অনলাইনে বই কেনার অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো।

Updated: 2 months ago
উত্তরঃ

আজিমপুর, ঢাকা
২৪.০৫.২০২৫

প্রিয় রিফাত
আমার শুভেচ্ছা গ্রহণ করো। আশা করি ভালো আছ। আমিও ভালো আছি। আমি কোনো নতুন বিষয় সম্পর্কে জানলে তা তোমাকে জানাতে পছন্দ করি। আজ তেমনি একটি বিষয় তোমাকে জানাতে চাই। তুমি তো জানো আমি বই পড়তে ভীষণ ভালোবাসি। বিশেষ করে গল্পের বই আমার খুব পছন্দ। সেদিন হঠাৎ করে আব্বুর মোবাইল ফোনে জনপ্রিয় কবি আল মাহমুদের লেখা 'শ্রেষ্ঠ শিশু কিশোর সাহিত্য' বইটির বিজ্ঞাপন দেখতে পেলাম। তখন বইটি পাওয়ার জন্য আমি আব্বুকে খুব অনুরোধ করলাম। তিনি সঙ্গে সঙ্গেই পিবিএস.কম.বিডি নামে একটি ই-কমার্স সাইট থেকে বইটি কিনে ফেললেন। আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। এত সহজে কীভাবে সম্ভব হলো বুঝতেই পারলাম না। তখন আব্বু আমাকে বিষয়টি বুঝিয়ে বলল। ৬০০ টাকা মূল্যের বইটি কেনার জন্য আমাদের বাসার ঠিকানা ও আব্বুর মোবাইল নম্বর দেওয়া হলো। এরপর বিকাশে বইটির মূল্যের সঙ্গে কুরিয়ার খরচ ৬০ টাকা পরিশোধ করে অর্ডার সম্পন্ন করে দিলেন। পরদিন সকালেই দেখি একজন ডেলিভারি ম্যান আমার কাঙ্ক্ষিত বই নিয়ে বাসায় হাজির। আমি তো অবাক। এত সহজে অনলাইনে বই কেনার এ অভিজ্ঞতা সত্যিই দারুণ। তুমিও অনলাইনে গিয়ে তোমার পছন্দের বই কিনতে পারো। আশা করি আমার চিঠি পড়ে তোমারও অনলাইনে বই কেনার ইচ্ছে হবে। আজ এ পর্যন্তই। ভালো থেকো বন্ধু।

ইতি
তোমার বন্ধু
ফিরোজ

Md Zahid Hasan
Md Zahid Hasan
2 months ago
45
শিক্ষকদের জন্য বিশেষভাবে তৈরি

১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!

শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!

প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
প্রশ্ন এডিট করা যাবে
জলছাপ দেয়া যাবে
ঠিকানা যুক্ত করা যাবে
Logo, Motto যুক্ত হবে
অটো প্রতিষ্ঠানের নাম
অটো সময়, পূর্ণমান
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
অটো নির্দেশনা (এডিটযোগ্য)
অটো বিষয় ও অধ্যায়
OMR সংযুক্ত করা যাবে
ফন্ট, কলাম, ডিভাইডার
প্রশ্ন/অপশন স্টাইল পরিবর্তন
সেট কোড, বিষয় কোড
এখনই শুরু করুন ডেমো দেখুন
৫০,০০০+
শিক্ষক
৩০ লক্ষ+
প্রশ্নপত্র

Related Question

মাত্র ১৫ পয়সায় প্রশ্নপত্র
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন তৈরি করুন আজই

Complete Exam
Preparation

Learn, practice, analyse and improve

1M+ downloads
4.6 · 8k+ Reviews