Indefinite Pronoun এর উদাহরণ কোনটি?

Updated: 8 months ago
  • Several
  • Who
  • Mine
  • We
1.4k
ব্যাখ্যাঃ

যে pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা পরিমাণকে নির্দেশ না করে অনির্দিষ্টভাবে বোঝায়, তাকে Indefinite Pronoun (অনির্দিষ্ট সর্বনাম) বলে। এই pronoun গুলো সাধারণত সংখ্যা বা পরিমাণের ধারণা দেয়, কিন্তু সুনির্দিষ্টভাবে উল্লেখ করে না।

প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে:

  • Several: এটি একটি Indefinite Pronoun। এটি অনির্দিষ্ট সংখ্যক ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে (যেমন - Several students passed)।
  • Who: এটি একটি Interrogative Pronoun (প্রশ্নসূচক সর্বনাম) অথবা Relative Pronoun (আপেক্ষিক সর্বনাম)। এটি প্রশ্ন জিজ্ঞাসা করতে বা দুটি বাক্যকে সংযুক্ত করতে ব্যবহৃত হয়।
  • Mine: এটি একটি Possessive Pronoun (অধিকারসূচক সর্বনাম)। এটি কোনো কিছুর মালিকানা বোঝায় (যেমন - This book is mine)।
  • We: এটি একটি Personal Pronoun (ব্যক্তিবাচক সর্বনাম)। এটি বক্তা এবং তার সাথে থাকা অন্য ব্যক্তিদের নির্দেশ করে।

সুতরাং, Several হলো Indefinite Pronoun এর সঠিক উদাহরণ।

Indefinite Pronoun: যেসব pronoun বিশেষ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বন্ধুকে বুঝায়, তাদেরকে indefinite pronoun বলে। Indefinite pronoun: দুই প্রকার।যথা- (i) Positive Pronoun (ii) Negative Pronoun

Positive Pronoun: যেসব pronoun হাঁ-বোধক, তাদেরকে positive pronoun বলে।যেমন- all, each, every, everything, everybody, any, anyone, anything, anybody, some, something, somebody, someone etc.

Negative Pronoun: যেসব pronoun না-বোধক, তাদেরকে negative pronoun বলে।যেমন- none, nobody, no one, nothing, neither etc.


যে Pronoun কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে Indefinite Pronoun বলে।

  • উদাহরণ: One, Any, Some, Many, All, None, Everyone, Someone, Anyone, No one, Everything, Something, Anything, Nothing.

১. Singular Indefinite Pronouns:

নিচের শব্দগুলো সবসময় Singular হিসেবে গণ্য হয় এবং এদের পরে সবসময় Singular Verb বসে।

  • শব্দগুলো: Each, Every, Either, Neither, One, Everyone, Everybody, Everything, Someone, Somebody, Something, Anyone, Anybody, Anything, No one, Nobody, Nothing.

    • Example: Everything is (are নয়) possible.

    • Example: Everyone has (have নয়) finished the work.

২. Plural Indefinite Pronouns:

নিচের শব্দগুলো সবসময় Plural এবং এদের পরে Plural Verb বসে।

  • শব্দগুলো: Both, Few, Many, Several.

    • Example: Many were invited, but few have come.

৩. 'One'-এর বিশেষ ব্যবহারর:

যদি কোনো বাক্যের Subject হিসেবে 'One' থাকে, তবে তার পরিবর্তে ব্যবহৃত পরবর্তী Pronoun বা Possessive Case অবশ্যই 'One's' হবে (His বা Her নয়)।

  • Incorrect: One should do his duty.

  • Correct: One should do one's duty.

৪. 'None'-এর ব্যবহার:

'None' সাধারণত Singular এবং Plural উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে, তবে ফরমাল ইংলিশ বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একে Singular হিসেবে ধরাটাই বেশি নিরাপদ।

  • Example: None of them is present.

৫. Any, Some, All, Most (পরিস্থিতি অনুযায়ী):

এই শব্দগুলো Countable Noun-এর ক্ষেত্রে Plural এবং Uncountable Noun-এর ক্ষেত্রে Singular হিসেবে কাজ করে।

  • Countable: Some of the apples are rotten.

  • Uncountable: Some of the water is dirty.

৬. Person বনাম Thing:

  • ব্যক্তির ক্ষেত্রে: -body বা -one যুক্ত শব্দ বসে (Someone, Anybody, No one)।

  • বস্তুর ক্ষেত্রে: -thing যুক্ত শব্দ বসে (Something, Anything, Nothing)।

Related Question

View All
Updated: 5 days ago
  • everything
  • something
  • nothing
  • anything
61
Updated: 8 months ago
  • her
  • him
  • them
  • me
692
Updated: 3 months ago
  • some another
  • another
  • others
  • other
612
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র
মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews

Question Analytics

মোট উত্তরদাতা

জন

সঠিক
ভুল
উত্তর নেই