Notice

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১৪টি শূন্য পদে নিয়োগ

Training Institute for Chemical Industries TICI Job Circular 2026: Apply Online/Offline for 14 Posts

ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ — ১৪টি শূন্য পদে নিয়োগ

সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০১ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন অধীন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল (TICI) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | BCIC Training Institute for Chemical Industries (TICI) Job Circular 2026 প্রকাশিত হয়েছে। টিআইসিআই-এর রাজস্বখাতভুক্ত ১২তম গ্রেড থেকে ২০তম গ্রেডের ৮টি ক্যাটাগরিতে সর্বমোট ১৪ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। যোগ্য প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র এবং ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ আগামী ৩০ জুলাই ২০২৬ খ্রি. তারিখের মধ্যে ডাকযোগে/সরাসরি আবেদন করতে পারবেন।

যে সকল আবেদনকারী গত ২৮.০৪.২০২৬ খ্রি. তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির (সূত্র নং-৩৬.০১.৬৮৬৩.৭৩৬.০৩.০০২.২৬/৬১৮) আওতায় আবেদন করেছিলেন এবং যোগ্যতায় সামঞ্জস্য রয়েছে, তাদের নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই।

এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য (Important Information):

প্রতিষ্ঠানের নাম: ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (TICI), বিসিআইসি।

মোট পদসংখ্যা (Total Vacancies): ১৪টি।

পদের গ্রেড (Job Grade): ১২তম থেকে ২০তম গ্রেড।

আবেদনের শেষ তারিখ (Application Deadline): ৩০ জুলাই ২০২৬ খ্রি.

আবেদন ফি (Application Fee): পদের গ্রেড অনুযায়ী ৫০/- টাকা, ১০০/- টাকা এবং ১৫০/- টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার)।

আবেদনের প্রক্রিয়া (Application Process): সাদা কাগজে দরখাস্ত লিখে ডাকযোগে/সরাসরি প্রেরণ করতে হবে।

বয়সসীমা (Age Limit):

২৮ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা নিম্নরূপ হতে হবে:

সাধারণ প্রার্থী: সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর।

সহকারী নিরাপত্তা পরিদর্শক পদ: অনূর্ধ্ব ৩৩ বছর (সামরিক/আধা সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর)।

নিরাপত্তা প্রহরী পদ: সেনাবাহিনী/পুলিশ/আনসার বাহিনীর অভিজ্ঞতাসমেত সর্বোচ্চ ৪০ বছর।

বয়সের প্রমাণ: বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) অথবা এসএসসি (SSC) সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে (অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

আবেদন ফি ও জমাদানের মাধ্যম (Application Fee Details):

আবেদনপত্রের সাথে "নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী"-এর অনুকূলে অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে:

গ্রেড-১২ পদের জন্য: ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা।

গ্রেড-১৬ পদের জন্য: ১০০/- (একশত) টাকা।

১৭ হতে ২০তম গ্রেডের পদের জন্য: ৫০/- (পঞ্চাশ) টাকা।

আবেদন করার নিয়মাবলী ও প্রয়োজনীয় কাগজপত্র (How to Apply):

১। আবেদনপত্র প্রস্তুতকরণ: প্রার্থীকে সাদা কাগজে নিজের নাম, পিতা ও মাতার নাম, স্বামীর নাম (প্রযোজ্য ক্ষেত্রে), বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ২৮.০৪.২০২৬ তারিখে বয়স, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিবরণ ক্রমানুযায়ী স্পষ্টভাবে উল্লেখ করে স্বহস্তে/টাইপ করে দরখাস্ত তৈরি করতে হবে।

২। খামের উপর উল্লেখ: আবেদনকৃত পদের নাম স্পষ্টভাবে খামের উপর উল্লেখ করতে হবে।

৩। সংযুক্ত করতে হবে এমন ডকুমেন্টস (Satt Academy Checklist):

প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটোকপি।

জাতীয় পরিচয়পত্র (NID) এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি।

বীর মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনি কোটার ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ ও নির্ধারিত ছক।

উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি।

অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের জন্য ডিসচার্জবুক/খালাসি বইয়ের সত্যায়িত কপি।

৪। আবেদন পাঠানোর ঠিকানা: আবেদনপত্র আগামী ৩০.০৭.২০২৬ খ্রি. তারিখের মধ্যে "নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী" বরাবর পৌঁছাতে হবে।

পরীক্ষা পদ্ধতি ও অন্যান্য শর্তাবলী:

চাকরিরত প্রার্থী: সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই অনাপত্তিপত্র (NOC) দাখিল করতে হবে।

মূল সনদ প্রদর্শন: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য সনদের মূল কপি প্রদর্শন করতে হবে।

টিএ/ডিএ: লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

TICI Job Circular 2026, tici gov bd notice, BCIC Job Circular 2026, ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নিয়োগ ২০২৬, বিসিআইসি টিআইসিআই চাকরি ২০২৬, নরসিংদী সারকারখানা নিয়োগ, স্যাট একাডেমি সরকারি চাকরি।

নিয়োগ পরীক্ষার সময়সূচি, আসন বিন্যাস এবং ফলাফল সংক্রান্ত পরবর্তী সকল তথ্য টিআইসিআই-এর নিজস্ব ওয়েবসাইট www.tici.gov.bd এ প্রকাশ করা মাত্রই স্যাট একাডেমির নোটিশ বোর্ডে আপডেট করে দেওয়া হবে।

কেন স্যাট একাডেমি আপনার প্রস্তুতির সেরা সঙ্গী?

এসএসসি পরীক্ষার প্রস্তুতির জন্য স্যাট একাডেমি (Satt Academy) বর্তমানে শিক্ষার্থীদের প্রথম পছন্দ। আমাদের প্লাটফর্মে আপনি এমন কিছু ইউনিক ফিচার পাবেন যা আপনার পড়াশোনাকে করবে সহজ ও কার্যকর:

বাংলাদেশের সর্ববৃহৎ প্রশ্ন ব্যাংক: আমাদের এখানে রয়েছে দেশের সবচেয়ে বড় প্রশ্ন ব্যাংক সংগ্রহ, যা আপনি আর কোথাও পাবেন না।

দ্রুত সমাধান:  পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথেই অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ব্যাখ্যাসহ নির্ভুল সমাধান যুক্ত করা হয়।

লাইভ  এক্সাম:  যেকোনো জায়গা থেকে লাইভ এক্সাম দেওয়ার সুবিধা।

বিগত প্রশ্ন সলিউশন: বিসিএস, পিএসসি, সরকারি-বেসরকারি ব্যাংক-বীমা, সহকারী জজ, প্রাথমিক শিক্ষক, শিক্ষক নিবন্ধন, শিক্ষা অফিসার, মন্ত্রণালয়, অধিদপ্তর ইত্যাদি আলাদাভাবে সিলেক্ট করে সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন।

বিষয় ও টপিক ভিত্তিক প্রস্তুতি: প্রতিটি বিষয় এবং টপিক আলাদাভাবে পড়ার পাশাপাশি টপিক ভিত্তিক এক্সাম দিয়ে নিজের দখল যাচাই করা যায়।

কাস্টমাইজড মক টেস্ট: আমাদের মক টেস্ট অপশন থেকে নিজের পছন্দমতো একাধিক বিষয় সিলেক্ট করে ইচ্ছেমতো মডেল টেস্ট তৈরি করা যায়।

স্মার্ট স্টাডি (Test Mode): এমসিকিউ সেকশনে 'টেস্ট মোড' ব্যবহার করে পড়ার মাধ্যমে দ্রুত মুখস্থ ও আয়ত্ত করা সম্ভব।

প্রশ্ন এনালাইসিস: প্রতিটি প্রশ্নের এনালাইসিস দেখা যায়, যা থেকে আপনি বুঝতে পারবেন অন্য শিক্ষার্থীরা কোন প্রশ্নে বেশি ভুল করছে।

বুকমার্ক ও পিডিএফ: গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো 'ফেভারিট' করে রাখা যায়, বুকমার্ক করা অংশ থেকে আলাদা এক্সাম দেওয়া যায় এবং সেগুলো অফলাইনে পড়ার জন্য পিডিএফ আকারে ডাউনলোড করা যায়।

স্পেশাল এক্সাম ব্যাচ: বছরজুড়ে আমাদের বিভিন্ন এক্সাম ব্যাচ চলমান থাকে, যেখানে অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক প্রস্তুতি নেওয়া যায়।

এছাড়াও অসংখ্য ফিচারের মাধ্যমে আপনার চাকরি প্রস্তুতিকে পূর্ণতা দিতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

এখনই ডাউনলোড করুন স্যাট একাডেমির মোবাইল অ্যাপ:

https://play.google.com/store/apps/details?id=com.sattacademy.app

Najjar Hossain Raju Jul 06, 2026, 12:42 PM
পিএসসি ও অন্যান্য নিয়োগ পরীক্ষা
Promotion

Are you sure to start over?

Loading...