সন্তানদের প্রতি মাতা-পিতার যেমন দায়িত্ব আছে তেমনি মাতা-পিতার প্রতি সন্তানদেরও দায়িত্ব-কর্তব্য আছে। সব ধর্মেই মাতা-পিতার প্রতি দায়িত্ব পালনের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। পিতা-মাতা আমাদের আদর-যত্ন দিয়ে বড়ো করে তোলেন, তাই বৃদ্ধ বয়সে তাঁদের সেবা করা আমাদের কর্তব্য। তাঁরা আমাদের গুরুজন, তাই তাঁদের সম্মান করতে হবে। তাঁদের সব প্রকার আদেশ-নিষেধ আমাদের যথাযথভাবে পালন করতে হবে।
সন্তানেরা মাতা-পিতার কাছে ঋণী, কারণ-
১. মাতা-পিতার কারণেই আমরা পৃথিবীর আলো-বাতাস দেখতে পেরেছি।
২. তাঁদের আদর-যত্নে আমরা বেড়ে উঠি।
৩. আমাদের সুশিক্ষা দানের ক্ষেত্রে তাঁদের অবদান অপরিসীম।
৪. মাতা-পিতা আমাদের জন্য অনেক ত্যাগ স্বীকার করে থাকেন।
৫. অসহায় অবস্থা থেকে মাতা-পিতাই আমাদের পরম যত্নে স্বাবলম্বী হওয়ার শক্তি জোগান।
পৃথিবীর সকল ধর্মেই মাতা-পিতার স্থান অনেক উপরে। ইসলাম ধর্মে, মহানবি হযরত মুহাম্মদ (স) বলেছেন, 'মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।' হিন্দু শাস্ত্রে আছে, 'পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা।' জননী ও জন্মভূমিকে স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। ধর্ম মত অনুসারে, পিতা-মাতাকে উপযুক্ত সম্মান ও সেবা করার মাধ্যমে আমরা পুণ্য লাভ করতে পারি।
Related Question
View Allশিক্ষক মৌলবি
ভাবিলেন, আজি নিস্তার নাহি, যায় বুঝি তাঁর সবি।
দিল্লিপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ, হেন অপরাধ কে করেছে- কোন কালে
পিতার চরণে হাত রেখে পুত্র দোয়া চাইল।
বর্ষাকালে প্রবল বারি বর্ষণ হয়।
আগের দিনে হাতি-ঘোড়া চড়ে কুমার শিকারে যেতেন।
উজির বাদশাহকে কুর্নিশ করলেন
শাহানশাহ আলমগীর ছিলেন একজন মহৎপ্রাণ শাসক।
অন্যায়ের কাছে কখনো শির নত করব না।
একদিন সকালে বাদশাহ আলমগীরের পুত্র তার শিক্ষকের পায়ে পানি ঢালছিলেন। বাদশাহ আলমগীর তা দেখে ফেলেন। শিক্ষক ভাবলেন এটা দেখে বাদশাহ রাগ করবেন। বাদশাহ তাঁকে শাস্তি দেবেন।
বাদশাহ আলমগীর প্রত্যাশা করেছিলেন তাঁর সন্তান নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দেবেন। তবেই না তাঁর সন্তান নৈতিকতা, মূল্যবোধ ও দেশপ্রেম শিখবে। তাঁর সন্তান একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। সে পরিবার সমাজ ও দেশের উপযোগী মানুষ হিসেবে গড়ে উঠবে।
শিক্ষাগুরুর মর্যাদা কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি, শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড। শিক্ষক হলেন জাতির কান্ডারি। শিক্ষক তাঁর আদর্শ দ্বারা ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। সমাজ ও দেশের জন্য শিক্ষকের অবদান অপরিসীম। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে।
বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবি পড়াতেন।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!