform activities of the Police Force
-
ক
১৫
-
খ
১৬
-
গ
১৭
-
ঘ
১৮
-
ক
ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
-
খ
লন্ডন, যুক্তরাজ্য
-
গ
জেনেভা, সুইজারল্যান্ড
-
ঘ
ভিয়েনা, আইয়া
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!
Related Question
Question Analytics
মোট উত্তরদাতা
জন