পদার্থের তিনটি অবস্থা হলো কঠিন, তরল ও বায়বীয়। অণুর ধারণায় পদার্থের এই তিন অবস্থা নিচে ব্যাখ্যা করা হলো-
পদার্থের কঠিন অবস্থা: কঠিন পদার্থের অণুগুলো একে অপরের
সাথে শক্তভাবে এবং সুনির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে। এদের মধ্যে পারস্পরিক বল (আন্তঃআণবিক বল) খুব শক্তিশালী এবং নড়াচড়া করে না। এজন্য কঠিন পদার্থের আকার, আকৃতি ও আয়তন নির্দিষ্ট থাকে। যেমন- বরফ অবস্থায় পানির অণু একে অপরের সাথে শক্ত করে লেগে থাকে। অণুগুলোর মাঝখানে কোনো ফাঁক থাকে না এবং নড়াচড়াও করে না। ফলে বরফের আকার-আকৃতি ঠিক থাকে।
পদার্থের তরল অবস্থা: তরল পদার্থের অণুগুলো একে অপরের কাছাকাছি থাকে এবং তাদের মধ্যে আন্তঃআণবিক বল কম থাকে। তরল পদার্থের অণুগুলো কোনো নির্দিষ্ট বিন্যাসে যুক্ত থাকে না। পানির অণুগুলো এখানে একে অপরের থেকে আলাদা কিন্তু কাছাকাছি থাকে। তারা একটু বেশি নড়াচড়া করতে পারে এবং গড়িয়ে গড়িয়ে স্থান পরিবর্তন করে। ফলে তরল পদার্থকে এক পাত্র থেকে অন্য পাত্রে ঢালা যায়।
পদার্থের বায়বীয় অবস্থা: বায়বীয় পদার্থের অণুগুলো একে অপরের সাথে যুক্ত থাকে না বরং এরা মুক্ত ও স্বাধীন। অণুগুলোর মাঝে আন্তঃআণবিক বল খুব দুর্বল এবং এরা দ্রুতগতিতে চারদিকে চলাচল করে। ফলে বাষ্পীয় অবস্থায় পানির নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই। এরা আবদ্ধ পাত্রের সবটুকু আয়তন জুড়ে থাকে, পাত্র খোলা রাখলে তা বাতাসে ছড়িয়ে পড়ে।
Related Question
View Allহাইড্রোজেনের একটি অণুতে দুইটি পরমাণু থাকে।
পদার্থের বায়বীয় অবস্থায় অণুসমূহ সবচেয়ে দূরে দূরে থাকে।
পানি খাওয়ার জন্য নিরাপদ করতে তাপ ব্যবহার করি।
পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন পরমাণু আছে।
অণুকে ভাঙলে পরমাণু পাওয়া যায়।
যে কোনো পদার্থের গাঠনিক একক পরমাণু ।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!