২৭ মার্চ, ২০২১ সালে কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করে?

Updated: 5 months ago
  • ইরান ও চীন
  • পাকিস্তান ও চীন
  • বাংলাদেশ ও চীন
  • রাশিয়া ও চীন
570
উত্তরঃ

ইরান-চীন ২৫ বছর মেয়াদী সহযোগিতা কর্মসূচি বা ইসলামী প্রজাতন্ত্রী ইরান ও গণপ্রজাতন্ত্রী চীনের মধ্যকার পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারত্ব চীন ও ইরান সরকারের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। ২০২১ সালের ২৭শে মার্চ তারিখে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ইরানের রাজধানী তেহরানে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অনুষ্ঠানে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে বলবৎ করেন। চীন-ইরান সম্পর্ক ক্ষেত্রে এটি একটি মাইলফলক চুক্তি। চুক্তিটি অনুসারে চীন ২৫ বছর ধরে ইরানের অর্থনীতির বিভিন্ন খাতে (প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল উত্তোলন, ব্যাংকিং, টেলিযোগাযোগ, বন্দর, রেলব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও তথ্য প্রযুক্তি) ৪০ হাজার কোটি মার্কিন ডলার সমমূল্যের অর্থ বিনিয়োগ করবে এবং এর বিনিময়ে ইরান চীনের বর্ধনশীল অর্থনীতির জন্য নিয়মিতভাবে, স্থিতিশীলভাবে ও হ্রাসকৃত মূল্যে খনিজ তেল সরবরাহ করবে। এছাড়া চুক্তিটিতে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতামূলক সম্পর্ক গভীরকরণের (যেমন যৌথ সামরিক প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন, যৌথ সামরিক গবেষণা ও অস্ত্র নির্মাণ এবং গুপ্তচর তথ্য ভাগাভাগি করা) আহ্বান করা হয়েছে। এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে চীনের প্রভাব আরও গভীর হতে পারে এবং ইরানকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন রাখার লক্ষ্যে মার্কিন প্রচেষ্টা খর্ব হতে পারে।[

২০১৬ সালে চীনের প্রধানমন্ত্রী শি চিনফিং ইরান সফরের সময় প্রথম এই চুক্তিটি প্রস্তাব করেছিলেন। কিন্তু সেসময় ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র ও অন্যান্য ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয় যাতে ইরান তার পারমাণবিক গবেষণা অতিসীমিত রাখার পরিবর্তে ঐসব দেশ ইরানের উপর থেকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা হ্রাস করার প্রতিশ্রুতি দেয়। চুক্তির পরে ইউরোপীয় কোম্পানিগুলি ইরানের প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল ক্ষেত্রগুলি উন্নয়ন করার জন্য বিনিয়োগের প্রস্তাব করা শুরু করে। কিন্তু ২০১৬ সালে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে একতরফাভাবে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নিলে এবং ইরানের উপরে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করলে ইরান পূবে তাকানোর নীতি গ্রহণ করে। ২০২০ সালের ২৩শে জুন তারিখে ইরানের রাষ্ট্রপতি মন্ত্রণালয়ের একটি বৈঠকে চুক্তির অন্তম খসড়াতে স্বাক্ষর করেন এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে চুক্তি-সংক্রান্ত আলাপ-আলোচনা সমাপ্ত করার আদেশ প্রদান করেন।

Md. Saiful Islam
Md. Saiful Islam
2 years ago
  • রাষ্ট্রীয় নামঃ The Islamic Republic of Iran
  • রাজধানীঃ তেহরান
  • ভাষাঃ ফার্সি
  • মুদ্রঃ রিয়াল

মৌলিক তথ্য

ইরানের রাজনীতি একটি ইসলামী প্রজাতন্ত্র কাঠামোয় সংঘটিত হয়। ১৯৭৯ সালের ডিসেম্বরে গৃহীত সংবিধান এবং ১৯৮৯ সালের সংশোধনী ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে সংজ্ঞায়িত করেছে। সংবিধানে ইসলাম ধর্মের শিয়া মতটিকে ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে। চেঙ্গিস খান (মোঙ্গল নেতা) ইরান দখল করে ১২২০ সালে। ১৯৩৫ সালে পারস্য নাম পরিবর্তন করে ইরান করা হয়।

জেনে নিই

  • ইরানের পূর্ব নাম- পারস্য। ইরানের প্রদেশ ৩১ টি
  • ইরানের ইসলামী বিপ্লবের নায়ক আয়াতুল্লা রুহুল্লাহ্ আল খোমেনি
  • ফার্সি ভাষার বিখ্যাত কবি- শেখ সাদি ।
  • ইরান দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে সমর্থন করে।
  • ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ- (আবু মুসা)।
  • ইরাক-ইরান যুদ্ধে জাতিসংঘ শান্তিরক্ষীর সংক্ষিপ্ত নাম- UNIIMOG (১৯৮৮
  • ফ্রিডম মুভমেন্ট যে দেশের সংগঠন- ইরানের।
  • ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা অবস্থিত- ইস্পাহানে ।
  • ইরান যে উপসাগরের তীরে অবস্থিত- পারস্য উপসাগর।
  • ইরানে ইসলামী বিপ্লব ঘটে- ১৯৭৯ সালে।
  • দত্ত-ই-লুত ইরানের একটি মরুভূমির নাম। বাম- নগরী ইরানে অবস্থিত।
  • বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার অবস্থিত- ইরানের আবাদান নগরীতে।
  • ইরানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা- ভিভাক, সাভাক ।
  • ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র- বুশাহর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট।

Related Question

View All
  • কুয়েত
  • সৌদি আরব
  • ওমান
  • ইরান
11
Updated: 1 month ago
  • ইরাক
  • মিশর
  • ইরান
  • কাতার
108
  • কাজাকিস্তান
  • ইরান
  • সুদান
  • জর্ডান
128
Updated: 3 months ago
  • বাগদাদ
  • তেহরান
  • ইস্তাম্বুল
  • ইসলামাবাদ
85
Updated: 4 months ago
  • Iraq
  • Egypt
  • Iran
  • Syria
1.4k
  • কিউবা
  • যুক্তরাষ্ট্র
  • তেল আবিব
  • তেহরান
293
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই