Pteris এর গ্যামেটোফাইটকে বলা হয়-
-
ক
গ্যামেটোফোর
-
খ
স্টোমিয়াম
-
গ
প্রোথ্যালাস
-
ঘ
প্রোটোনেমা
ফার্ণ (Pteris) এর হৃৎপিণ্ডাকার গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস (Prothallus) বলা হয়। প্রোথ্যালাস সবুজ বর্ণের, বহুকোষী, স্বতন্ত্র ও স্বভোজী উদ্ভিদ
ফার্ণ উদ্ভিদের গ্যামিটোফাইটকে প্রোথ্যালাস বলা হয়। হ্যাপ্লয়েড স্পোর অঙ্কুরোদগমের মাধ্যমে প্রোথ্যালাস সৃষ্টির সূচনা হয়। পূর্ণাঙ্গ প্রোথ্যালাস সবুজ, চ্যাপ্টা, বিষমপৃষ্ঠ ও হৃদপিণ্ডাকার। Pteris ফার্নের একটি প্রজাতি যা উপক্রান্তীয় এবং গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলে ব্যাপকভাবে বিস্তৃত ।
Pteris এর জনুক্রমঃ কোন জীবের জন্মাবস্থা থেকে ধীরে ধীরে বৃদ্ধি, জনন প্রভৃতি পর্যায় অতিক্রম করে পুনরায় অবস্থার পূনর্জন দেওয়ার চক্রীয় ধারাকে ঐ জীবের জীবনচক্র বলে। জীবনচক্র সম্পাদনের জন্য একই জীবনে গ্যামেটোফাইটিক জনু (হ্যাপ্লয়েড দশা) এবং স্পোরোফাইটিক জনুর (ডিপ্লয়েড দশা) চক্রাকার আবর্তনকে জনুক্রম বলে Pteris-এর জীবনচক্রে ডিপ্লয়েড (2n) স্পোরোফাইটিক জনু ও হ্যাপ্লয়েড (n) গ্যামেটাফাইটিক জনু পর্যায়ক্রমে আবর্তিত হয় বলে এদের জনুক্রম ঘটে । নিচে Pteris এর জনুক্রম-এর বর্ণনা দেয়া হলো ।
স্পোরোফাইটিক জনুঃ নিষেকের পর সৃষ্ট ডিপ্লয়েড উস্পোর হচ্ছে স্পোরোফাইটিক জনুর প্রথম ধাপ । উস্পোর মাইটোসিস প্রক্রিয়ায় ক্রমাগত বিভাজিত হয়ে কাণ্ড ও পাতা বিশিষ্ট Pteris উদ্ভিদ সৃষ্টি করে। পরিণত অবস্থায় Pteris-এর পত্রকের নিচের পিঠে সোরাই উৎপন্ন হয়। প্রতিটি সোরাস কতগুলো স্পোরাঞ্জিয়া বহন করে। প্রতিটি স্পোরাঞ্জিয়ামের ভিতরে ডিপ্লয়েড ক্রোমোজোমবাহী ১৬টি স্পোর মাতৃকোষ উৎপন্ন হয়। স্পোর মাতৃকোষ থেকে মিয়োসিস বিভাজন প্রক্রিয়ায় হ্যাপ্লয়েড স্পোর উৎপন্ন হয়।
গ্যামেটোফাইটিক জনুঃ স্পোর উৎপন্ন হওয়ার সাথে সাথে গ্যামেটোফাইটিক জনু আরম্ভ হয় । স্পোরগুলো অংকুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে যাতে পুরুষ ও স্ত্রী জননাঙ্গ অর্থাৎ অ্যাস্থেরিডিয়া ও আর্কিগোনিয়া উৎপন্ন হয় । পরিণত অবস্থায় প্রতিটি অ্যান্থেরিডিয়াম থেকে অসংখ্য শুক্রাণু এবং প্রতিটি আর্কিগোনিয়াম থেকে মাত্র একটি করে ডিম্বাণু উৎপত্তি লাভ করে ।
নিষেক পদ্ধতির মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনে উস্পোর উৎপন্ন হয়। উস্পোর থেকে ভ্রূণ সৃষ্টি হয়। তারপর ধীরে ধীরে স্পোরোফাইটিক জনুর আবির্ভাব ঘটে।স্পোরোফাইটিক দশা দীর্ঘ ও গ্যামেটোফাইটিক দশা বেশ সংক্ষিপ্ত। এবং উভয় দশা আকার-আকৃতিতে ভিন্ন প্রকৃতির ও স্বতন্ত্র। তাই এ এধরনের জনুক্রমকে হিটারোমরফিক জনুক্রম (heteromorphic alternation of generations) বলে।
Related Question
View All-
ক
থ্যালাস
-
খ
ক্লাব মস
-
গ
প্রোটোনেমা
-
ঘ
প্রোথেলাস
-
ক
ডিপ্ললয়েড
-
খ
হ্যাপ্লয়েড
-
গ
পলিপ্লয়েড
-
ঘ
ট্রিপ্লয়েড
-
ক
হ্যাপ্লয়েড
-
খ
ডিপ্লয়েড
-
গ
ট্রেটাপ্লয়েড
-
ঘ
পলিপ্লয়েড
-
ঙ
স্পোরোফাইটিক
-
ক
Pteris
-
খ
Riccia
-
গ
Spirogyra
-
ঘ
Sargassum
-
ক
Pteris
-
খ
Riccia
-
গ
Spirogyra
-
ঘ
Sargassum
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!