উদ্দীপকের এর গাঠনিক সংকেত যথাক্রমে নিম্নরূপ:

এখানে অণুতে একটি অক্সিজেন পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়েছে। অক্সিজেন হলো কেন্দ্রীয় পরমাণু এবং হাইড্রোজেন হলো শাখা পরমাণু। অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন রয়েছে যা O-H বন্ধন জোড় ইলেকট্রনকে বিকর্ষণ করে। যার ফলে H-O-H এর বন্ধন কোণ 180 deg বা সরল কোণ না হয়ে 104.5 deg হয়। তাই এর গঠন হলো উল্টা "V" এর অনুরূপ।
আবার অণুতে একটি কার্বন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে। কার্বন পরমাণু হলো কেন্দ্রীয় এবং শাখা পরমাণু হলো হাইড্রোজেন। কার্বন পরমাণুতে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নেই। যার ফলে চারটি C-H বন্ধন পরস্পরকে সমানভাবে বিকর্ষণ করে চতুস্তলকীয় আকার গঠন করে এবং H-C-H বন্ধন কোণ হয় 109.5 deg । .. সুতরাং ও এর গাঠনিক সংকেত থেকে জ্যামিতিক রূপ ।
যথাক্রমে কৌণিক ও চতুস্তলকীয় বোঝা গেলো। তাই বলা যায় কোনো যৌগে পরমাণুগুলো কীভাবে সাজানো রয়েছে তা গাঠনিক সংকেত থেকে স্পষ্টতভাবেই জানা সম্ভব।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!